/indian-express-bangla/media/media_files/2025/12/09/aiden-markram-and-suryakumar-yadav-2025-12-09-10-03-00.jpg)
এইডেন মারক্রাম এবং সূর্যকুমার যাদব
IND vs SA: টিম ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-২০ ম্য়াচটি কটকের বরাবটি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) রেকর্ড খুবই খারাপ। বলা ভাল একেবারে জঘন্য। সেকারণে এই স্টেডিয়ামে জয়লাভ টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের দুশ্চিন্তা যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে। এই রেকর্ডের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এইডেন মারক্রাম সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চাইবেন না। সমর্থকদের মনে প্রশ্ন একটাই। এই মাঠে চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে পাওয়া যাবে, না উইকেটের বন্যা?
কেমন হতে চলেছে কটক টি-২০ ম্য়াচের উইকেট?
কটকের বরাবটি স্টেডিয়ামে কখনই খুব বেশি রান দেখতে পাওয়া যায় না। অন্যদিকে, এখানকার উইকেটে বোলারদের রাজত্ব দেখতে পাওয়া যায়। যদিও শিশিরের কারণে টার্গেট তাড়া করা অনেকটাই সহজ হয়ে যাবে। এই পরিস্থিতিতে এই উইকেটে সর্বাধিক মেরে-কেটে ১৮০ রান হতে পারে। যদি কেউ মনে করেন যে চার-ছক্কার বন্যা দেখার জন্য মাঠে আসবেন, তাঁরা কিছুটা হতাশই হবেন। তবে এই উইকেটে ব্যাটাররা যদি একবার সেট হয়ে যান, তাহলে পরের দিকে রানের বৃষ্টি দেখা যেতে পারে।
IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন
এই ময়দানে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত তিনটে টি-২০ ম্য়াচ খেলেছে। কিন্তু, একটাই মাত্র জিততে পেরেছে। বাকি ২ ম্য়াচে তারা হেরে গিয়েছিল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই মাঠে ২ ম্য়াচ খেলেছে। আর ২ বারই তারা বড় ব্যবধানে জয়লাভ করেছে। মোটের উপর টি-২০ ফরম্যাটে এই দুটো দলের মধ্যে মোট ৩১ ম্য়াচ খেলা হয়েছে। সেখানে ভারত ১৮ ম্য়াচে জয়লাভ করেছে। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ১২ ম্য়াচে। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে
দেখে নিন দুই দলের স্কোয়াড
টিম ইন্ডিয়া: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার). সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম (অধিনায়ক), দিবল্ড ব্রেভিস, টোনি ডি জোরজি, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, জর্জ লিন্ডে, করভিন বশ, মার্কো জেনসেন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডোনোভান ফরেরা (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, ওটনীল বার্টম্যান, কেশব মহারাজ, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্কিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us