/indian-express-bangla/media/media_files/2026/01/24/india-vs-pakistan-28-2026-01-24-19-47-20.jpg)
বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান
India vs Pakistan: ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়নি। একদিকে, টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) রয়েছে গ্রুপ বি'তে। অন্যদিকে, গ্রুপ সি'তে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখতে পাওয়া যায়নি। তবে সুপার সিক্স পর্বে অবশ্য কঠিন লড়াই দেখতে পাওয়া যাবে। অবশেষে সেই ম্য়াচের দিনক্ষণ এবার প্রকাশ্যে এল। এবার টিম ইন্ডিয়া গত ম্য়াচে পরাজয়ের বদলা নিতে মাঠে নামবে।
আরও পড়ুন:
IND U19 vs NZ U19 Highlights: আয়ুশের ঝকঝকে হাফসেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত
এই তারিখেই হবে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ
ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে খেলতে নামবে। টিম ইন্ডিয়া গ্রুপ বি'তে শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, গ্রুপ সি'তে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আর সেকারণেই ২ দলের মধ্যে কড়া টক্কর দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া
শনিবার (২৪ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জয়লাভ করে। টস জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৩০ রানের। টিম ইন্ডিয়া মাত্র ৩ উইকেট হারিয়ে সেই রান অর্জন করে ফেলে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন আরএস অম্বরীশ। তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ
ইতিপূর্বে, ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করেছিলেন টিম ইন্ডিয়া। কিন্তু, ফাইনাল ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। এই ম্য়াচে ভারতের ব্যাটার এবং বোলাররা চূড়ান্ত হতাশ করেছিল। আর সেইসঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায় টিম ইন্ডিয়ার। সেই হারের বদলা নিতেই এবার মাঠে নামবে বৈভব সূর্যবংশী, আয়ুশ মহাত্রেরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us