Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

India vs South Africa 1st ODI: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্যাচে সকলের নজর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপরেই থাকবে। দেখতে থাকুন ম্য়াচের লাইভ আপডেটস।

India vs South Africa 1st ODI: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্যাচে সকলের নজর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপরেই থাকবে। দেখতে থাকুন ম্য়াচের লাইভ আপডেটস।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India vs South Africa 1st ODI

চার উইকেট শিকার করলেন কুলদীপ যাদব

IND vs SA: শেষ হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে প্রোটিয়া ব্রিগেডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এই জয় কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাবে।

Advertisment

ভারতীয় বোলিং নিয়ে উঠছে প্রশ্ন

কিন্তু, প্রশ্ন হল ভারতীয় ক্রিকেট দলের এই জয় কি আদৌ প্রশংসার দাবি রাখে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার যেভাবে ব্যাট হাতে লড়াই চালিয়ে গেল, তা একাধিক প্রশ্নের জন্ম দেয়। অনেকেই হয়ত বলবেন, শিশির এই মাঠে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।

IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

Advertisment

কিন্তু, ৩৪৯ রান ডিফেন্ড করতে যদি কোনও দলকে নাকানিচোবানি খেতে হয়, তাহলে সেই দলের বোলিং পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। নেহাত ১১ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটে টপ অর্ডারের উইকেট পড়ে গিয়েছিল। নাহলে লোয়ার মিডল অর্ডারে মার্কো জেনসেন (৭০) এবং করভিন বশ (৬৭) যেভাবে লড়াই করলেন, তাতে আরেকটু হলেই ম্য়াচটা ফসকে যাচ্ছিল। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। তিনটে উইকেট নেন হর্ষিত রানা। জোড়া উইকেট আর্শদীপের। আর একটি উইকেট শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৬৬ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি।

দুরন্ত ব্য়াটিং রো-কো জুটির

ধোনির ঘরের মাঠে আরও একবার জ্বলে উঠলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যে রো-কো জুটিকে দেখতে আজ রবিবাসরীয় দুপুরবেলা দর্শকরা JSCA স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন, তাঁদের পয়সা পুরো উসুল হয়ে গিয়েছে। বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে কেন 'কিং' বলা হয়, সেটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন। দুর্দান্ত শতরানে তিনি ভারতীয় সমর্থকদের হৃদয় জয় করলেন। একদিনের ক্রিকেটে এই নিয়ে রোহিত ৫২বার তিন অঙ্কের রান স্পর্শ করলেন। রোহিত শর্মার পাশাপাশি হাফসেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক রাহুলও (KL Rahul)। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছিল। 

IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

এই ম্য়াচে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যায় রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। দ্বিতীয় উইকেটে দুজনের মধ্যে ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শুরুর দিকে রাহুল কিছুটা স্ট্রাগল করলেও শেষপর্যন্ত তিনি ৬৫ রান করলেন। আফ্রিকান বোলারদের মধ্যে নান্দ্রে বার্গার যথেষ্ট নজর কাড়লেন যদিও তিনি শেষপর্যন্ত ৬৫ রান দেন। ডেথ ওভারে বশ যথেষ্ট ভাল বল করেছেন। জেনসেনও খারাপ বল করেননি। যদিও পরিসংখ্যান তাঁর স্বপক্ষে একেবারে কথা বলবে না।

IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের!

নজর থাকবে রোহিত-বিরাটের উপর

আসলে, প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নামার আগে একাধিক রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের এই দুই ব্যাটিং মহারথী মাঠে নামতে না নামতেই এক অনন্য কৃতিত্ব হাসিল করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে মাঠে নামতে না নামতেই দুজনে একসঙ্গে ৩৯২ ODI ম্য়াচ খেলার কৃতিত্ব কায়েম করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিপূর্বে ভারতের আর কোনও জুটি এতগুলো ম্য়াচ খেলেননি।

IND vs SA 1st ODI, Virat Kohli News: বিরাটের নামেই ভয়ে কাঁপছেন বাভুমা! প্রথম ওয়ানডের আগে এ কী কথা শোনালেন?

ইতিপূর্বে, এই রেকর্ডটি ছিল শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের দখলে। তাঁরা একসঙ্গে ৩৯১ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। কিন্তু, এবার সেই রেকর্ড হিটম্য়ান এবং কিং কোহলির দখলে চলে এল। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবথেকে সফল এবং দীর্ঘ সময় ধরে খেলা জুটি হিসেবে তাঁরা নাম লেখালেন।

  • Nov 30, 2025 21:54 IST

    IND vs SA 1st ODI Match Live: জয়লাভ টিম ইন্ডিয়া

    IND vs SA 1st ODI Match Live: ভারতীয় ক্রিকেট দল ১৭ রানে এই ম্য়াচে জয়লাভ করল। সেইসঙ্গে সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।



  • Nov 30, 2025 21:53 IST

    IND vs SA 1st ODI Match Live: হাফসেঞ্চুরি করলেন করভিন বশ

    IND vs SA 1st ODI Match Live: করভিন বশ মাত্র ৪০ বলে ৫১ রান করলেন। দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১৬/৯।



  • Nov 30, 2025 21:41 IST

    IND vs SA 1st ODI Match Live: নবম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 1st ODI Match Live: ৪৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১২/৯। নান্দ্রে বার্গার ফিরে যেতেই দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন হল।



  • Nov 30, 2025 21:08 IST

    IND vs SA 1st ODI Match Live: চতুর্থ উইকেট কুলদীপ যাদবের

    IND vs SA 1st ODI Match Live: এই ম্য়াচে চতুর্থ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। এবার ফিরতে হল প্রেনেলান সুব্রায়েনকে। কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। ১৭ রান করে ফিরতে হল সুব্রায়েনকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট শিকার করলেন কুলদীপ।



  • Nov 30, 2025 20:47 IST

    IND vs SA 1st ODI Match Live: একই ওভারে জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ

    IND vs SA 1st ODI Match Live: ৭০ রান করে আউট হয়ে গেলেন জেনসেন। দক্ষিণ আফ্রিকাকে ষষ্ঠ ধাক্কা দিলেন কুলদীপ যাদব। এরপর তিনি ম্যাথু ব্রিৎজ়কের উইকেটও শিকার করলেন। ব্যাট টু ব্যাক দুটো উইকেট তিনি তুলে নেন। ৩৩.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৬/৭। ভারতের জিততে আর তিনটে উইকেট দরকার।



  • Nov 30, 2025 19:42 IST

    IND vs SA 1st ODI Match Live: আধা প্রোটিয়া ব্রিগেড ফিরল প্যাভিলিয়নে

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গেলে। হর্ষিত রানা শিকার করলেন দিবল্ড ব্রেভিসের উইকেটয ২৮ বলে ৩৭ রান করেছেন তিনি। ২১.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করেছেন। তৃতীয় উইকেট শিকার করলেন হর্ষিত রানা।



  • Nov 30, 2025 19:34 IST

    IND vs SA 1st ODI Match Live: ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১১২/৪

    IND vs SA 1st ODI Match Live: ১৯ ওভারের খেলা শেষ হল। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ফেলেছে। ডিবল্ড ব্রেভিস ১৫ বলে ২০ রান করেছেন। ব্রিৎজ়কে ৪৫ রানে ব্যাট করছেন।



  • Nov 30, 2025 19:32 IST

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ ধাক্কা দিলেন কুলদীপ যাদব

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ ধাক্কা দিলেন কুলদীপ যাদব। আপাতত প্রোটিয়া ব্রিগেড বেশ চাপেই পড়ে গেল। কারণ ৭৭ রানে তারা চতুর্থ উইকেট হারিয়ে ফেলল। ৩৫ বলে ৩৯ রান করে আউট হলেন টোনি ডি জোরজি। তিনি ৭ চার হাঁকিয়েছেন। ১৫ ওভারের খেলা শেষ হল।



  • Nov 30, 2025 18:22 IST

    IND vs SA 1st ODI Match Live: এবার আউট মারক্রাম

    IND vs SA 1st ODI Match Live: এবার আউট হলেন এইডেন মারক্রাম। ৭ রানে তিনি আউট হলেন। আর্শদীপ সিংয়ের বলে দুরন্ত ক্যাচ ধরেন অধিনায়ক তথা উইকেটকিপার কেএল রাহুল। তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।



  • Nov 30, 2025 18:20 IST

    IND vs SA 1st ODI Match Live: ব্যাক টু ব্যাক জোড়া উইকেট হারাল আফ্রিকা

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফ্রিকা ব্যাক টু ব্যাক জোড়া উইকেট হারাল। হর্ষিত রানা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কুইন্টন ডি কককে আউট করে দিলেন।



  • Nov 30, 2025 18:18 IST

    IND vs SA 1st ODI Match Live: শুরুতেই আউট রিকলটন

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হল। রায়ান রিকলটনকে ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন হর্ষিত রানা। বড় ব্রেক থ্রু পেল টিম ইন্ডিয়া।



  • Nov 30, 2025 18:17 IST

    IND vs SA 1st ODI Match Live: শুরু হল দক্ষিণ আফ্রিকার ইনিংস

    IND vs SA 1st ODI Match Live: ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে নামলেন রায়ান রিকলটন এবং এইডেন মারক্রাম।



  • Nov 30, 2025 17:28 IST

    IND vs SA 1st ODI Match Live: শেষ হল ভারতের ব্যাটিং

    IND vs SA 1st ODI Match Live: রাঁচি ওয়ানডে ম্য়াচে শেষ হল টিম ইন্ডিয়ার ব্যাটিং। ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে। দক্ষিণ আফ্রিকাকে এই ম্য়াচ জিততে ৩৫০ রান করতে হবে।



  • Nov 30, 2025 17:24 IST

    IND vs SA 1st ODI Match Live: প্রথম বলেই বোল্ড আর্শদীপ

    IND vs SA 1st ODI Match Live: প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন আর্শদীপ সিং। করভিন বশের ইয়র্কার সামলাতে পারলেন না তিনি। হ্যাটট্রিকের দোরগোড়ায় বশ।



  • Nov 30, 2025 17:23 IST

    IND vs SA 1st ODI Match Live: আউট রবীন্দ্র জাদেজা

    IND vs SA 1st ODI Match Live: শেষ ওভারের চতুর্থ বলে আউট হলেন রবীন্দ্র জাদেজা। ৩২ রান করে তাঁকে ফিরতে হল।



  • Nov 30, 2025 17:19 IST

    IND vs SA 1st ODI Match Live: গুরুত্বপূর্ণ সময়ে আউট রাহুল

    IND vs SA 1st ODI Match Live: দুর্দান্ত ব্যাটিংয়ের পরও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গেলেন কেএল রাহুল। ৫৬ বলে ৬০ করে তাঁকে ফিরতে হল। জেনসেনের বলে স্কুপ করতে গিয়ে তিনি উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।



  • Nov 30, 2025 17:13 IST

    IND vs SA 1st ODI Match Live: হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল

    IND vs SA 1st ODI Match Live: টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক কেএল রাহুল দুর্দান্ত ব্যাট করলেন। তাঁর ব্যাট থেকে একটি দুর্ধর্ষ হাফসেঞ্চুরি বেরিয়ে এল।



  • Nov 30, 2025 16:56 IST

    IND vs SA 1st ODI Match Live: আউট হলেন বিরাট কোহলি

    IND vs SA 1st ODI Match Live: রাঁচিতে আয়োজিত ওয়ানডে ক্রিকেট ম্য়াচে বিরাট কোহলি ১২০ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। নান্দ্রে বার্গার প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কিং কোহলিকে। কোহলি এই ইনিংসে ১১ চার এবং ৭ ছক্কা হাঁকিয়েছেন।



  • Nov 30, 2025 16:28 IST

    IND vs SA 1st ODI Match Live: ধামাকাদার শতরান হাঁকালেন বিরাট কোহলি

    IND vs SA 1st ODI Match Live: টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলি অবশেষে শতরানের খরা কাটালেন। ২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে তিনি শেষ শতরান হাঁকিয়েছিলেন। ওয়ানডে ক্রিকেটে ৫২ শতরানের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। এবার কোহলি এই ইনিংস লম্বা করতে চাইবেন।



  • Nov 30, 2025 15:53 IST

    IND vs SA 1st ODI Match Live: ভারতের চতুর্থ উইকেটের পতন

    IND vs SA 1st ODI Match Live: টিম ইন্ডিয়া ২০০ রানে চতুর্থ উইকেট হারাল। ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দর। বার্টম্যান তাঁর উইকেট শিকার করলেন। যদিও অন্যদিকে বিরাট কোহলি এখনও ব্যাট করছেন।



  • Nov 30, 2025 15:37 IST

    IND vs SA 1st ODI Match Live: চোখ ধাঁধানো ক্যাচ ব্রেভিসের, আউট রুতুরাজ

    IND vs SA 1st ODI Match Live: ভারতীয় ক্রিকেট দলের তৃতীয় উইরেটের পতন হল। ফিরে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রান করে আউট হলেন রুতুরাজ। তবে দিবল্ড ব্রেভিস যে ক্যাচ নিয়ে তাঁকে ফেরালেন, তা এককথায় নজরকাড়া। ১৮৩ রানে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারাল।



  • Nov 30, 2025 15:10 IST

    IND vs SA 1st ODI Match Live: থামল রোহিতের আগুন ব্যাটিং

    IND vs SA 1st ODI Match Live: অবশেষে মার্কো জেনসেনের বলে LBW আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ৫১ বলে ৫৭ রান করে ফিরলেন তিনি। ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। এবার ব্যাট করতে নামলেন রুতুরাজ গায়কোয়াড়।



  • Nov 30, 2025 14:58 IST

    IND vs SA 1st ODI Match Live: দুরন্ত অর্ধশতরান রোহিতেরও

    IND vs SA 1st ODI Match Live: দক্ষিণ আফিকার বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন রোহিত শর্মাও। ৪৩ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪৬/১। 



  • Nov 30, 2025 14:55 IST

    IND vs SA 1st ODI Match Live: বিধ্বংসী হাফসেঞ্চুরি বিরাট কোহলির

    IND vs SA 1st ODI Match Live: ১৭.২ ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলি। ৪৮ বলে তাঁর এই অর্ধশতরান এসেছে। ৪ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি।



  • Nov 30, 2025 14:53 IST

    IND vs SA 1st ODI Match Live: ১০০ রান করল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 1st ODI Match Live: রাঁচি ওয়ানডের ১৪ ওভারেই ১০০ রান টপকে গেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রায় প্রত্যেক বলেই রান করছেন।



  • Nov 30, 2025 14:19 IST

    IND vs SA 1st ODI Match Live: ৫০ রান টপকে গেল ভারত

    IND vs SA 1st ODI Match Live: রাঁচি ওয়ানডে ম্য়াচের সপ্তম ওভারে ভারতীয় ক্রিকেট দল ৫০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন।



  • Nov 30, 2025 13:52 IST

    IND vs SA 1st ODI Match Live: টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন

    IND vs SA 1st ODI Match Live: ভারতীয় ক্রিকেট দল চতুর্থ ওভারেই বড়সড় ধাক্কা খেল। ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল ১৬ বলে ১৮ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া ২৫ রানে প্রথম উইকেট হারাল।



  • Nov 30, 2025 13:37 IST

    IND vs SA 1st ODI Match Live: শুরু হল ভারতের ইনিংস

    IND vs SA 1st ODI Match Live: শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেন করতে নামলেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভার বল করলেন মার্কো জেনসেন। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান।



  • Nov 30, 2025 13:17 IST

    IND vs SA 1st ODI Match Live: প্রথম ওয়ানডে খেলবেন না টেম্বা বাভুমা

    IND vs SA 1st ODI Match Live: একনজরে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    এইডেন মারক্রাম, রায়ান রিকলটন, কুইন্টন ডি কক, ম্য়াথিউ ব্রিৎজ়কি, টোনি ডি জ়োরজ়ি, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, প্রেনালান সুব্রায়েন, নান্দ্রে বার্গার, ওটনেইল বার্টম্যান।



  • Nov 30, 2025 13:12 IST

    IND vs SA 1st ODI Match Live: টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নেই ঋষভ!

    IND vs SA 1st ODI Match Live: একনজরে দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

    যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।



  • Nov 30, 2025 13:07 IST

    IND vs SA 1st ODI Match Live: শেষমুহূর্তে বিরাট বদল প্রোটিয়া দলে

    IND vs SA 1st ODI Match Live: একেবারে শেষমুহূর্তে অধিনায়ক বদল করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টেম্বা বাভুমার পরিবর্তে টস করতে এলেন এইডেন মারক্রাম। প্রথম একাদশে বাভুমা রয়েছেন কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।



  • Nov 30, 2025 13:04 IST

    IND vs SA 1st ODI Match Live: টস আপডেট

    IND vs SA 1st ODI Match Live: প্রথম ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, কিছুক্ষণের মধ্যেই টিম ইন্ডিয়া ব্য়াট করতে নামবে।



  • Nov 30, 2025 13:01 IST

    IND vs SA 1st ODI Match Live: কতখানি রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

    IND vs SA 1st ODI Match Live: আজ রাঁচিতে খেলা চলাকালীন আবহাওয়া যথেষ্ট মনোরম থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। এই পরিস্থিতিতে সমর্থকরা ১০০ ওভারই খেলা উপভোগ করতে পারবেন। যদিও আকাশে সামান্য কালো মেঘ দেখা যেতে পারে। সেক্ষেত্রে রাতের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।



  • Nov 30, 2025 12:59 IST

    IND vs SA 1st ODI Match Live: নজর থাকবে রো-কো জুটির উপর

    IND vs SA 1st ODI Match Live: রাঁচি ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছেন। কামব্যাকের এই মঞ্চকে ২ ব্যাটারই কাজে লাগাতে চাইবে। চাপে পড়তে পারেন টেম্বা বাভুমা।



Virat Kohli Rohit Sharma KL Rahul IND vs SA