/indian-express-bangla/media/media_files/2025/11/15/eden-test-live-thumb-2-2025-11-15-00-21-54.jpg)
দেখে নিন প্রতি মুহূর্তের লাইভ আপডেটস
India vs South Africa Test Match: ভারত (Indian Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ আপাতত রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় দিনই হয়ত এই ম্য়াচ শেষ হয়ে যাবে। দ্বিতীয় দিন খারাপ আলোর কারণে কিছুটা আগেই খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। যদিও দিনের শেষে দক্ষিণ আফ্রিকা মাত্র ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে। লিড রয়েছে মাত্র ৬৩ রানের। এই পরিস্থিতিতে যদি রবিবাসরীয় সকালের প্রথম একঘণ্টায় বাকি তিনটে উইকেট শিকার করতে পারেন ভারতীয় বোলাররা, তাহলে আশা করা যেতে পারে যে মধ্যাহ্নভোজের আগেই ম্য়াচ শেষ হয়ে যাবে এই ম্য়াচ।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
দ্বিতীয় দিন আউট হলেন ১৫ ব্যাটার
তবে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। সচরাচর আমরা ক্রিকেটের নন্দনকাননে যে উইকেট দেখে থাকি, সেটার সঙ্গে একেবারে সাদৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে না। ইডেন গার্ডেন্সের উইকেটে প্রথম ৩ দিন স্কোরবোর্ডে যথেষ্ট রান দেখতে পাওয়া যায়। চতুর্থ দিন থেকে উইকেটে ফাটল ধরতে শুরু করে এবং স্পিনাররা সুবিধা পান। কিন্তু, এই ম্য়াচে প্রথম ২ দিনেই ২৭ উইকেটের পতন হয়েছ। আর শনিবার (১৫ নভেম্বর) যদি শুভমানের উইকেটটা ছেড়ে দেওয়া যায়, তাহলে মোট ১৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গেলেন।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
লড়াই করছেন একা বাভুমা
বল উইকেটে পড়তে না পড়তেই বাঁই-বাঁই করে ঘুরছে। তার উপর অসমান বাউন্স ব্যাটারদের কাজটা আরও কঠিন করে দিচ্ছে। বেশ কয়েকটা বল তো আবার নীচু হয়েও এসেছে। দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের মধ্যে একমাত্র অধিনায়ক বাভুমাই ২০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছেন। এই ম্য়াচের সর্বাধিক স্কোর এখনও পর্যন্ত ৩৯ রান। সেটা এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। তাহলেই উইকেটের চরিত্রটা আপনারা সহজে বুঝতে পারবেন।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: শেষ প্রথম দিনের খেলা, কত রান করল টিম ইন্ডিয়া?
উইকেট নিয়ে সমালোচনার ঝড়
ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। প্রায় ৬ বছর পর আবারও টেস্ট ক্রিকেট ফিরে এসেছে ইডেন গার্ডেন্সে। ২০১৯ সালে শেষবার এই উইকেটে খেলা হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ওই পিঙ্ক বল টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। বল হাতেও আগুন ঝরিয়েছিলেন ইশান্ত শর্মা। কিন্তু, ইডেন গার্ডেন্সের উইকেট যে একটাও খারাপ হতে পারে, সেটা কেউ কল্পনা করতে পারেননি। প্রশ্নের মুখে পড়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও। যদি তৃতীয় দিনই এই ম্য়াচটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সমালোচনার ঝড় তীব্র থেকে তীব্রতর হবে।
- Nov 15, 2025 21:35 IST
IND vs SA 1st Test, Live Updates: দ্বিতীয় দিনে দাপট জাদেজার
IND vs SA 1st Test, Live Updates: কলকাতা টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হল। টিম ইন্ডিয়ার বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতকে এই ম্য়াচে ফিরিয়ে আনলেন। বিশেষ করে রবীন্দ্র জাদেজা একাই ৪ উইকেট শিকার করেছেন। বলা ভাল, প্রোটিয়া ব্যাটারদের কোমর ভেঙে দিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে।
- Nov 15, 2025 16:25 IST
IND vs SA 1st Test, Live Updates: কুলদীপের গুগলিতে পরাস্ত মার্কো জেনসেন
IND vs SA 1st Test, Live Updates: কুলদীপের গুগলিতে পরাস্ত হয়ে ফিরে গেলেন মার্কো জেনসেন। তিনি মাত্র ১৩ রান করেন। প্রথম স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। ৩৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। দক্ষিণ আফ্রিকা আপাতত ৬১ রানে এগিয়ে রয়েছে।
- Nov 15, 2025 16:02 IST
IND vs SA 1st Test, Live Updates: ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st Test, Live Updates: ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ফিরে গেলেন কাইল ভেরেন। অক্ষর প্যাটেল তাঁর উইকেট শিকার করেন। ৯ রান করে ফিরতে হল ভেরেনকে। দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৫/৬।
- Nov 15, 2025 15:41 IST
IND vs SA 1st Test, Live Updates: চতুর্থ উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা
IND vs SA 1st Test, Live Updates: ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে চতুর্থ উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা। ক্লিন বোল্ড হয়ে গেলেন ত্রিস্তান স্তাবস। ১৮ বলে ৫ রান করলেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে তিনি ২৫০ উইকেট শিকার করলেন। আপাতত ৩০ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬০ রানে তারা ৫ উইকেট হারিয়ে ফেলল।
- Nov 15, 2025 15:15 IST
IND vs SA 1st Test, Live Updates: একই ওভারে জোড়া উইকেট জাদেজার
IND vs SA 1st Test, Live Updates: ৪০ রানে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ফেলল। আবারও সেই রবীন্দ্র জাদেজা। ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন টোনি ডি জোরজি। ২ রান করেই বিদায় নিলেন তিনি। বলটা তাঁর গ্লাভসে লেগে, থাই প্যাডে লেগে শর্ট লেগে চলে যায়। দক্ষিণ আফ্রিকা আপাতত ১০ রানে এগিয়ে রয়েছে।
- Nov 15, 2025 15:11 IST
IND vs SA 1st Test, Live Updates: দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন
IND vs SA 1st Test, Live Updates: অনেকক্ষণ পর একটা উইকেট হারাল উইয়ান মুল্ডার। ইডেনের অতর্কিত বাউন্সে তিনি ভ্যাবাচাকা খেয়ে গেলেন। বলটা মুল্ডারের ব্যাটের কানা লেগে সোজা ঋষভ পন্থের গ্লাভসে জমা পড়ল। ৩০ বলে ১১ রান করে ফিরলেন মুল্ডার।
- Nov 15, 2025 14:51 IST
IND vs SA 1st Test, Live Updates: আউট মার্করাম
IND vs SA 1st Test, Live Updates: এবার ফিরলেন এইডেন মার্করাম। রবীন্দ্র জাদেজার বলে তিনি ধ্রুব জুরেলের হাতে ক্য়াচ দিয়ে ফিরে গেলেন। ২৩ বল খেলে মার্করাম মাত্র ৪ রান করলেন। দক্ষিণ আফ্রিকা এখনও ৫ রানে পিছিয়ে রয়েছে।
- Nov 15, 2025 14:41 IST
IND vs SA 1st Test, Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st Test, Live Updates: চা-পানের বিরতি ঘোষণা হওয়ার ঠিক আগেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল। দলের ওপেনার রায়ান রিকলটন আউট হয়ে গেলেন কুলদীপ যাদবের বলে। মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা এখনও ১২ রানে পিছিয়ে রয়েছে।
- Nov 15, 2025 14:39 IST
IND vs SA 1st Test, Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
IND vs SA 1st Test, Live Updates: বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর এবার দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নামল। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল। এই রান করার পর ভারতের সামনে প্রোটিয়া ব্য়াটাররা কত রানের টার্গেট দিতে পারে, সেটাই আপাতত দেখার। এই উইকেটে ২০০+ রান করা বেশ কঠিন।
- Nov 15, 2025 14:00 IST
IND vs SA 1st Test, Live Updates: মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল ভারত
IND vs SA 1st Test, Live Updates: ঘাড়ে চোট লাগার কারণে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল আর ব্যাট করতে নামলেন না। সেকারণে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ১৮৯ রানেই শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ৩০ রানের লিড নিতে পেরেছে।
- Nov 15, 2025 13:58 IST
IND vs SA 1st Test, Live Updates: আউট মহম্মদ সিরাজ
IND vs SA 1st Test, Live Updates: মহম্মদ সিরাজ আউট হতেই টিম ইন্ডিয়ার অষ্টম উইকেটের পতন হল। ভারতীয় ক্রিকেট দল মাত্র ১৮৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলল। আপাতত গিলের পক্ষ ব্যাট করা বেশ কঠিন বলেই মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত আর ১ উইকেট হারালেই অলআউট হয়ে যাবে।
- Nov 15, 2025 13:33 IST
IND vs SA 1st Test, Live Updates: বেশি রান করতে পারলেন না কুলদীপও
IND vs SA 1st Test, Live Updates: ভারতীয় ক্রিকেট দল আপাতত নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করেছে। এবার কুলদীপ যাদব মাত্র ১ রান করে মার্কো জেনসেনের শিকার হলেন। আর সেইসঙ্গে ১৭৩ রানে সপ্তম উইকেট হারাল ভারত।
- Nov 15, 2025 13:04 IST
IND vs SA 1st Test, Live Updates: আউট রবীন্দ্র জাদেজা
IND vs SA 1st Test, Live Updates: রবীন্দ্র জাদেজা আউট হতেই ভারতীয় ক্রিকেট দলের ষষ্ঠ উইকেটের পতন হল। ২৭ রান করে ফিরলেন জাদেজা। এই উইকেটও হার্পারের ঝুলিতে এল। ১৭১ রানে ৬ উইকেট হারাল ভারত।
- Nov 15, 2025 13:02 IST
IND vs SA 1st Test, Live Updates: প্যাভিলিয়নে ভারতের অর্ধেক দল
IND vs SA 1st Test, Live Updates: ভারতীয় ব্যাটার ধ্রুব জুরেল ১৪ বলে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সাইমন হার্পার তাঁর উইকেট শিকার করেন। আপাতত টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে।
- Nov 15, 2025 13:00 IST
IND vs SA 1st Test, Live Updates: ফের শুরু খেলা
IND vs SA 1st Test, Live Updates: শুরু হল কলকাতা টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল ভারতের হয়ে আপাতত ব্য়াট করছেন। এই দুই ক্রিকেটারই টিম ইন্ডিয়ার জন্য আশার আলো জ্বালিয়ে রেখেছেন।
- Nov 15, 2025 11:47 IST
ND vs SA 1st Test, Live Updates: দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা
ND vs SA 1st Test, Live Updates: কলকাতা টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হল। এই সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট ছিল চোখে পড়ার মতো। এই সেশনে ভারতীয় ক্রিকেট দল ১০০ রান করলেও, তিনটে বড় উইকেট তারা হারিয়ে ফেলেছে। পাশাপাশি রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অধিনায়ক শুভমান গিলও। ভারতীয় ক্রিকেট দল আপাতত ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল।
- Nov 15, 2025 11:34 IST
IND vs SA 1st Test, Live Updates: ভারতের চতুর্থ উইকেটের পতন
IND vs SA 1st Test, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। ইতিমধ্যে করভিন বশের একটি ডেলিভারি থেকে নিজেকে রক্ষা করতে যান তিনি। সেইসঙ্গে নিজের উইকেট হারালেন। টিম ইন্ডিয়া ১৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল।
- Nov 15, 2025 11:21 IST
IND vs SA 1st Test, Live Updates: আউট কেএল রাহুল
IND vs SA 1st Test, Live Updates: এবার ভারতীয় ক্রিকেট দলের তৃতীয় উইকেটের পতন হল। টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার কেএল রাহুল ১১৯ বলে মাত্র ৩৯ রান করে আউট হয়ে গেলেন। কেশব মহারাজ তাঁর উইকেট শিকার করেন। এর পাশাপাশি চোটের কারণে শুভমান গিলও আপাতত মাঠের বাইরেই রয়েছেন।
- Nov 15, 2025 10:57 IST
IND vs SA 1st Test, Live Updates: ভয়ঙ্কর চোট পেলেন শুভমান গিল
IND vs SA 1st Test, Live Updates: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, ৩ বলে ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। ঘাড়ে চোট লাগার কারণে গিলকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হল। এবার তাঁর জায়গায় ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ।
- Nov 15, 2025 10:55 IST
IND vs SA 1st Test, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল ভারত
IND vs SA 1st Test, Live Updates: দ্বিতীয় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। ৮২ বলে ২৯ রান করে আউট হয়ে গেলেন তিনি। সাইমন হার্পার তাঁর উইকেট শিকার করলেন। চলতি ম্যাচে এটাই হার্পারের প্রথম উইকেট।
- Nov 15, 2025 10:32 IST
IND vs SA 1st Test, Live Updates: ৫০ রান পূরণ করল টিম ইন্ডিয়া
IND vs SA 1st Test, Live Updates: কলকাতা টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৫০ রান পূরণ করে ফেলল। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারতীয় ক্রিকেট দল ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে। আপাতত ক্রিজে রয়েছেন রাহুল (২০) এবং ওয়াশিংটন সুন্দর (১২) ব্যাট করছেন। এখনও ভারত ১০৯ রানে পিছিয়ে রয়েছে।
- Nov 15, 2025 09:41 IST
IND vs SA 1st Test, Live Updates: শুরু হল দ্বিতীয় দিনের খেলা
IND vs SA 1st Test, Live Updates: কলকাতা টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হল। কেএল রাহুল ১৩ রান এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে ব্যাট করছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় দল ১ উইকেট হারিয়ে ৩৭ রান করেছিল। আপাতত ১২২ রানে পিছিয়ে রয়েছে।
- Nov 15, 2025 09:12 IST
IND vs SA 1st Test, Live Updates: রাহুলের থেকে বড় রানের আশা
IND vs SA 1st Test, Live Updates: আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল। ভারতীয় ফ্যান এবং ম্যানেজমেন্টের তাঁর থেকে যথেষ্টই প্রত্যাশা রয়েছে। আশা করা হচ্ছে, রাহুল বড় রান করে টিম ইন্ডিয়ার ইনিংস মজবুত করবেন।
- Nov 15, 2025 09:09 IST
IND vs SA 1st Test, Live Updates: বিপদ বাড়াতে পারেন জেনসেন
IND vs SA 1st Test, Live Updates: আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে মার্কো জেনসেন টিম ইন্ডিয়ার জন্য বিপদ বাড়াতে পারেন। প্রথম দিনের শেষদিকেও কেএল রাহুলকে যথেষ্ট সমস্যায় ফেলেছিলেন জেনসেন।
- Nov 15, 2025 09:06 IST
IND vs SA 1st Test, Live Updates: নজর আপাতত ওয়াশিংটনের দিকে
IND vs SA 1st Test, Live Updates: ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৩ নম্বরে ব্যাট করতে পাঠিয়েছেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। এই পরিস্থিতিতে সুন্দরের উপরেই সকলের নজর থাকবে। এই জায়গাটা পাকা করতে হলে সুন্দরকে বড় রানের ইনিংস খেলতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us