IND vs SA 1st ODI, Match Timing News: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ODI-এর সময়! না জানলে হাত কামড়াবেন

IND vs SA 1st ODI: এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে সকলের নজর থাকবে। প্রসঙ্গত, ভারতের এই ২ ক্রিকেট মহারথী ইতিমধ্যে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।

IND vs SA 1st ODI: এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে সকলের নজর থাকবে। প্রসঙ্গত, ভারতের এই ২ ক্রিকেট মহারথী ইতিমধ্যে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma and Virat Kohli (1)

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

IND vs SA: ফের একবার ২২ গজের লড়াইয়ে নামছে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবার আর টেস্ট ম্য়াচ নয়, ওয়ানডে সিরিজে এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তবে এই সিরিজের টাইমিং কিন্তু বদলে গিয়েছে। নতুন সময় সম্পর্কে যদি আপনি অবগত না হন, তাহলে কিন্তু মিস হয়ে যাবে খেলা। তখন হাত কামড়ানো ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকবে না।

Advertisment

IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা

কেএল রাহুলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেট দল এবার কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। এই সিরিজে মোট তিনটে ম্য়াচ খেলা হবে। প্রথম ম্য়াচটি আগামী ৩০ নভেম্বর রাঁচিতে আয়োজন করা হবে। বলা ভাল, এই ম্য়াচটি আপাতত ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। ইতিমধ্যে রাঁচি পৌঁছেও গিয়েছে দুই দেশের ক্রিকেট দল। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে সকলের নজর থাকবে। প্রসঙ্গত, ভারতের এই ২ ক্রিকেট মহারথী ইতিমধ্যে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আপাতত ওয়ানডে ফরম্য়াটেই তাঁরা খেলছেন। সেকারণে এই সিরিজ নিয়ে সমর্থকদের উৎসাহ আরও বাড়তে শুরু করেছে।

Advertisment

IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া

দেখে নিন, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

এই সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হবে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরপর দ্বিতীয় ম্য়াচ খেলার জন্য দুটো দলই রায়পুরের উদ্দেশে রওনা হবে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হবে। এরপরও অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ভারত সফর শেষ হবে না। এই দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। তবে আগামী সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।

IND vs SA 2nd Test, 4th Day Highlights: শেষ চতুর্থ দিনের খেলা, আপাতত ঈশ্বরই বাঁচাতে পারে টিম ইন্ডিয়াকে

ক'টা থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ?

এবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচের টাইমিং নিয়ে আলোচনা করা যাক। উল্লেখ্য, এই সিরিজের প্রত্যেকটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে দুপুর দেড়টা থেকে শুরু হবে। যেহেতু, এই ম্য়াচে দুটো দলই ৫০ ওভার করে খেলবে, তাই আশা করা যেতে পারে যে রাত দশটা নাগাদ এই ম্য়াচ শেষ হবে। এই পরিস্থিতিতে ম্য়াচ শুরু হওয়ার সময়টা নোট করে নেওয়া অবশ্যই উচিত। গত টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছিল। ওয়ানডে সিরিজ়ে তারা কামব্যাক করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

KL Rahul Indian Cricket Team IND vs SA