/indian-express-bangla/media/media_files/2025/11/14/livi-thumb-2025-11-14-08-48-44.png)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ইডেন টেস্টের প্রথম দিন
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত কলকাতা টেস্টে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত এই ম্য়াচের প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। কেএল রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে ব্যাট করছেন। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ১২২ রানে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে রয়েছে। প্রসঙ্গত, প্রথম ইনিংসে টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ১৫৫ রানে অলআউট হয়ে যায়। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০২৫-২৭) শুভমান গিলের নেতৃত্বে এই নিয়ে দ্বিতীয় সিরিজ ঘরের মাঠে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই মাঠে শেষবার ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল।
IND vs SA, Cricketer Injury: আশঙ্কাই হল সত্যি, চোটের কারণে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার!
ইডেন টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- ম্য়াচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট
- ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
- তারিখ: ১৪-১৮ নভেম্বর, ২০২৫
- টস: সকাল ৯টা
- খেলা শুরু: সকাল সাড়ে ৯টা
IND vs SA, Kolkata Test: এবার খেলা হবে, দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারই কেড়েছেন শুভমানদের ঘুম!
ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সের উইকেট সচরাচর ব্যাটিং এবং বোলিংয়ের জন্য যথেষ্ট ভাল। শুরুর দিকে পেসাররা যথেষ্ট গতি এবং বাউন্স পেয়ে থাকেন। তারপর এই উইকেট স্পিনারদের কাছে স্বর্গরাজ্য হয়ে ওঠে। এই উইকেটের চরিত্র যে খুব একটা বদলাবে না, তা বলা যেতেই পারে। সূত্রের খবর, এই টেস্ট ম্য়াচের আগে উইকেটে কিছুটা ঘাস দেখতে পাওয়া গিয়েছে। ফলে, মোটামুটি একটা বাউন্স দেখতে পাওয়া যেতেই পারে।
কলকাতার ওয়েদার রিপোর্ট
অ্যাকুওয়েদারের তথ্য অনুসারে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট ম্য়াচের প্রথম টেস্ট ম্য়াচের প্রথমদিন বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে বেশ কিছুটা কুয়াশা থাকবে। বাতাসের গুণমান যথেষ্ট অস্বাস্থ্যকর হবে।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
এইডেন মার্করাম, রায়ান রিকলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা, টোনি ডি জোরজি, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, মার্কো জেনসেন, করভিন বশ, সাইমন হারমার, কেশব মহারাজ।
- Nov 14, 2025 16:38 IST
IND vs SA Live Cricket Score, 1st Test:
IND vs SA Live Cricket Score, 1st Test: ইডেন টেস্টে প্রথম দিন খেলার সমাপ্তি ঘোষণা করা হল। ভারতীয় দল ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। আপাতত টিম ইন্ডিয়া ১২২ রানে পিছিয়ে রয়েছে।
- Nov 14, 2025 15:35 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: ক্লিন বোল্ড যশস্বী জয়সওয়াল
IND vs SA Live Cricket Score, 1st Test: মাত্র ১২ রান করে আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। মার্কো জেনসেন তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। টিম ইন্ডিয়া তাদের প্রথম উইকেট হারাল। তিন নম্বরে ব্যাট করতে নামলেন ওয়াশিংটন সুন্দর।
- Nov 14, 2025 15:33 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হল টিম ইন্ডিয়ার ব্য়াটিং
IND vs SA Live Cricket Score, 1st Test: টিম ইন্ডিয়ার ব্যাটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ৩ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৪ রান করতে পেরেছে। এথনও পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, রাহুলও ২ রানে ব্যাট করছেন।
- Nov 14, 2025 14:52 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: ১৫৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস
IND vs SA Live Cricket Score, 1st Test: মাত্র ১৫৯ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। কেশব মহারাজকে বিষাক্ত ইয়র্কারে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন জসপ্রীত বুমরাহ। ইডেন টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ মোট ৫ উইকেট শিকার করলেন।
- Nov 14, 2025 14:44 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: কঠিন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা
IND vs SA Live Cricket Score, 1st Test: আপাতত কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হারমারকে ক্লিন বোল্ড করে দিলেন জসপ্রীত বুমরাহ।
- Nov 14, 2025 14:19 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: চা-পানের বিরতি, দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৪/৮
IND vs SA Live Cricket Score, 1st Test: ইডেন টেস্টের প্রথম দিন আপাতত জমে গিয়েছে। এখনও পর্যন্ত দুটো সেশনের খেলা হয়েছে। তবে দ্বিতীয় সেশনটা টিম ইন্ডিয়া অবশ্যই মনে রাখবে। বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এই সেশনে মাত্র ৪৯ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে ফেলল। বুমরাহ তো বুমরাহই। ওঁকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। স্বস্তির ব্যাপার, ছন্দ ফিরে পেয়েছেন সিরাজ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আপাতত নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে। মিডল অর্ডারে একের পর এক উইকেট হারিয়ে তারা রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছে। এখনও পর্যন্ত সর্বাধিক স্কোর মাত্র ৩১ রান। এটা অবশ্যই প্রোটিয়া ব্রিগেডকে হতাশ করবে। কতক্ষণে অলআউট করতে পারবে ভারত? আপাতত সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা।
- Nov 14, 2025 14:13 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন
IND vs SA Live Cricket Score, 1st Test: দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন হল। ফিরলেন করভিন বশ। অক্ষর প্যাটেল তাঁর উইকেট শিকার করলেন। বশ ফিরলেন ৩ রানে।
আরও পড়ুন:
প্রথম সেশনেই 'কুপোকাত' দক্ষিণ আফ্রিকা! আজই অলআউট প্রোটিয়া ব্রিগেড?
- Nov 14, 2025 13:45 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: একই ওভারে দ্বিতীয় ধাক্কা সিরাজের
IND vs SA Live Cricket Score, 1st Test: কাইল ভেরেনকে প্য়াভিলিয়নে ফেরানোর পর চতুর্থ বলে সিরাজ আউট করলেন মার্কো জেনসেনকে। জেনসেনকে ক্লিন বোল্ড করে দিলেন তিনি।
- Nov 14, 2025 13:43 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: প্যাভিলিয়নে ফিরলেন কাইল ভেরেন
IND vs SA Live Cricket Score, 1st Test: ৪৫ ওভারের প্রথম বলে মহম্মদ সিরাজ LBW আউট করলেন কাইল ভেরেন। ভেরেন রিভিউ নিয়েছিলেন। কিন্তু, কোনও লাভ হল না।
- Nov 14, 2025 13:00 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: আগুন ঝরাচ্ছেন বুমরাহ
IND vs SA Live Cricket Score, 1st Test: ইডেন টেস্টে তৃতীয় উইকেট শিকার করলেন জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার অর্ধের সেনাবাহিনী প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। ২৪ রান করে আউট হলেন টোনি ডি জ়োর্জি।
- Nov 14, 2025 12:59 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: কুলদীপের জালে কুপোকাত মুল্ডার
IND vs SA Live Cricket Score, 1st Test: কুলদীপ যাদবের ঝুলিতে আরও একটি উইকেট এল। টিম ইন্ডিয়ার এই চায়নাম্য়ান বোলার বিয়ান মুল্ডারকে ২৪ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। একদল সঠিক সময়ে বড় উইকেট শিকার করল ভারত।
- Nov 14, 2025 12:24 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হল দ্বিতীয় সেশনের খেলা
IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হয়ে গেল দ্বিতীয় সেশনের খেলা। বিয়ান মুল্ডার এবং টোনি ডি জোর্জি আপাতত ব্যাট করতে নেমেছেন। প্রথম ওভার করতে আসছেন কুলদীপ যাদব।
- Nov 14, 2025 11:44 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: লাঞ্চ ব্রেকের ঘোষণা, দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫/৩
IND vs SA Live Cricket Score, 1st Test: ইডেন টেস্টে প্রথম দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হল। দিনের প্রথম ঘণ্টায় রাজত্ব করেছে প্রোটিয়া ব্রিগেডের দুই ওপেনার - মার্করাম এবং রিকলটন। কিন্তু, তাঁদের ব্যাটিং খুব বেশি দীর্ঘায়িত হতে দিলেন না জসপ্রীত বুমরাহ। দুটো উইকেটই টিম ইন্ডিয়ার এই পেস তারকা তুলে নেন। সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিলেন ব্যাকফুটে। এই উইকেটে অসমান বাউন্স এবং গতি রয়েছে। সেকারণে ব্য়াট করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। বাভুমাও খুব বেশি রান করতে পারলেন না। কুলদীপের বলে আউট হয়ে যান। তারপর থেকে আফ্রিকান দুর্গ সামলাচ্ছেন মুল্ডার এবং ডি জ়োরজি।
- Nov 14, 2025 10:51 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA Live Cricket Score, 1st Test: এবার ফিরলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। শিকার করলেন কুলদীপ যাদব। মাত্র ৩ রান করে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা।
- Nov 14, 2025 10:31 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: দ্বিতীয় সাফল্য বুমরাহের
IND vs SA Live Cricket Score, 1st Test: ভারতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহের ঝুলিতে আরও একটি সাফল্য এল। এবার তিনি দক্ষিণ আফ্রিকার অপর ওপেনার এইডেন মার্করামের উইকেট শিকার করলেন। ৪৮ বলে ৩১ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্করাম। পরপর ২ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ল প্রোটিয়া ব্রিগেড। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬২/২।
- Nov 14, 2025 10:28 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন
IND vs SA Live Cricket Score, 1st Test: রায়ান রিকলটনের ঘুম কেড়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের পেস 'সুপারস্টার' জসপ্রীত বুমরাহ। মাত্র ২৩ রানে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন প্রোটিয়া ওপেনার
- Nov 14, 2025 10:26 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: দুরন্ত ছন্দে রিকলটন-মার্করাম জুটি
IND vs SA Live Cricket Score, 1st Test: রিকলটন এবং মার্করাম জুটিকে আপাতত বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। এই দুই ওপেনিং ব্যটার সহজেই ভারতীয় ব্যাটারদের পিটিয়ে ছাতু করছেন। ব্যাট করতে কোনও সমস্যাই হচ্ছে না। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছে। মার্করাম ২৬ রানে এবং রিকলটন ২৩ রানে ব্যাট করছেন।
- Nov 14, 2025 09:55 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: বুঝেশুনে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা
IND vs SA Live Cricket Score, 1st Test: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আপাতত বেশ বুঝেশুনে ব্যাটিং করছে। ৫ ওভার শেষে তারা বিনা উইকেটে ১৮ রান করে ফেলেছে। এইডেন মার্করাম ০ এবং রায়ান রিকলটন ১৪ রানে ব্যাট করছেন।
- Nov 14, 2025 09:35 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হল খেলা
IND vs SA Live Cricket Score, 1st Test: অবশেষে শুরু হল ইডেন গার্ডেন্স টেস্ট ম্য়াচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে নামলেন এইডেন মার্করাম এবং রায়ান রিকলটন।
- Nov 14, 2025 09:32 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
IND vs SA Live Cricket Score, 1st Test: এইডেন মার্করাম, রায়ান রিকলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা, টোনি ডি জোরজি, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, মার্কো জেনসেন, করভিন বশ, সাইমন হারমার, কেশব মহারাজ।
- Nov 14, 2025 09:12 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
IND vs SA Live Cricket Score, 1st Test: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
- Nov 14, 2025 09:04 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: টস আপডেট
IND vs SA Live Cricket Score, 1st Test: কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
- Nov 14, 2025 08:59 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: রেকর্ডের দোরগোড়ায় কেএল রাহুল
IND vs SA Live Cricket Score, 1st Test: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ইডেন টেস্ট ম্য়াচ। এই ম্য়াচে এক অনন্য রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন কেএল রাহুল। আর ১৫ রান করতে পারলেই তিনি ৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন।
- Nov 14, 2025 08:57 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: কেমন থাকবে কলকাতার ওয়েদার?
IND vs SA Live Cricket Score, 1st Test: অ্যাকুওয়েদারের তথ্য অনুসারে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট ম্য়াচের প্রথম টেস্ট ম্য়াচের প্রথমদিন বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি এবং ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে কিছুটা কুয়াশা থাকবে। বাতাসের গুণমান যথেষ্ট অস্বাস্থ্যকর হবে।
- Nov 14, 2025 08:56 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: জেনে নিন পিচ রিপোর্ট
IND vs SA Live Cricket Score, 1st Test: ইডেন গার্ডেন্সের উইকেট সচরাচর ব্যাটিং এবং বোলিংয়ের জন্য যথেষ্ট ভাল। শুরুর দিকে পেসাররা যথেষ্ট গতি এবং বাউন্স পেয়ে থাকেন। তারপর এই উইকেট স্পিনারদের কাছে স্বর্গরাজ্য হয়ে ওঠে। এই উইকেটের চরিত্র যে খুব একটা বদলাবে না, তা বলা যেতেই পারে। সূত্রের খবর, এই টেস্ট ম্য়াচের আগে উইকেটে কিছুটা ঘাস দেখতে পাওয়া গিয়েছে। ফলে, মোটামুটি একটা বাউন্স দেখতে পাওয়া যেতেই পারে।
- Nov 14, 2025 08:55 IST
IND vs SA Live Cricket Score, 1st Test: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
IND vs SA Live Cricket Score, 1st Test: শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us