IND vs SA 2nd ODI, Playing XI: সুযোগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ, এবার বাদের খাতায় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার?

IND vs SA 2nd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্য়ে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে।

IND vs SA 2nd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্য়ে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team

ভারতীয় ক্রিকেট দল

IND vs SA: রাঁচিতে ধামাকাদার পারফরম্য়ান্সের পর টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) আত্মবিশ্বাস আপাতত সপ্তম স্বর্গে রয়েছে। প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ব্যাট হাতে রোহিত শর্মা, বিরাট কোহলি যাবতীয় প্রচারের আলো কেড়ে নেন। কিং কোহলি বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১২০ বলে ১৩৫ রান করেন।

Advertisment

IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!

অন্যদিকে, বল হাতে কুলদীপ যাদব কার্যত বিপক্ষের কোমর ভেঙে দেন। একাই শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয় ম্য়াচটি রায়পুরে আয়োজন করা হবে। এই ম্য়াচটি জিতে টিম ইন্ডিয়া চলতি সিরিজে অপরাজের রেকর্ড বজায় রাখতে চাইবে।

Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

Advertisment

রুতুরাজের উপর পড়বে কোপ?

প্রথম ওয়ানডে ম্য়াচে রুতুরাজকে (Ruturaj Gaikwad) চার নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি তিনি. ১৪ বল খেলে তিনি মাত্র ৮ রান করেন। শেষপর্যন্ত দিবল্ড ব্রেভিস একটি চোখ-ধাঁধানো ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। আশা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রুতুরাজের জায়গায় ঋষভ পন্থকে খেলাতে পারে। 

IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

যদিও কেএল রাহুল এই উইনিং কম্বিনেশন নিয়ে কোনও অদল-বদল করতে চাইবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পন্থ অনেকদিন ধরেই টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাচ্ছেন না। তবে সুযোগ পেলে তিনি নিজের ব্যাটিং পারফরম্য়ান্সে জায়গাটা পাকা করতে চাইবেন।

IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের!

বোলিং আক্রমণে হবে পরিবর্তন?

প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতীয় পেস বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট মার খেয়েছে। যদিও আর্শদীপ সিং এবং হর্ষিত রানা দুজন মিলে মোট ৫ উইকেট শিকার করেন। প্রসিদ্ধ কৃষ্ণা ৭.২ ওভারে ৪৮ রান দিয়েছিলেন। তাঁর ঝুলিতে এসেছে মাত্র একটি উইকেট। 

অন্যদিকে, রবীন্দ্র জাদেজাও যথেষ্ট রান খরচ করে ফেলেন। ৯ ওভারে তিনি মোট ৬৬ রান দেন। কোনও উইকেট তিনি শিকার করতে পারেননি। এদিকে আবার, ওয়াশিংটন সুন্দর মাত্র ৩ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তবে প্রথম ওয়ানডে ম্য়াচ জেতার পর টিম ম্য়ানেজমেন্ট বোলিং আক্রমণ বদলাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ওয়াশিংটনের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকে পরীক্ষা করে দেখা যেতে পারে। 

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড় / ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর / নীতীশ কুমার রেড্ডি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Indian Cricket Team Ruturaj Gaikwad IND vs SA