/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-2-2025-10-26-23-28-37.jpg)
ছবিটি প্রতীকী
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৩ ডিসেম্বর) আয়োজন করা হচ্ছে। এদিন রায়পুরে বৃষ্টির (Weather Update) যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি ভেস্তে যেতে পারে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
কেএল রাহুলের (KL Rahul) অধিনায়কত্বে টিম ইন্ডিয়া প্রথম ওয়ানডে ম্য়াচে ১৭ রানে জয়লাভ করেছিল। স্বস্তির খবর এটাই যে ভারতীয় ক্রিকেট দলের ২ ব্যাটিং মহারথী রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই বেশ ভাল ফর্মে রয়েছেন। গত ম্য়াচে এই দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপও দেখতে পাওয়া গিয়েছিল। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেটে কিং কোহলি ৮৩ নম্বর শতরানও হাঁকান। বুধবার রায়পুরে বৃষ্টির (Rain Forecast) আশঙ্কা করা হচ্ছে। কিন্তু, অতটাও বৃষ্টি হবে না যে ম্য়াচ ভেস্তে যেতে পারে।
৩ ডিসেম্বর কেমন থাকবে রায়পুরের আবহাওয়া?
আজ শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচ চলাকালীন আবহাওয়া যথেষ্ট মনোরম থাকবে। দিনের বেলা সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা আনুমানিক ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রায়পুরে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই কম রয়েছে। যদিও বা বৃষ্টিপাত হয়, তাহলেও ম্যাচ পুনরায় শুরু করতে কোনও অসুবিধে হবে না।
IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!
তবে সন্ধ্যার পর শহিদ বীর নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে যথেষ্ট শিশির পড়তে পারে। সেকারণে যে দল দ্বিতীয় ইনিংসে ব্য়াট করবে, তারা একটু বেশিই সুবিধা পাবে।
ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, কেএল রাহুল, ঋষভ পন্থ, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।
Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, ম্যাথিউ ব্রিৎজ়কে. দিবল্ড ব্রেভিস, রুবিন হরমন, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকলটন, ওটনীল বার্টম্যান, টোনি ডি জোরজি, প্রেনেলন সুব্রায়ন।
কোথায়-কখন দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে লাইভ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আজ অর্থাৎ ৩ ডিসেম্বর দুপুর ১টা বেজে ৩০ মিনিটে শুরু হবে। টস হবে দুপুর ১টায়। এই ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us