/indian-express-bangla/media/media_files/2025/12/15/kishan-kumar-singh-2025-12-15-11-50-18.jpg)
পাক ব্যাটারের জুতোর ফিতে বাঁধছেন কিষান কুমার সিং
India vs Pakistan: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে ৯০ রানে জয়লাভ করেছে। 'চিরশত্রু' পাকিস্তানকে যে একতরফাভাবে টিম ইন্ডিয়া বধ করেছে, তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে। যদিও ম্য়াচ চলাকালীন ভারতীয় পেস বোলার কিষান কুমার সিং (Kishan Kumar Singh) এক 'বেনজির' স্পোর্টসম্য়ানশিপের পরিচয় দিয়েছেন। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, কিষানের এই আচরণই সকলের হৃদয় জিতে নিয়েছে। এই ম্য়াচে কিষান শুধুমাত্র বল হাতেই ভাল পারফরম্য়ান্স করেননি। তিনি এমন একটি কাজ করেছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
India vs Pakistan News Update: পাকিস্তানকে অওকাত চেনাল টিম ইন্ডিয়া, হৃদয় জিতলেন বৈভবরা!
পাকিস্তানি ক্রিকেটারদের সাহায্য করলেন কিষান
ঘটনাটি ঘটেছে ৩৬ ওভারের পর। পাকিস্তানি ব্যাটার হুজেফ আহসানের ডান পায়ে জুতোর ফিতে খুলে গিয়েছিল। ক্রিজ়ে দাঁড়িয়ে সেটা তিনি ঠিক করতে পারছিলেন না। সেকারণে হুজেফা সাহায্য প্রার্থনা করেন। এমন সময় কিষান এগিয়ে আসেন। তিনি জুতোর ফিতে বেঁধে দেন। খুব স্বাভাবিকভাবে ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায়। আর দেখতে না দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের মধ্যে এই ভিডিওটি জোর ভাইরাল হয়ে যায়। তারা এই ভারতীয় ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দেয়।
India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!
প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ভাল ব্যবহার
এই ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতে শুরু করে। অনেকই এই ঘটনাকে কিষানের 'স্পোর্টসম্যানশিপ স্পিরিট' বলে উল্লেখ করেন। যদিও ICC-র অনুরোধ সত্ত্বেও BCCI 'নো হ্যান্ডশেক পলিসি'-তেই অনড় থাকে। এই হাইভোল্টেজ উত্তেজনার মধ্যেও কিষানের এমন আচরণ সর্বত্র প্রশংসিত হয়েছে।
India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ
দুরন্ত জয় টিম ইন্ডিয়ার
এবার ম্য়াচের কথায় আসা যাক। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৪০ রান করে। এই ম্য়াচে রান করতে পারেননি বৈভব সূর্যবংশী। কিন্তু, অ্যারন জর্জ ৮৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলন। এর জবাবে পাকিস্তান ক্রিকেট দল ৪১.২ ওভারে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায়। ভারত এই ম্য়াচে ৯০ রানে জয়লাভ করে। ভারতের হয়ে কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রন তিনটে করে উইকেট শিকার করেন। এছাড়া কিষান কুমার সিং ২ উইকেট তুলে নিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us