/indian-express-bangla/media/media_files/2025/11/15/eden-test-live-thumb-2-2025-11-15-00-21-54.jpg)
দেখে নিন প্রতি মুহূর্তের লাইভ আপডেটস
India vs South Africa Test Match: অবশেষে অবসান হল দীর্ঘ ১৫ বছর অপেক্ষার। ভারতের মাটিতে টেস্ট ম্য়াচ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে শেষবার টেস্ট ক্রিকেটে জয়লাভ করেছিল প্রোটিয়া ব্রিগেড। ২০২৫ সালে আরও একবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন টেম্বা বাভুমা। অসাধারণ এক নেতৃত্বের নজির কায়েম করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens ) টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৩০ রানে হেরে গেল।
শুভমানের অভাবই ভোগাল ভারতকে
বলতে কোনও বাধা নেই, একটা সময় এই ম্য়াচে টিম ইন্ডিয়ার জন্য জয়ের রাস্তাটা বেশ মসৃণ লাগছিল। খাতায়-কলমে এই ম্য়াচে এগিয়ে ছিল ভারতই। কিন্তু, শেষপর্যন্ত তারা ১২৪ রানের টার্গেট তাড়া করতে পারল না। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, শুভমান গিলের অনুপস্থিতি এই ম্য়াচে কী ফ্যাক্টর হয়ে দাঁড়াল। প্রথম ইনিংসে তিনি মাত্র ৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন। আর দ্বিতীয় ইনিংসে তো ব্যাটই করতে পারলেন না। এই জায়গায় অধিনায়ক গিলের ব্যাট থেকে কিছুটা রান এলে কি ম্য়াচের ফলাফল আলাদা হতে পারত?
কেন ৩ নম্বরে ওয়াশি, প্রশ্ন সমর্থকদের
না, তিন নম্বরে ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে পাঠানোই ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের ভুল সিদ্ধান্ত ছিল। কারণ যে গতিতে রান তোলার প্রয়োজন ছিল, সেটা সুন্দরের মধ্যে দেখতে পাওয়া যায়নি। পাশাপাশি, কাঠগড়ায় তোলা হচ্ছে দুই ওপেনারের ব্যর্থতাও। সব মিলিয়ে এই ব্যাটিং পারফরম্য়ান্স যে একেবারেই মেনে নেওয়া যায় না, তা সকলেই একবাক্যে স্বীকার করছেন।
Mohammed Siraj Wicket: ভেঙে ২ টুকরো উইকেট, আগুন জ্বালালেন সিরাজ! হতবাক দক্ষিণ আফ্রিকা
নজর কাড়লেন সিরাজ
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজের পরিসংখ্যান একেবারে মনে রাখার মতো। মাত্র ২ ওভার বল করলেন তিনি। দুটো ওভারই মেডেন নেন। সঙ্গে শিকার করলেন দুটো উইকেট। তবে দক্ষিণ আফ্রিকাও খুব একটা হতাশ হবে না। দ্বিতীয় ইনিমংসে ১৫৩ রানে তারা অলআউট হয়েছিল। অর্থাৎ, এই উইকেটে ১২৩ রানে এগিয়ে ছিল। ইডেনে যা উইকেটের পরিস্থিতি, তাতে অনেকেই আশঙ্কা করছিলেন, ১০০ কিংবা তার বেশি রানের লিড ভারতের পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। শেষপর্যন্ত, আশঙ্কাই সত্যি হল।
Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে
ম্যাচ ঘোরাল বাভুমা-বশের জুটি
ধন্যবাদ জানাতেই হবে টেম্বা বাভুমা এবং করভিন বশের জুটিকে। ৬৩ রান থেকে ১২৩ রানে তারা তুলে নিয়ে যায়। টিম ইন্ডিয়ায় স্ট্রাইক বোলার হিসেবে নাম লেখালেন রবীন্দ্র জাদেজা। বুমরাহ এককথায় অতুলনীয়। সবথেকে বেশি রান খরচ করলেন কুলদীপ যাদব। এরপর আসে ভারতের (Indian Cricket Team) ব্যাট করার পালা। কিন্তু, ভারতীয় ব্যাটাররা কার্যত মুখ থুবড়ে পড়লেন। তৃতীয় দিনই এই ম্য়াচের ফয়সালা হয়ে গেল। এর থেকে বড় লজ্জা আর কীই বা হতে পারে!
- Nov 16, 2025 14:20 IST
IND vs SA 1st Test Live Updates: লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া
IND vs SA 1st Test Live Updates: জেতা ম্যাচ হাতছাড়া করল টিম ইন্ডিয়া। কলকাতা ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছিল এই ম্য়াচে ভারত মাত্র ৯৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলল। ব্যাট করতে নামলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। শেষপর্যন্ত ৩০ রানে পরাস্ত হল ভারতের সিংহবাহিনী।
- Nov 16, 2025 14:12 IST
IND vs SA 1st Test Live Updates: আউট হয়ে গেলেন অক্ষর
IND vs SA 1st Test Live Updates: এবার আউট হয়ে গেলেন অক্ষর প্যাটেল। তিনি ১৭ বলে ২৬ রান করলেন। উইকেট নিলেন কেশব মহারাজ।
- Nov 16, 2025 14:06 IST
IND vs SA 1st Test Live Updates: LBW হলেন কুলদীপ যাদব
IND vs SA 1st Test Live Updates: সাইমন হার্মারের বলে LBW হয়ে গেলেন কুলদীপ যাদব। কুলদীপ বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত বলের লাইন বুঝতে পারলেন না তিনি। ১৩ বলে তিনি ১ রান করেন। রিভিউ নিলেও কোনও লাভ হল না।
- Nov 16, 2025 13:55 IST
IND vs SA 1st Test Live Updates: এবার ফিরলেন ওয়াশিংটন সুন্দর
IND vs SA 1st Test Live Updates: তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনও সুবিধা করতে পারলেন না টিম ইন্ডিয়ার বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ৯২ বলে মাত্র ৩১ রান করে তিনি ফিরে গেলেন। এইডেন মার্করামের বলে তিনি হার্মারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়ার রানের গতি তিনি কমিয়ে দিয়ে গেলেন। এই জবাব কি গৌতম গম্ভীর দেবেন? সেই উত্তর জানা নেই। ভারতের জয়ের জন্য এখনও ৫২ রান দরকার।
- Nov 16, 2025 13:41 IST
IND vs SA 1st Test Live Updates: এবার আউট জাদেজা
IND vs SA 1st Test Live Updates: অত্যন্ত সংকটপূর্ণ সময়ে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। সাইমন হার্মারের বলে LBW হয়ে গেলেন জাদেজা। আর এটাই হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৮ রান করে ফিরলেন জাদেজা। ভারতের জয়ের জন্য আরও ৬০ রান দরকার। ব্যাট করতে নামলেন অক্ষর প্যাটেল। টিম ইন্ডিয়া ৫ উইকেট হারালেও মনে রাখতে হবে শুভমান গিল কিন্তু ব্যাট করবেন না। সুতরাং, ভারতের হাতে আর ৪ উইকেট রয়েছে।
- Nov 16, 2025 13:13 IST
IND vs SA 1st Test Live Updates: ফিরে গেলেন ঋষভ পন্থ
IND vs SA 1st Test Live Updates: আচমকা ঘুরে গেল গোটা ম্য়াচের মোড়। আউট হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের কার্যনির্বাহী অধিনায়ক ঋষভ পন্থ। সাইমন হার্মারের বলে তিনি কট অ্যান্ড বোল্ড হলেন। মাত্র ২ রান করলেন পন্থ। অনেকেই মনে করছেন, শুভমানের অনুপস্থিতিতে ঋষভের আরও দায়িত্ব গ্রহণ করা উচিত ছিল। ভারতের জয়ের জন্য ৮৫ রান দরকার।
- Nov 16, 2025 12:49 IST
IND vs SA 1st Test Live Updates: আচমকা ছন্দপতন, আউট ধ্রুব জুরেল
IND vs SA 1st Test Live Updates: সাইমন হার্মারের বলে ক্যাচ আউট হয়ে গেলেন ধ্রুব জুরেল। যথেষ্ট ভাল ব্যাটিিংই করছিলেন তিনি। কিন্তু, এই বলটা পুল করতে গিয়ে তিনি ঠিকঠাক টাইম করতে পারলেন না। ফলত, করভিন বশের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। ৩৪ বলে ১৩ রান করলেন জুরেল। ভারতের জয়ের জন্য এখনও ৯১ রান দরকার।
- Nov 16, 2025 12:24 IST
IND vs SA 1st Test Live Updates: দ্বিতীয় সেশনের খেলা শুরু
IND vs SA 1st Test Live Updates: কলকাতা টেস্টে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হল। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আপাতত ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেলের দিকে তাকিয়ে রয়েছে।
- Nov 16, 2025 12:01 IST
IND vs SA 1st Test Live Updates: লাঞ্চের আগেই হাল খারাপ ভারতের
IND vs SA 1st Test Live Updates: তৃতীয় দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ১০ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার জয়ের জন্য এখনও ১১৪ রান দরকার। এই উইকেটে রানটা যে যথেষ্ট মুশকিল, তা বলা যেতেই পারে।
- Nov 16, 2025 11:19 IST
IND vs SA 1st Test Live Updates: দ্বিতীয় উইকেট হারাল ভারত
IND vs SA 1st Test Live Updates: ফের ভারতীয় শিবিরে আঘাত হানলেন মার্কো জেনসেন। এবার তিনি কেএল রাহুলের উইকেট শিকার করেন। ভেরেনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল রাহুলকে। তিন ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৫ রান করেছে।
- Nov 16, 2025 11:14 IST
IND vs SA 1st Test Live Updates: প্রথম ধাক্কা খেল টিম ইন্ডিয়া
IND vs SA 1st Test Live Updates: দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। রানের খাতাও খুলতে পারলেন না তিনি।
- Nov 16, 2025 11:13 IST
IND vs SA 1st Test Live Updates: শুরু ভারতের ব্যাটিং
IND vs SA 1st Test Live Updates: কলকাতা টেস্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু হয়ে গেল। ভারতের হয়ে ওপেন করতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে প্রস্তুত মার্কো জেনসেন।
- Nov 16, 2025 10:54 IST
IND vs SA 1st Test Live Updates: শেষ হল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
IND vs SA 1st Test Live Updates: ওভারের শেষ বলে কেশব মহারাজকে LBW করে দিলেন মহম্মদ সিরাজ। আর সেইসঙ্গে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং। ১৫৩ রানে অলআউট হয়ে গেল প্রোটিয়া ব্রিগেড। ভারতকে এই ম্য়াচ জেতার জন্য ১২৩ রান করতে হবে।
- Nov 16, 2025 10:51 IST
IND vs SA 1st Test Live Updates: আউট হলেন হারমার
IND vs SA 1st Test Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নবম উইকেটের পতন হল। আউট হয়ে গেলেন সাইমন হারমার। ক্লিন বোল্ড করে দিলেন মহম্মদ সিরাজ। ২০ বলে ৭ রান করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার স্কোর ৯ উইকেটে ১৫৩ রান।
- Nov 16, 2025 10:30 IST
IND vs SA 1st Test Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি টেম্বা বাভুমার
IND vs SA 1st Test Live Updates: চলতি ইডেন টেস্টে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন টেম্বা বাভুমা। এটাই ম্য়াচের প্রথম হাফসেঞ্চুরি। বুমরাহকে চার মেরে তিনি অর্ধশতরান করেন। ৫০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে।
- Nov 16, 2025 10:17 IST
IND vs SA 1st Test Live Updates: দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন
IND vs SA 1st Test Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অষ্টম উইকেটের পতন হল। ফিরে গেলেন করভিন বশ। জসপ্রীত বুমরাহ ক্লিন বোল্ড করে দিলেন। ২৫ রান করে ফিরলেন বশ।
- Nov 16, 2025 10:15 IST
IND vs SA 1st Test Live Updates: ১০০ রানের ব্যবধান বাড়াল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st Test Live Updates: তৃতীয় দিন শুরুটা বেশ ভাল করল দক্ষিণ আফ্রিকা। সেকারণে প্রোটিয়া ক্রিকেট দল আপাতত ১০০ রানের ব্যবধানে এগিয়ে গিয়েছে। ভারতীয় বোলাররা দিনের প্রথম উইকেট শিকারের অপেক্ষায় রয়েছেন।
- Nov 16, 2025 09:47 IST
IND vs SA 1st Test Live Updates: শুরু হল তৃতীয় দিনের খেলা
IND vs SA 1st Test Live Updates: কলকাতা টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা এবং করভিন বশ ব্যাট করতে নামলেন। প্রথম ওভারে ভারতের হয়ে বল করতে আসছেন অক্ষর প্যাটেল।
- Nov 16, 2025 08:59 IST
IND vs SA 1st Test Live Updates: ইডেন টেস্টে অনিশ্চিত শুভমান
IND vs SA 1st Test Live Updates: ইডেন টেস্টে অনিশ্চিত শুভমান গিল। হয়ত তাঁকে আর খেলতে দেখা যাবে না। ঘাড়ে চোটের কারণে গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছেন শুভমান।
পড়ে নিন বিস্তারিত:
- Nov 16, 2025 08:30 IST
IND vs SA 1st Test Live Updates: শুরু হচ্ছে তৃতীয় দিনের খেলা
IND vs SA 1st Test Live Updates: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ইডেন টেস্টে তৃতীয় দিনের খেলা। অনেকেই আশঙ্কা করছেন, তৃতীয় দিনই হয়ত এই টেস্ট ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us