India vs South Africa 1st T20I Highlights: 'বান্ডিল' দক্ষিণ আফ্রিকা, কত রানে জিতল ভারত?

India vs South Africa: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ। এই ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে।

India vs South Africa: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ। এই ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah (12)

টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ

IND vs SA Highlights, 1st T20I: এর থেকে লজ্জার বিষয় আর কীই বা হতে পারে! প্রথম টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা মাত্র ১২.৩ ওভারের মধ্যেই অলআউট হয়ে গেল। পাশাপাশি ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দল ১০১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই তাদের সর্বনিম্ন রান। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ বোলার ব্যবহার করেছে। প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করলেন। এই সিরিজের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল। আর প্রথম ম্য়াচেই এমন দাপুটে জয় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের শততম উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। শেষ পর্যন্ত সেই তালিকায় তিনি আরও একটি উইকেট যোগ করেছেন। শুরুর দিকে অবশ্য তাণ্ডব চালান আর্শদীপ সিং। তিনি ডি কক এবং স্টাবসের উইকেট শিকার করেন।

Advertisment

IND vs SA 1st T20I, Live Streaming Info: একেবারে ফ্রি'তে দেখুন প্রথম টি-২০ ম্য়াচ, অবিশ্বাস্য হলেও চরম সত্যি!

কেমন হবে কটকের উইকেট?

কটকের বরাবটি স্টেডিয়ামে কখনই খুব বেশি রান দেখতে পাওয়া যায় না। অন্যদিকে, এখানকার উইকেটে বোলারদের রাজত্ব দেখতে পাওয়া যায়। যদিও শিশিরের কারণে টার্গেট তাড়া করা অনেকটাই সহজ হয়ে যাবে। এই পরিস্থিতিতে এই উইকেটে সর্বাধিক মেরে-কেটে ১৮০ রান হতে পারে। যদি কেউ মনে করেন যে চার-ছক্কার বন্যা দেখার জন্য মাঠে আসবেন, তাঁরা কিছুটা হতাশই হবেন। তবে এই উইকেটে ব্যাটাররা যদি একবার সেট হয়ে যান, তাহলে পরের দিকে রানের বৃষ্টি দেখা যেতে পারে।

IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান?

কতটা ঠাণ্ডা পড়বে?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার বরাবাটি স্টেডিয়ামে আবহাওয়া বেশ ভাল থাকবে। কিন্তু, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সেকারণে কার্যত কনকনে ঠাণ্ডা পড়বে। এই ম্যাচের ২ ইনিংসেই শিশিরের যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে। কারণ শিশিরের পয়েন্ট ১০ ডিগ্রি থাকবে। বরাবাটি স্টেডিয়ামের উইকেট থেকে বোলাররা, বিশেষ করে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে, নরেন্দ্র হিরওয়ানি এবং মনিন্দর সিং যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। এই পরিস্থিতিতে আজ স্পিনাররা কতটা সাহায্য পান, সেটাই আপাতত দেখার।

IND vs SA 1st T20I, Weather Update: কাঁপুনি শীতে 'খেলা হবে', প্রথম টি-২০'তে জবুথবু ঠাণ্ডায় জমবে বরাবাটি?

ভারতীয় ক্রিকেট স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার). সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট স্কোয়াড: 

এইডেন মারক্রাম (অধিনায়ক), দিবল্ড ব্রেভিস, টোনি ডি জোরজি, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, জর্জ লিন্ডে, করভিন বশ, মার্কো জেনসেন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডোনোভান ফরেরা (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, ওটনীল বার্টম্যান, কেশব মহারাজ, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্কিয়া।

  • Dec 09, 2025 22:15 IST

    IND vs SA 1st T20I, Live Updates: লজ্জার হার দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 1st T20I, Live Updates: প্রথম টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ১০১ রানে লজ্জার পরাজয় স্বীকার করল। মাত্র ৭৪ রানে তারা অলআউট হয়ে যায়। ভারতীয় বোলারদের সামনে কার্যত মাথা তুলেই দাঁড়াতে পারল না।



  • Dec 09, 2025 22:13 IST

    IND vs SA 1st T20I, Live Updates: জয়ের দোরগোড়ায় ভারত

    IND vs SA 1st T20I, Live Updates: কটক টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৭২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে। ভারতের প্রত্যের বোলার নজরকাড়া পারফরম্য়ান্স করলেন। পান্ডিয়া ব্য়াটিংয়ের পর বল হাতেও সকলের নজর কাড়লেন।



  • Dec 09, 2025 22:03 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ১০১ উইকেট বুমরাহের

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকা এবার হারাল কেশব মহারাজের উইকেট। জসপ্রীত বুমরাহ নিজের তৃতীয় ওভারে ২ উইকেট শিকার করলেন। তাঁর উইকেট সংখ্যা আপাতত ১০১ হয়ে গেল। ভারতের জয়ের জন্য আর ২ উইকেট দরকার।



  • Dec 09, 2025 22:00 IST

    IND vs SA 1st T20I, Live Updates: নয়া রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটের পতন হল। ফিরলেন দিবল্ড ব্রেভিস। বড় ব্যবধানে পরাজয়ের লক্ষ্যে এগোচ্ছে আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরাহ ১০০ উইকেট শিকার করলেন।



  • Dec 09, 2025 21:54 IST

    IND vs SA 1st T20I, Live Updates: জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

    IND vs SA 1st T20I, Live Updates: মার্কো জেনসেন ফিরতেই দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন হল। এই ম্য়াচে বরুণ চক্রবর্তী দ্বিতীয় উইকেট শিকার করলেন। মাত্র ৬৮ রানে ষষ্ঠ উইকেট হারাল আফ্রিকা।



  • Dec 09, 2025 21:44 IST

    IND vs SA 1st T20I, Live Updates: পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৮ ওভারের মধ্যেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলল। ডোনাভন ফরেরা মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। বরুণ চক্রবর্তী তাঁর উইকেট শিকার করলেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচের লাগাম নিজের হাতে তুলে নিয়েছে।



  • Dec 09, 2025 21:35 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ব্যাটের পর বল হাতেও ধামাকা হার্দিকের

    IND vs SA 1st T20I, Live Updates: পাওয়ার প্লে শেষ হতেই আরও একটি উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথম বলেই হার্দিক পান্ডিয়া প্যাভিলিয়নে ফেরালেন দক্ষিণ আফ্রিকাকে। মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারাল আফ্রিকা।



  • Dec 09, 2025 21:33 IST

    IND vs SA 1st T20I, Live Updates: তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মারক্রাম ফিরতেই প্রোটিয়া ব্রিগেডে তৃতীয় উইকেটের পতন হল। অক্ষর প্যাটেল প্রথম বলেই উইকেট শিকার করলেন। পাওয়ার প্লে'তে দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে।



  • Dec 09, 2025 21:13 IST

    IND vs SA 1st T20I, Live Updates: জোড়া উইকেট শিকার করলেন আর্শদীপ

    IND vs SA 1st T20I, Live Updates: হাল খারাপ দক্ষিণ আফ্রিকার। শুরুটা তারা একেবারে জঘন্য করল। মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলল তারা। দুটো উইকেটই আর্শদীপ সিং শিকার করলেন। দক্ষিণ আফ্রিকা আপাতত বেশ চাপে রয়েছে।



  • Dec 09, 2025 21:05 IST

    IND vs SA 1st T20I, Live Updates: প্রথম ওভারেই ফিরলেন ডি কক

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়ার বোলাররা শুরুটা বেশ ভাল করল। মাত্র দ্বিতীয় বলেই কুইন্টন ডি কক'কে ফিরিয়ে দিলেন আর্শদীপ সিং। এই ধারাবাহিকতা ভারতীয় বোলারদের বজায় রাখতে হবে।



  • Dec 09, 2025 20:53 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ১৭৬ রানের টার্গেট দিল ভারত

    IND vs SA 1st T20I, Live Updates: টস হারার পর ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করল। হার্দিক পান্ডিয়া একাই ৫৯ রানে অপরাজিত থাকেন।



  • Dec 09, 2025 20:45 IST

    IND vs SA 1st T20I, Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি হার্দিকের

    IND vs SA 1st T20I, Live Updates: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কামব্যাক ম্য়াচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। এই ম্য়াচে তিনি মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। পান্ডিয়ার এই ইনিংসে ৪ গগনচুম্বী ছক্কা রয়েছে।



  • Dec 09, 2025 20:39 IST

    IND vs SA 1st T20I, Live Updates: আরও বাড়ল ভারতের বিপদ

    IND vs SA 1st T20I, Live Updates: ১৮ ওভারে শিবম দুবের উইকেট হারাল শিবম দুবে। দুবে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারতীয় দল এখনও ১৫০ রান করতে পারেনি।



  • Dec 09, 2025 20:23 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ফিরে গেলেন অক্ষর

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়া ১৪ ওভারে পঞ্চম উইকেট হারাল। অক্ষর প্যাটেল ২১ বলে মাত্র ২৩ রানই করতে পারলেন। লুথো সিপামলা দ্বিতীয় উইকেট শিকার করলেন। ঊারত আপাতত বেশ চাপে পড়েছে।



  • Dec 09, 2025 20:08 IST

    IND vs SA 1st T20I, Live Updates: চতুর্থ উইকেট হারাল ভারত

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়া চতুর্থ ধাক্কা খেল। তিলক বর্মা ৩২ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করেছে। এই পরিস্থিতিতে বড় টার্গেট খাড়া করা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।



  • Dec 09, 2025 20:06 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ;চরম বেকায়দায় টিম ইন্ডিয়া

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়া ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭১ রান করেছেয তিলক বর্মা ২৪ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়াকে কমপক্ষে ১৭০ রানে পৌঁছতেই হবে।



  • Dec 09, 2025 19:40 IST

    IND vs SA 1st T20I, Live Updates: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া

    IND vs SA 1st T20I, Live Updates: ভারতীয় ক্রিকেট দল এবার অভিষেক শর্মার উইকেট হারাল। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন হল। ভারত ৪৮ রানে তৃতীয় উইকেট হারাল।



  • Dec 09, 2025 19:38 IST

    IND vs SA 1st T20I, Live Updates: শুরুটা বেশ খারাপ করল টিম ইন্ডিয়া

    IND vs SA 1st T20I, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের রাজত্ব দেখতে পাওয়া গেল। সেকারণে টিম ইন্ডিয়া ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান করেছে। শুভমান গিল এবং সূর্যকুমার যাদব একেবারে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন।



  • Dec 09, 2025 19:23 IST

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটের পতন

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়া মাত্র তৃতীয় ওভারেই সূর্যকুমার যাদবের উইকেট হারাল। এই ম্য়াচে সূর্য মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং সহ অধিনায়ক দুজনের উইকেটই শিকার করলেন লুঙ্গি এনগিডি।



  • Dec 09, 2025 19:11 IST

    IND vs SA 1st T20I, Live Updates: শুরুতেই আউট শুভমান

    IND vs SA 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়া প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খেল। সহ অধিনায়ক শুভমান গিল মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। লুঙ্গি এনগিডি বলে ক্যাচ ধরলেন মার্কো জেনসেন।



  • Dec 09, 2025 19:10 IST

    IND vs SA 1st T20I, Live Updates: শুরু হল টিম ইন্ডিয়ার ইনিংস

    IND vs SA 1st T20I, Live Updates: কটকে টিম ইন্ডিয়ার ইনিংস শুরু হল। টিম ইন্ডিয়ার হয়ে শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেন করতে নামলেন।



  • Dec 09, 2025 18:56 IST

    বদলে গেল প্রথম টি-২০ ম্য়াচের টাইমিং



  • Dec 09, 2025 18:52 IST

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    IND vs SA 1st T20I, Live Updates: কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, দিবল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনেভান ফরেরা, মার্কো জেনসেন, কেশব মহারাজ, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্খিয়া।



  • Dec 09, 2025 18:42 IST

    ফের অবিচারের শিকার সঞ্জু স্যামসন!



  • Dec 09, 2025 18:41 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ভারতের প্রথম একাদশ

    IND vs SA 1st T20I, Live Updates: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।



  • Dec 09, 2025 18:39 IST

    IND vs SA 1st T20I, Live Updates: আবারও টসে হার ভারতের

    IND vs SA 1st T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। শিশিরের কারণেই এইডেন মারক্রাম এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। টিম ইন্ডিয়া লাগাতার টস হারছে।



  • Dec 09, 2025 18:17 IST

    IND vs SA 1st T20I, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ

    IND vs SA 1st T20I, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি কটকের বরাবটি স্টেডিয়ামে আয়োজন করা হবে।



Indian Cricket Team IND vs SA