/indian-express-bangla/media/media_files/2025/12/09/hardik-pandya-17-2025-12-09-23-38-17.jpg)
আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া
India vs South Africa 2nd T20I Highlights: ঘরের মাঠে লজ্জার রেকর্ড কায়েম করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তারা সবথেকে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারত ৫১ রানে হেরে গিয়েছে। ব্যাট এবং বল, কোনও ডিপার্টমেন্টেই তারা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি।
IPL 2026 Auction: IPL নিলামে টাকার বৃষ্টি? রাতারাতি মালামাল হতে পারেন কুইন্টন ডি কক!
দুরন্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকার
সিরিজের প্রথম টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা যখন ১০১ রানের ব্যবধানে হেরে গিয়েছিল, তখন অনেকেই মনে করেছিলেন, দ্বিতীয় ম্য়াচেও হয়ত তারা হেলাফেলা পারফরম্য়ান্স করবে। কিন্তু, এভাবে যে তারা কামব্যাক করতে পারে, সেটা কেউ কল্পনাই করতে পারেননি। এই ম্য়াচে শিশির কোনও ফ্যাক্টর হয়নি। তিন নম্বরে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) না এসে কেন গম্ভীর অক্ষর প্যাটেলকে ব্যাট করতে পাঠালেন, তা নিয়ে প্রশ্ন উঠবেই।
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
প্রোটিয়া বোলারদের রাজত্ব
এই ম্য়াচে শুরুতেই লুঙ্গি এনগিডি এবং মার্কো জেনসেন উইকেট শিকার করেন। আর এখানেই পাওয়ার প্লে'র শেষে ভারত ৫১ রান করলেও তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। শুভমান গিল (০), অভিষেক শর্মা (১৭) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (৫)। এখানেই ভারতের হাত থেকে কার্যত ম্য়াচটা বেরিয়ে গিয়েছিল।
তিলকের হাফসেঞ্চুরি
একমাত্র তিলক বর্মাই এই ম্য়াচে 'মন্দের ভাল' ব্যাট করলেন। আজ তিনি ৩৪ বলে ৬২ রান করলেন। তবে হার্দিকের ব্য়াটে যথেষ্ট স্ট্রাগল দেখতে পাওয়া গেল। জীতেশ চেষ্টা করেও তিলককে স্ট্রাইকে আনতে পারছিলেন না। শেষবেলায় অসাধারণ বল করলেন বার্টম্য়ান। একাই শিকার করলেন চারটি উইকেট। অন্যদিকে, জোড়া উইকেট নিজের ঝুলিতে পুরে নিলেন মার্কো জেনসেন।
দেখে নিন, ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস:
- Dec 11, 2025 22:49 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ৫১ রানে পরাস্ত টিম ইন্ডিয়া
IND vs SA 2nd T20I, Live Updates: ভারতীয় ক্রিকেট দল ১৬২ রানে অলআউট হয়ে গেল। দ্বিতীয় টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়লাভ করল। প্রত্যাশা অনুসারে ভারতীয় ব্য়াটাররা পারফরম্য়ান্স করতে পারলেন না। সিরিজ আপাতত ১-১ ব্যবধানে ড্র হয়ে গেল।
- Dec 11, 2025 22:42 IST
IND vs SA 2nd T20I, Live Updates: আর্শদীপ আউট
IND vs SA 2nd T20I, Live Updates: আর্শদীপ সিং ৪ রান করে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া অষ্টম উইকেট হারাল।
- Dec 11, 2025 22:41 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ক্লিন বোল্ড দুবে
IND vs SA 2nd T20I, Live Updates: এত নীচের ব্যাটিং অর্ডারে শিবম দুবেকে পাঠালে যা হওয়ার ছিল, সেটাই হল। দুবে মাত্র ১ রান করেই ক্লিন বোল্ড হয়ে গেলেন। ভারতের সপ্তম উইকেটের পতন হল।
- Dec 11, 2025 22:22 IST
IND vs SA 2nd T20I, Live Updates: এবার ফিরতে হল হার্দিককে
IND vs SA 2nd T20I, Live Updates: হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ক্রমশ ক্ষীণ হচ্ছে ভারতের জয়ের আশা। এবার কোনও ম্য়াজিকই ভারতকে বাঁচাতে পারে।
- Dec 11, 2025 22:18 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ক্রমশ ক্ষীণ হ্চ্ছে ভারতের জয়ের আশা
IND vs SA 2nd T20I, Live Updates: তিলক বর্মাকে আপাতত বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু, আজ হার্দিকের ব্যাট একেবারেই চলছে না। একটাও বল তিনি ঠিকঠাকভাবে ব্যাটে-বলে করতে পারছেন না। তিলক ইতিমধ্যে ২৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন। ক্রমশ ক্ষীণ হ্চ্ছে ভারতের জয়ের আশা।
- Dec 11, 2025 22:08 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৯৪-৪
IND vs SA 2nd T20I, Live Updates: ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে মাত্র ৯৪ রান যুক্ত হয়েছে। তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া আপাতত ব্যাট করছেন। আগামী ৮ ওভারে ভারতকে ১২০ রান করতে হবে।
- Dec 11, 2025 22:06 IST
IND vs SA 2nd T20I, Live Updates: আউট হয়ে গেলেন অক্ষরও
IND vs SA 2nd T20I, Live Updates: অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এই ম্য়াচে অক্ষর তিন নম্বরে ভাগ্য যাচাই করতে এসেছিলেন। কিন্তু, খুব বেশি রান তিনি করতে পারলেন না। ৬৭ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
- Dec 11, 2025 22:04 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ৬ ওভার শেষে ভারতের স্কোর ৫১-৩
IND vs SA 2nd T20I, Live Updates: ৬ ওভারের পাওয়ার প্লে শেষে ভারতীয় ক্রিকেট দল ৫১ রান করেছে। কিন্তু, তিনটে বড় উইকেট তারা হারিয়ে ফেলেছে। বর্তমানে উইকেটে রয়েছে অক্ষর প্যাটেল এবং তিলক বর্মা জুটি।
- Dec 11, 2025 21:37 IST
IND vs SA 2nd T20I, Live Updates: আবার ফ্লপ হলেন সূর্যকুমার যাদব
IND vs SA 2nd T20I, Live Updates: ২০২৪ সালে রোহিত শর্মা টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর সূর্যকুমার যাদবের হাতে ব্যাটন তুলে দিয়েছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। তারপর থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাত্র ২ হাফসেঞ্চুরি করেছেন। এই পরিস্থিতিতে প্রত্যেক ম্য়াচেই টিম ইন্ডিয়ার সমর্থকরা আশা করছেন এই ম্য়াচে হয়ত তিনি বড় রান করতে পারবেন। কিন্তু, কোনও ম্য়াচেই তিনি আশা পূরণ করতে পারছেন না।
বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্য়াচেও একই দৃশ্য দেখতে পাওয়া গেল। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে গেলে। সেইসঙ্গে ৩২ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। দলের উপর চাপ ক্রমশ বাড়তে শুরু করছে।
- Dec 11, 2025 21:16 IST
IND vs SA 2nd T20I, Live Updates: আউট হয়ে গেলেন অভিষেক শর্মা
IND vs SA 2nd T20I, Live Updates: এবার ফিরতে হল অভিষেক শর্মাকে। শুরুটা বেশ ভালই করেছিলেন তিনি। ৮ বলে ১৭ রান করেন। এরমধ্যে জোড়া ছক্কা হাঁকিয়েছেন তিনি। অবশেষে মার্কো জেনসেনের বলে তিনি ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।
- Dec 11, 2025 21:12 IST
IND vs SA 2nd T20I, Live Updates: প্রথম বলে আউট শুভমান গিল
IND vs SA 2nd T20I, Live Updates: প্রথম বলে আউট হয়ে গেলেন শুভমান গিল। গত ম্য়াচে তিনি মাত্র ৪ রান করেছিলেন। আর আজ তো তিনি রানের খাতাই খুলতে পারলেন না। লুঙ্গি এনগিডির বলে ক্যাচ নিলেন রিজা হেনড্রিকস। সঞ্জু স্যামসনকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে ওপেনার হিসেবে পরপর ২ ম্য়াচে ব্যর্থ হলেন শুভমান।
- Dec 11, 2025 21:10 IST
IND vs SA 2nd T20I, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs SA 2nd T20I, Live Updates: টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরু হচ্ছে। ব্যাট করতে নামলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। সামনে ২১৪ রানের বিশাল টার্গেট।
- Dec 11, 2025 20:55 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ভারতের সামনে ২১৪ রানের টার্গেট
IND vs SA 2nd T20I, Live Updates: দক্ষিম আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে। মুল্লানপুরে আজকের দিনটা ভারতীয় বোলারদের জন্য ছিল না। চার ওভারে বুমরাহ দিলেন ৪৫ রান। অন্যদিকে, আর্শদীপ খরচ করলেন ৫৪ রান।
- Dec 11, 2025 20:50 IST
IND vs SA 2nd T20I, Live Updates: দুরমুশ হলেন আর্শদীপ
IND vs SA 2nd T20I, Live Updates: আজকের দিনটা একেবারেই আর্শদীপ সিংয়ের ছিল না। স্পেলের শেষ ওভারে তিনি মোট ১৬ রান দিলেন। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৫ রান হয়ে গিয়েছে।
- Dec 11, 2025 20:34 IST
IND vs SA 2nd T20I, Live Updates: এবার ফিরলেন ব্রেভিসও
IND vs SA 2nd T20I, Live Updates: কুইন্টন ডি ককের পর ডিবল্ড ব্রেভিসও ফিরে গেলেন। অক্ষর প্যাটেল তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। ব্রেভিস ১৪ রানে আউট হয়ে গেলেন।
- Dec 11, 2025 20:30 IST
IND vs SA 2nd T20I, Live Updates: সেঞ্চুরি মিস করলেন ডি কক
IND vs SA 2nd T20I, Live Updates: ৯০ রানে শেষপর্যন্ত আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। জিতেশ শর্মা প্রত্যুৎপন্নমতিত্বে টিম ইন্ডিয়া বড় সাফল্য অর্জন করল। জীতেশের অসাধারণ স্টাম্পিং ডি কককে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিল।
- Dec 11, 2025 20:11 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ফের সাফল্য এনে দিলেন বরুণ
IND vs SA 2nd T20I, Live Updates: এইডেন মারক্রামকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন বরুণ চক্রবর্তী। মারক্রাম ২৯ রান করে আউট হলেন। ভারতীয় ক্রিকেট দলকে এখনও এক কিংবা দুটো উইকেট জলদি শিকার করতে হবে।
- Dec 11, 2025 20:05 IST
IND vs SA 2nd T20I, Live Updates: :ছন্দ হারালেন আর্শদীপ
IND vs SA 2nd T20I, Live Updates: ব্যাপক চাপে পড়লেন আর্শদীপ সিং। সেকারণে উনি নিজের স্পেলের তৃতীয় ওভারে মোট ৭ ওয়াইড দিলেন। এই ওভার থেকে দক্ষিণ আফ্রিকা মোট ১৮ রান সংগ্রহ করল। যথেষ্ট শক্ত ভিতে দাঁড়িয়ে আফ্রিকা। বিশেষ করে ডি কক ধ্বংসলীলা চালাচ্ছেন।
- Dec 11, 2025 19:54 IST
IND vs SA 2nd T20I, Live Updates: শক্ত ভিতে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd T20I, Live Updates: ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৯০ রান করে ফেলেছে। ৬২ রানে ব্যাট করছেন ডি কক। মারক্রাম তাঁকে ১৪ রানে সঙ্গ দিচ্ছেন।
- Dec 11, 2025 19:52 IST
IND vs SA 2nd T20I, Live Updates: হাফসেঞ্চুরি ডি ককের
IND vs SA 2nd T20I, Live Updates: কুইন্টন ডি কক মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন। ডি ককে আজ বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় বোলারদের উইকেট শিকার করতে হবে।
- Dec 11, 2025 19:43 IST
IND vs SA 2nd T20I, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন দাপট আফ্রিকার
IND vs SA 2nd T20I, Live Updates: প্রথম ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারালেও যথেষ্ট দাপট দেখতে পাওয়া গেল। দলের স্কোর ইতিমধ্যে ৫৩ রান হয়ে গিয়েছে। ১৮ বলে ৩৪ রান করে ফেলেছেন ডি কক। ব্যাট হাতে তিনি তাণ্ডব চালাচ্ছেন।
- Dec 11, 2025 19:23 IST
IND vs SA 2nd T20I, Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd T20I, Live Updates: অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হল। ৮ রান করে ফিরে গেলেন রিজা হেনড্রিকস। বরুণ চক্রবর্তী তাঁর উইকেট শিকার করেন। ৪.১ ওভারে আফ্রিকার স্কোর ৩৮-১।
- Dec 11, 2025 19:12 IST
IND vs SA 2nd T20I, Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার ইনিংস
IND vs SA 2nd T20I, Live Updates: দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছেন কুইন্টন ডি কক এবং রিজা হেনড্রিকস। ভারতের হয়ে প্রথম ওভার করছেন আর্শদীপ সিং।
- Dec 11, 2025 18:54 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ভারতের প্রথম একাদশ
IND vs SA 2nd T20I, Live Updates: টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হবে না।
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।
- Dec 11, 2025 18:52 IST
IND vs SA 2nd T20I, Live Updates: টসে জিতল ভারত
IND vs SA 2nd T20I, Live Updates: দ্বিতীয় টি-২০ ম্য়াচে অবশেষে টস জিতল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন।
- Dec 11, 2025 18:05 IST
IND vs SA 2nd T20I, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্য়াচ
IND vs SA 2nd T20I, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্য়াচ। ভারত এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us