প্রতিশোধের আগুন বুকে জ্বালিয়ে মাঠে নামছে বিরাট-রোহিত, জেতার অঙ্কে এবার বিরাট বদল টিম ইন্ডিয়ার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার প্রতিশোধের আগুন বুকে নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে রবিবার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার প্রতিশোধের আগুন বুকে নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে রবিবার।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs South Africa 1st ODI, India Probable Playing XI, Rohit Sharma, KL Rahul Captain, ODI Series 2024, Ruturaj Gaikwad, Yashasvi Jaiswal, Virat Kohli, Rishabh Pant, Nitish Reddy, Washington Sundar, Ravindra Jadeja, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshit Rana, India Cricket News

প্রতিশোধের আগুন বুকে জ্বালিয়ে মাঠে নামছে বিরাট-রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর এবার প্রতিশোধের আগুন বুকে নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে রবিবার। ঘাড়ে চোটের কারণে শুভমান গিল এই সিরিজে খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলের নেতৃত্বে উইকেটকিপার-ব্যাটসম্যান কেএল রাহুল। প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

Advertisment

টেস্টে লজ্জার হার, গম্ভীরকে নিয়ে 'বোমা' ফাটালেন মনোজ তিওয়ারি, 'বিস্ফোরণে' কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব

ইনিংস ওপেন করবেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিতের ওপেনিং পার্টনার কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিযোগিতায় রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল। দু’জনের মধ্যে এক জনই রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন। তিন নম্বরে স্বাভাবিক ভাবেই দেখা যাবে বিরাট কোহলিকে।

Advertisment

২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প

ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে সিরিজের বাইরে। তাঁর চার নম্বর স্থানে সুযোগ পেতে পারেন তিলক ভার্মা অথবা ঋষভ পন্থ। পাঁচ নম্বরে ক্যাপ্টেন কেএল রাহুল।  হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন নীতীশ কুমার রেড্ডি।

বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন

রাঁচির পিচ সাধারণত স্পিনারদের পক্ষে বেশ সুবিধাজনক। তাই দল তিন স্পিনার নিয়ে নামতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে দলে থাকতে পারেন কুলদীপ যাদব। পেসারের মধ্যে দলে থাকার সম্ভাবনা  আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। নীতীশ রেড্ডিকে যোগ করলে ভারতের কাছে মোট ছয়টি বোলিং অপশন থাকবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের জন্য ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, ঋতুরাজ গায়কওয়াড়/যশস্বী  জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা নতুন বিশ্ব রেকর্ড গড়বেন! তিনি কি শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে 'সিক্সার কিং' হবেন?

India South Africa South Africa Cricket Team india-vs-south-africa