India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!

India vs Pakistan U19 Asia Cup: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। ২০২০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানকে ওয়ানডে ফরম্য়াটে শেষবার হারাতে পেরেছিল।

India vs Pakistan U19 Asia Cup: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। ২০২০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানকে ওয়ানডে ফরম্য়াটে শেষবার হারাতে পেরেছিল।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan (25)

পাকিস্তানকে ৯০ রানে হারাল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা

India vs Pakistan: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রবিবার (১৪ ডিসেম্বর) পঞ্চম ম্য়াচ আয়োজন করা হয়েছে। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত এই ম্য়াচে ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বৃষ্টির কারণে দুটো দলই এই ম্য়াচে ৪৯ ওভার করে খেলে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেকারণে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং ৪৬.১ ওভারে তারা ২৪০ রানে অলআউট হয়ে যায়। কিন্তু, এই রান তাড়া করতে নেমে পাকিস্তান কার্যত ল্যাজে-গোবরে হয়ে গেল। টিম ইন্ডিয়া ৯০ রানের ব্যবধানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।

Advertisment

Vaibhav Suryavanshi Century: ভারতীয় ক্রিকেটে ভয়ঙ্কর রেকর্ড, কেঁপে-কুঁপে অস্থির পাকিস্তান!

ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামে। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি এই ম্য়াচে মাত্র ৫ রান করেছেন। অধিনায়ক আয়ুশ মাহত্রে ২৫ বলে করেন ৩৮ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অ্যারন জর্জ। তিনি ৮৮ বলে ৮৫ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এই ইনিংসে ১২ চার এবং একটি ছক্কা রয়েছে।

Vaibhav Suryavanshi: অল্পের জন্য মিস ডবল সেঞ্চুরি, বৈভব তাণ্ডবে ভূমিকম্প আরব আমিরাতে

এছাড়া অভিজ্ঞান কুণ্ডু ২২ রান করেছেন। অন্য়দিকে, কণিষ্ক চৌহানও ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি তিনটে বিশাল বিশাল ছক্কা হাঁকান। আর সেকারণেই টিম ইন্ডিয়া ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ২৪০ রান করে ফেলে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষ থেকে মহম্মদ সৈয়াম এবং আব্দুল শুভান তিনটে করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে, নিকাব শফিকও ২ উইকেট তুলে নেন।

Vaibhav Suryavanshi: ফের দেখা যাবে বৈভব ধামাকা, চাবকে ছাল তুলবেন পাকিস্তানের!

শেষ হল টিম ইন্ডিয়ার অপেক্ষা

টার্গেট খুব বেশি রানের না হলেও পাকিস্তান ব্য়াটাররাও শুরুটা একেবারে ভাল করতে পারেননি। মাত্র ৩০ রানের মধ্যে তারা ৪ বড় উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক ফারহান ইউসুফ ২৩ রান করেন। অন্যদিকে, উসমান খান যোগ করেছেন ১৬ রান। এই ম্যাচে পাকিস্তানের হয়ে একাই লড়াই করলেন হুজেফা আহসান। ৮৩ বলে ৭০ রানের একটি লড়াকু ইনিংস দলকে উপহার দেন তিনি। কিন্তু, অপর প্রান্তে অন্য কোনও ব্যাটার তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না।

India vs Pakistan: এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

আর সেকারণেই ভারত এই ম্য়াচে ৯০ রানে জয়লাভ করেছে। ভারতীয় বোলারদের মধ্যে দীপেশ দেবেন্দ্রন এবং কণিষ্ক চৌহান তিনটে করে উইকেট শিকার করেন। ২০২০ সালের পর ভারতের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্য়াচ জিততে পারল। সেইসঙ্গে অবসান হল ভারতীয় ক্রিকেট সমর্থকদের যাবতীয় অপেক্ষার।

Indian Cricket Team Vaibhav Suryavanshi India vs Pakistan