India vs Pakistan, Head To Head Record: ভারত না পাকিস্তান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এগিয়ে কারা? দেখে নিন হেড টু হেড রেকর্ড

India vs Pakistan U19 World Cup: ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান যখনই মুখোমুখি হয়, তখনই সৃষ্টি হয় এক যুদ্ধকালীন পরিস্থিতির। রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্য়াচ আয়োজিত হচ্ছে।

India vs Pakistan U19 World Cup: ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান যখনই মুখোমুখি হয়, তখনই সৃষ্টি হয় এক যুদ্ধকালীন পরিস্থিতির। রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্য়াচ আয়োজিত হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan (31)

বিশ্বকাপে মুখোমুখি ভারত এবং পাকিস্তান

India vs Pakistan: ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান (IND U19 vs PAK U19) যখনই মুখোমুখি হয়, তখনই সৃষ্টি হয় এক যুদ্ধকালীন পরিস্থিতির। রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) সুপার সিক্স ম্য়াচ আয়োজিত হচ্ছে। এই ম্য়াচেও একই দৃশ্য দেখা যাবে বলে আশা করা যেতে পারে। ভারতের সিনিয়র ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তানকে বিশ্বকাপের মঞ্চে ল্যাজে-গোবরে করেছে। কিন্তু, জুনিয়রদের পরিসংখ্যান ঠিক কেমন? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট সমর্থকরা অধিনায়ক আয়ুশ মহাত্রে এবং বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীর থেকে বড় রান প্রত্যাশা করছেন।

Advertisment

আরও পড়ুন:

India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে আদৌ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? সামনে এল নয়া টুইস্ট

নো হ্যান্ডশেক পলিসি

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team) এই ম্য়াচেও 'নো হ্যান্ডশেক পলিসি' জারি রাখবে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর যখন এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল, সেইসময় ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। এই ধারাবাহিকতা ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপেও অব্যাহত ছিল। এমনকী, ইউথ এশিয়া কাপেও এই নীতি মেনেই খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে একটা ব্য়াপার পরিষ্কার যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও টিম ইন্ডিয়া নিজেদের অবস্থান থেকে সরবে না। 

আরও পড়ুন:

India vs Pakistan: 'তোরা আসিস না ভাই...', পাকিস্তানকে এবার সরাসরি 'হুঁশিয়ারি' প্রাক্তন ভারতীয় অধিনায়কের!

হেড টু হেড রেকর্ড

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে ভারত এবং পাকিস্তান মোট ১০ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ১০ ম্য়াচের মধ্যে ভারত এবং পাকিস্তান পাঁচটি করে ম্য়াচ নিজেদের পকেটে পুরেছে। যদিও গত কয়েক বছরে এই লড়াইয়ের গল্পটা একেবারেই বদলে গিয়েছে। দেখা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের রীতিমতো দাপট। গত ৬ ম্য়াচের মধ্যে পাঁচটাই জুনিয়র টিম ইন্ডিয়া জয়লাভ করেছে।

আরও পড়ুন:

India vs Pakistan in U19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? ঠিক হল দিনক্ষণ

২০১২ সাল থেকে বদলে যায় ছবিটা

শুরুর দিকে পাকিস্তানি ক্রিকেটারদের যথেষ্ট আধিপত্য ছিল। তারা ১৯৮৮, ২০০২, ২০০৪, ২০০৬ এবং ২০১০ সালে জয়লাভ করে। প্রতিবারই তীরে এসে তরী ডুবেছে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু, ২০১২ সাল থেকে গোটা ছবিটা একেবারে বদলে যায়। আগের তুলনায় টিম ইন্ডিয়া অনেক বেশি ধারাবাহিক পারফরম্য়ান্স করে। ভারতের সাম্প্রতিক পারফরম্য়ান্স যে যথেষ্ট নজরকাড়া, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। ২০১৮ সালে তারা ২০৮ রানের ব্যবধানে জয়লাভ করেছিল। ২০২০ সালে ১০ উইকেটে জয়লাভ করে।

আরও পড়ুন:

India vs Pakistan Matches 2026: এবার 'মহা ধামাকা'র অপেক্ষা, ২০২৬ সালে কতবার বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

পাকিস্তানের সামনে কঠিন রাস্তা

এই টুর্নামেন্টে ভারত এবং ইংল্য়ান্ড ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে জয়লাভ করে যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। বাকি ম্য়াচগুলো জিতলেই তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে, কম ব্যবধানে পরাজয়ও তাদের এই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারে। আর পাকিস্তানকে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে জিতলেই হবে না। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্য়াচের উপরেও কড়া নজর রাখতে হবে। যদি পয়েন্টসের ব্যবধানে অন্য দলগুলো পাকিস্তানকে ধরে ফেলে, সেক্ষেত্রে নেট রানরেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

India vs Pakistan India U19 Cricket Team ICC U19 World Cup 2026 IND U19 vs PAK U19