/indian-express-bangla/media/media_files/2025/12/03/indian-cricket-team-41-2025-12-03-22-31-29.jpg)
লড়াই করেও শেষপর্যন্ত হারতে হল ভারতীয় ক্রিকেট দলকে
Ind vs SA: দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) ৪ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরানে ভর করে টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে।
Rohit Sharma Record: করলেন মাত্র ১৪ রান, তা সত্ত্বেও 'ধামাকা' রেকর্ড গড়লেন রোহিত!
দুরন্ত লড়াই দক্ষিণ আফ্রিকার
জবাবে দক্ষিণ আফ্রিকাও পালটা লড়াই করে। প্রোটিয়া ব্রিগেডের হয়ে শতরান করলেন এইডেন মারক্রাম। এছাড়া ম্য়াথিউ ব্রিৎজ়কে এবং দিবল্ড ব্রেভিসের ব্যাট থেকে দুর্দান্ত হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত আফ্রিকান ক্রিকেট দল ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান করে। সঙ্গে ম্য়াচটা পুরে নেয় নিজেদের পকেটে। এই জয়ের পাশাপাশি তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১-১ ব্যবধানে সমতা ফিরে এল। এবার আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সিরিজের অন্তিম তথা নির্ণায়ক ম্য়াচের আয়োজন করা হবে।
টসই আসল ভিলেন?
এই ম্য়াচে আরও একবার টস হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটাই ম্য়াচে সবথেকে বড় পার্থক্য গড়ে দিয়েছে। কারণ, সন্ধ্যার পর থেকে রায়পুর স্টেডিয়ামে যে পরিমাণ শিশির পড়েছে, তাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অনেকটাই সহজ হয়ে গিয়েছে। যদিও ম্য়াচ শুরুর আগেই এই ব্যাপারে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল বলেছিলেন, 'সত্যিটা কথা বলতে কী, টসই আমার কাছে সবথেকে বড় চাপের বিষয়। ভাগ্য ফেরাতে অনেক কিছু চেষ্টা করছি। কিন্তু, কিছুতেই কাজ হচ্ছে না। গত ম্য়াচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। এই ম্য়াচ থেকে প্রত্যাশা কী, সেটা খুব ভাল করে জানি। দলের প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত ফর্মে রয়েছে।'
Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'রাতের দিকে শিশির একটা বড় ফ্যাক্টর হবে। এই সময় ভারতে যথেষ্ট শিশির পড়ে। সেটা মাথায় রেখেই খেলতে হবে। দলের বোলাররা এই ব্যাপারে আলোচনা করেছে। সেইমতো পরিকল্পনা করেই আজ আমরা খেলতে নামব। আমাদের দলে কোনও পরিবর্তন করা হচ্ছে না।'
- Dec 03, 2025 22:14 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st ODI Match, Live Updates: ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে শেষপর্যন্ত ৪ উইকেটে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেইসঙ্গে তিন ম্য়াচের সিরিজে তারা সমতা ফেরাল। আগামী শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে সিরিজের ফয়সালা হবে।
- Dec 03, 2025 21:31 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট ব্রেভিস
IND vs SA 1st ODI Match, Live Updates: হাফসেঞ্চুরি পূরণ করার পর পরের বলেই আউট হয়ে গেলেন দিবল্ড ব্রেভিস। কুলদীপ যাদব তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। ৫৪ রান করে ফিরতে হল ব্রেভিসকে। দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন যশস্বী জয়সওয়াল।
- Dec 03, 2025 21:29 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ব্রেভিসের তুফানি হাফসেঞ্চুরি
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার দিবল্ড ব্রেভিস ৩৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। এরমধ্যে ৫ গগনচুম্বী ছক্কা রয়েছে।
- Dec 03, 2025 21:08 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন ব্রিৎজ়কে
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ম্যাথিউ ব্রিৎজ়কে ১১ ম্য়াচে সপ্তম হাফসেঞ্চুরি করলেন। এই ম্য়াচে তিনি ৪৯ বলে ৫০ রান করলেন। আর সেকারণে দল আপাতত বেশ ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
- Dec 03, 2025 21:04 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ২৫০ রান টপকাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল লাগাতার জয়ের দিকে এগিয়েই চলেছে। ৩৭ ওভারে তারা ২৫০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। মাত্র তিনটে উইকেটই হারিয়েছে তারা। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমস্যা ক্রমশ বাড়তে চলেছে। আফ্রিকা ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে।
- Dec 03, 2025 20:37 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ২০০ রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ২০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলেছে। ৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১১/৩। দিবল্ড ব্রেভিস ১০ বলে ১১ রান এবং ম্যাথিউ ব্রিৎজ়কে ৩১ বলে ২৬ রান করেছেন।
- Dec 03, 2025 20:35 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: আউট এইডেন মারক্রাম
IND vs SA 1st ODI Match, Live Updates: এইডেন মারক্রাম আউট হয়ে গেলেন। হর্ষিত রানা তাঁর উইকেট শিকার করেন। মারক্রাম ৯৮ বলে ১১০ রান করলেন। ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৭/৩।
- Dec 03, 2025 20:33 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: শতরান হাঁকালেন এইডেন মারক্রাম
IND vs SA 1st ODI Match, Live Updates: মারক্রাম আপাতত ৯৭ বলে ১১০ রান করেছেন। তিনি ১০ চার ছাড়াও ৪ ছক্কা হাঁকিয়েছেন।
- Dec 03, 2025 20:32 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ১৫০ রান দক্ষিণ আফ্রিকার
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ১৫০ রানের চৌকাঠ টপকে গেল। ২৬ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১৬৪ রান। মারক্রাম ৮৮ এবং ম্যাথু ব্রিৎজ়কে ১৪ রানে ব্য়াট করছেন।
- Dec 03, 2025 19:23 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ফিরলেন টেম্বা বাভুমা, বড় সাফল্য টিম ইন্ডিয়ার
IND vs SA 1st ODI Match, Live Updates: বড়সড় সাফল্য পেল ভারতীয় ক্রিকেট দল। এবার ফিরে গেলেন টেম্বা বাভুমা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ক্যাচ নিলেন হর্ষিত রানা। আফ্রিকান অধিনায়ককে ৪৮ বলে ৪৬ রান করে ফিরতে হল।
- Dec 03, 2025 18:44 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ৫০ রান টপকাল আফ্রিকার স্কোর
IND vs SA 1st ODI Match, Live Updates: ৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা এক উইকেট হারিয়ে ৫০ রান করে ফেলেছে। এইডেন মারক্রাম ৩৩ বলে ৩১ রান এবং টেম্বা বাভুমা ১৬ বলে ১০ রান করেছেন।
- Dec 03, 2025 18:42 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: আউট কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন
IND vs SA 1st ODI Match, Live Updates: কুইন্টন ডি কক আউট হয়ে গেলেন। তিনি ১১ বলে মাত্র ৮ রান করলেন। দক্ষিণ আফ্রিকা ৬.৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৩৩ রান করেছে।
- Dec 03, 2025 18:41 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: প্রকাশিত টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি
IND vs SA 1st ODI Match, Live Updates: ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের ইনিংস ব্রেকে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি উদ্বোধন করা হল।
- Dec 03, 2025 18:12 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
IND vs SA 1st ODI Match, Live Updates: দক্ষিণ আফ্রিকার ব্যাটিং এবার শুরু হল। প্রথম ওভারেই আফ্রিকান ব্যাটারদের লাগাম টেনে ধরলেন আর্শদীপ সিং।
- Dec 03, 2025 17:21 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: শেষ হল ভারতের ব্যাটিং
IND vs SA 1st ODI Match, Live Updates: টিম ইন্ডিয়ার ব্যাটিং শেষ হয়ে গেল। ভারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে। কেএল রাহুল ৬৬ রানে অপরাজিত রইলেন। রবীন্দ্র জাদেজা ২৪ রানে।
- Dec 03, 2025 17:16 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল
IND vs SA 1st ODI Match, Live Updates: ৪৮ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন কেএল রাহুল। রাঁচির পর রায়পুরেও তিনি ৫০ রানের মাইলফলক স্পর্শ করলেন। টিম ইন্ডিয়ার স্কোর - ৩৩২/৫ (৪৭.২ ওভার)।
- Dec 03, 2025 17:14 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ৩০০ রান পূরণ করল টিম ইন্ডিয়া
IND vs SA 1st ODI Match, Live Updates: ভারতীয় ক্রিকেট দল ৩০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলল। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা আপাতত ব্য়াট করছেন। টিম ইন্ডিয়ার স্কোর - ৩০৫/৫ (৪৩.৫ ওভার)।
- Dec 03, 2025 16:48 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: নিজের দোষে উইকেট হারালেন ওয়াশিংটন
IND vs SA 1st ODI Match, Live Updates: ৪১ ওভারের শেষ বলে শট মেরে দৌড়তে যান। কিন্তু, তিনি নিজের উইকেটই হারিয়ে ফেললেন। করভিন বশ তাঁকে রান আউট করলেন। টিম ইন্ডিয়ার স্কোর - ২৮৯/৫ (৪১ ওভার)।
- Dec 03, 2025 16:45 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি
IND vs SA 1st ODI Match, Live Updates: শেষ হল বিরাট কোহলির শতরানের ইনিংস। তিনি ৯৩ বলে মোট ১০২ রান করলেন। লুঙ্গি এনগিডির বলে শট মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। টিম ইন্ডিয়ার স্কোর - ২৮৪/৪ (৩৯.১ ওভার)।
- Dec 03, 2025 16:29 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলি
IND vs SA 1st ODI Match, Live Updates: রাঁচির পর রায়পুরেও দুর্দান্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। ওয়ানডে কেরিয়ারের ৫৩ নম্বর শতরান। এই ম্য়াচে ৯০ বলে তিনি ১০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। টিম ইন্ডিয়ার স্কোর - ২৭৫/৩ (৩৮ ওভার)।
- Dec 03, 2025 16:17 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: আউট হয়ে গেলেন রুতুরাজ
IND vs SA 1st ODI Match, Live Updates: ১০৫ রানে শেষ হয়ে গেল রুতুরাজ গায়কোয়াড়ের ইনিংস। মার্কো জেনসেনের বলে বড় শট মারতে যান তিনি। কিন্তু, বাউন্ডারি লাইনে টোনি ডি জোরজি ক্যাচ ধরে নেন। টিম ইন্ডিয়ার স্কোর - ২৫৭/৩ (৩৫.৪ ওভার)।
- Dec 03, 2025 16:10 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: সেঞ্চুরি হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড়
IND vs SA 1st ODI Match, Live Updates: ৭৭ বলে নিজের শতরান পূরণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। করভিন বশের বলে চার মেরে তিনি ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরান করলেন। টিম ইন্ডিয়ার স্কোর - ২৪৯/২।
- Dec 03, 2025 15:30 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: বিরাট কোহলিও হাঁঁকালেন হাফসেঞ্চুরি
IND vs SA 1st ODI Match, Live Updates: রুতুরাজ গায়কোয়াড়ের পর বিরাট কোহলিও নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন। ৪৭ বলে ৫০ রানের চৌকাঠ স্পর্শ করলেন তিনি। ২৪.৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১৫৬-২।
- Dec 03, 2025 15:27 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: হাফসেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়
IND vs SA 1st ODI Match, Live Updates: প্রথম ওয়ানডে ম্য়াচে রুতুরাজ গায়কোয়াড় প্রথম ওয়ানডে ম্য়াচে সেভাবে নজর কাড়তে না পারলেও দ্বিতীয় ম্য়াচে তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করলেন। ৫২ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ২৪ ওভারে টি ইন্ডিয়ার স্কোর ১৫৪-২।
💯 partnership 🙌
— BCCI (@BCCI) December 3, 2025
Ruturaj Gaikwad and Virat Kohli on a roll in Raipur! 🏟️
Updates ▶️ https://t.co/oBs0Ns6SqR#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBankpic.twitter.com/sA0FhFDn4a - Dec 03, 2025 15:25 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: বড় স্কোরের দিকে টিম ইন্ডিয়া
IND vs SA 1st ODI Match, Live Updates: রুতুরাজ গায়কোয়াড় এবং বিরাট কোহলি দুজনে মিলে টিম ইন্ডিয়ার ইনিংস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দুই ব্য়াটারকেই আপাতত বেশ সেট দেখাচ্ছে। গায়কোয়াড় ৩৮ রান এবং বিরাট কোহলি ৩৪ রানে ব্যাট করছেন।
- Dec 03, 2025 15:23 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ১০০ রান টপকাল ভারত
IND vs SA 1st ODI Match, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের ২ ওপেনারই বেশি রান করতে পারেননি। এরপর ভারত ১৬ ওভারে শতরান পূরণ করল। বিরাট কোহলি এবং রুতুরাজ বুঝেশুনে ব্যাট করছেন।
- Dec 03, 2025 14:34 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: ভারতের দ্বিতীয় উইকেটের পতন
IND vs SA 1st ODI Match, Live Updates: যশস্বী জয়সওয়ালকে বেশ ভাল ফর্মে আজ দেখতে পাওয়া যাচ্ছিল। ২২ রানে ব্যাট করছিলেন তিনি। এমন সময় মার্কো জেনসেনের বলে শট মারতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়ার স্কোর: ৬২-২ (৯.৪ ওভার)।
- Dec 03, 2025 14:03 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: আউট হয়ে গেলেন রোহিত শর্মা
IND vs SA 1st ODI Match, Live Updates: প্রথম ওয়ানডে ম্য়াচে হাফসেঞ্চুরি করলেও, রায়পুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা খুব বেশি রান করতে পারলেন না। মাত্র ১৪ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। নান্দ্রে বার্গারের বলে ক্যাচ নিলেন উইকেট কিপার কুইন্টন ডি কক।
- Dec 03, 2025 13:44 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: শুরু টিম ইন্ডিয়ার ব্যাটিং
IND vs SA 1st ODI Match, Live Updates: রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ব্যাট করতে নামলেন। ২ ওভার শেষে ভারত বিনা উইকেটে ২২ রান করেছে। যশস্বী ১১ এবং রোহিত ১ রানে ব্য়াট করছেন।
- Dec 03, 2025 13:19 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: টস হেরে কী বললেন রাহুল?
IND vs SA 1st ODI Match, Live Updates: আরও একটি ওয়ানডে ম্য়াচে টস হারল ভারতীয় ক্রিকেট দল। এই লজ্জার বোঝা বাড়তেই টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল বললেন, 'সত্যিটা কথা বলতে কী, টসই আমার কাছে সবথেকে বড় চাপের বিষয়। ভাগ্য ফেরাতে অনেক কিছু চেষ্টা করছি। কিন্তু, কিছুতেই কাজ হচ্ছে না। গত ম্য়াচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। এই ম্য়াচ থেকে প্রত্যাশা কী, সেটা খুব ভাল করে জানি। দলের প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত ফর্মে রয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'রাতের দিকে শিশির একটা বড় ফ্যাক্টর হবে। এই সময় ভারতে যথেষ্ট শিশির পড়ে। সেটা মাথায় রেখেই খেলতে হবে। দলের বোলাররা এই ব্যাপারে আলোচনা করেছে। সেইমতো পরিকল্পনা করেই আজ আমরা খেলতে নামব। আমাদের দলে কোনও পরিবর্তন করা হচ্ছে না।'
- Dec 03, 2025 13:11 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND vs SA 1st ODI Match, Live Updates: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (অধিনায়ক + উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।
- Dec 03, 2025 13:07 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: টস জিতল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 1st ODI Match, Live Updates: টস জিতলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। টিম ইন্ডিয়া আরও একবার টস হেরে গেল।
- Dec 03, 2025 13:04 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IND vs SA 1st ODI Match, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আজ অর্থাৎ ৩ ডিসেম্বর দুপুর ১টা বেজে ৩০ মিনিটে শুরু হবে। টস হবে দুপুর ১টায়। এই ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।
- Dec 03, 2025 13:03 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: কেমন থাকবে ওয়েদার?
IND vs SA 1st ODI Match, Live Updates: আজ শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচ চলাকালীন আবহাওয়া যথেষ্ট মনোরম থাকবে। দিনের বেলা সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা আনুমানিক ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রায়পুরে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই কম রয়েছে। যদিও বা বৃষ্টিপাত হয়, তাহলেও ম্যাচ পুনরায় শুরু করতে কোনও অসুবিধে হবে না।
- Dec 03, 2025 11:41 IST
IND vs SA 1st ODI Match, Live Updates: নজর থাকবে রোহিত-বিরাটের উপর
IND vs SA 1st ODI Match, Live Updates: রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর প্রত্যেকের নজর থাকবে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ২ ওয়ানডে ম্য়াচে দুজনেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। রায়পুরেও ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁদের থেকে বড় স্কোরের প্রত্যাশা করছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us