/indian-express-bangla/media/media_files/2025/07/21/kuldeep-yadav-2025-07-21-18-28-39.jpg)
প্রথম দিন ৩ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব
India vs South Africa Test Match: গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। গোটা দিনজুড়ে দক্ষিণ আফ্রিকা যে দাপট দেখাল, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ৮১.৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে।
IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?
প্রথম সেশনের খেলা
এই ম্য়াচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে প্রথম সেশনে ভারতীয় বোলিং নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে সেশনের শেষবেলায় মার্করামের উইকেট যে টিম ইন্ডিয়াকে অনেকটা অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য। এই ম্য়াচে মধ্যাহ্নভোজের আগে চা-পানের বিরতি গ্রহণ করা হয়েছে।
প্রথম সেশনে মার্করাম এবং রিকলটনকে দেখে কখনই মনে হয়নি যে তাঁকে কোনও চাপের মুখে রয়েছেন। দুজনেই একেবারে সহজ ব্যাটিং করলেন। যদিও সপ্তম ওভারে মার্করামের একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন কেএল রাহুল। এই উইকেটে ওয়াশিংটন সুন্দর ফায়দা তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। কুলদীপও নিজের ভাগ্য যাচাই করতে পারেন। এখনও জাদেজাকে ব্যবহার করা হয়নি। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনে টিম ইন্ডিয়া কেমন বল করে, সেটাই আপাতত দেখার।
IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর?
দ্বিতীয় সেশনেই ব্যাকফুটে ভারত
গুয়াহাটি টেস্টে প্রথম দিনের দ্বিতীয় সেশনে কার্যত দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। উইকেটে রয়েছেন আপাতত অধিনায়ক টেম্বা বাভুমা এবং ট্রিস্টান স্টাবস। দুজনেই আপাতত বেশ থিতু হয়ে গিয়েছেন। আফ্রিকান ব্যাটাররা আপাতত যথেষ্ট ধীরগতিতে খেলে যাচ্ছেন। যেন মসৃণ রাজপথ ধরে হেঁটে চলেছেন সামনের দিকে। কোথায় জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের সেই আগুন ডেলিভারি? যেটুকু সমস্যা তৈরি হয়েছে, তা কুলদীপ, ওয়াশিংটন এবং জাদেজার বোলিংয়ে।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ আফ্রিকা মাত্র ৪ বলে জোড়া উইকেট হারিয়েছিল। চা-বিরতির আগে এবং পরে বুমরাহ এবং কুলদীপ প্রোটিয়া ব্রিগেডের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। গত ম্য়াচে বাভুমা ঠিক যেখানে শেষ করেছিলেন, আজ যেন সেখান থেকেই শুরু করলেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। অধিনায়ককে আপাতত যোগ্য সঙ্গত দিচ্ছেন স্টাবস। দ্বিতীয় সেশনে ভারত একটিই মাত্র উইকেট শিকার করেছে। দিনের অন্তিম সেশনে কামব্যাকের আশায় ঋষভ অ্যান্ড কোম্পানি।
কামব্যাক হল না তৃতীয় সেশনেও
দিনের তৃতীয় সেশনেও কামব্যাক করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিন দক্ষিণ আফ্রিকা টপ অর্ডারের ৪ ব্যাটারই শুরুটা বেশ ভাল করেছেন। এরমধ্যে দুটো আবার ৮০-র বেশি রানের পার্টনারশিপ হয়েছে। আর সেটাই প্রোটিয়া ব্রিগেডের ভিত শক্ত করে দিয়েছে। এই সিরিজের সেরা পার্টনারশিপ গড়লেন মার্করাম এবং রিকলটন। কলকাতা টেস্টে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন বাভুমা। স্টাবসের সঙ্গে জুটি বেঁধে তিনি দলের স্কোর এগিয়ে নিয়ে যান। এই দুই ব্যাটার ফিরে যাওয়ার পর আপাতত দক্ষিণ আফ্রিকার ব্যাটন রয়েছে ডি জ়োরজির হাতে। আগামীকাল যদি ৩৩০ রানের মধ্যে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকাকে আটকাতে না পারেন, তাহলে এই ম্য়াচটাও হাত থেকে বেরিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
- Nov 22, 2025 16:18 IST
IND vs SA 2nd Test, Live Updates: প্রথম দিনের শেষে দাপট দক্ষিণ আফ্রিকার
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। গোটা দিনজুড়ে দক্ষিণ আফ্রিকা যে দাপট দেখাল, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ৮১.৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে।
- Nov 22, 2025 15:56 IST
IND vs SA 2nd Test, Live Updates: দেশের মাটিতেই সম্মানহানি টিম ইন্ডিয়ার
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের প্রথম দিন ভারতীয় বোলাররা একেবারে মুখ থুবড়ে পড়েন। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান করেছে। কুলদীপ যাদব ছাড়া আর কোনও বোলার সেভাবে নজর কাড়তে পারছেন না।
- Nov 22, 2025 15:54 IST
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন
IND vs SA 2nd Test, Live Updates: পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ফিরলেন বিয়ান মুল্ডার। এই ম্য়াচে তৃতীয় উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা আপাতত ৫ উইকেট হারিয়ে ২১১ রান করেছে।
- Nov 22, 2025 15:52 IST
IND vs SA 2nd Test, Live Updates: ২০০ রান টপকাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ২০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলল। আপাতত ব্যাট করছেন টোনি ডি জ়োরজি এবং বিয়ান মুল্ডার
- Nov 22, 2025 14:58 IST
IND vs SA 2nd Test, Live Updates: দ্বিতীয় উইকেট শিকার কুলদীপের
IND vs SA 2nd Test, Live Updates: ট্রিস্টান স্টাবস আউট হতেই দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন হল। স্টাবস ৪৯ রান করে কুলদীপ যাদবের শিকার হলেন। আপাতত দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানে ৪ উইকেট হারাল।
- Nov 22, 2025 14:56 IST
IND vs SA 2nd Test, Live Updates: বড় সাফল্য পেলেন রবীন্দ্র জাদেজা
IND vs SA 2nd Test, Live Updates: তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অধিনায়ক টেম্বা বাভুমা ৪১ রান করে আউট হয়ে গেলেন। রবীন্দ্র জাদেজা তাঁর উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে।
- Nov 22, 2025 14:54 IST
IND vs SA 2nd Test, Live Updates: শুরু হল তৃতীয় সেশনের খেলা
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটি টেস্টে প্রথম দিন তৃতীয় সেশনের খেলা শুরু হল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আপাতত বেশ ভাল ফর্মে রয়েছে। ভারতীয় ক্রিকেটাররা কামব্যাকের ২০০ শতাংশ চেষ্টা করবে।
- Nov 22, 2025 13:44 IST
IND vs SA 2nd Test, Live Updates: কখন আসবে তৃতীয় উইকেট?
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটি টেস্টের প্রথম দিনই টিম ইন্ডিয়া যথেষ্ট ব্যাকফুটে চলে গিয়েছে। প্রথম দুটো সেশনের পর দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে। ভারতীয় বোলাররা খুব বেশি চাপ তৈরি করতে পারেননি। প্রোটিয়া ব্রিগেড আপাতত অনেকটাই এগিয়ে রয়েছে।
- Nov 22, 2025 13:38 IST
IND vs SA 2nd Test, Live Updates: দুশ্চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়ার
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথম ইনিংসে ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলল। ৫৩ ওভার শেষে তারা ২ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে। টেম্বা বাভুমা এবং ট্রিস্টান স্টাবস আপাতত ব্যাট করছেন। ভারতীয় শিবিরে ক্রমশ দুশ্চিন্তার মেঘ জমা হচ্ছে।
- Nov 22, 2025 12:52 IST
IND vs SA 2nd Test, Live Updates: হাল ধরলেন বাভুমা-স্টাবস
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম ২ উইকেট একটু জলদিই পড়ে গিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা ইনিংসের হাল ধরলেন টেম্বা বাভুমা এবং ট্রিস্টান স্টাবস। দুজনের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। সেকারণে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৬ রান।
- Nov 22, 2025 12:49 IST
IND vs SA 2nd Test, Live Updates: ১০০ রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test, Live Updates: টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এখনও পর্যন্ত তারা ২ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছে। সেকারণে চাপ বাড়তে শুরু করেছে ভারতের উপর।
- Nov 22, 2025 12:47 IST
IND vs SA 2nd Test, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test, Live Updates: দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এবার ফিরে গেলেন রায়ান রিকলটন। ৩৫ রান করে তিনি কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান। ২৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে।
- Nov 22, 2025 11:20 IST
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন
IND vs SA 2nd Test, Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। প্যাভিলিয়নে ফিরে গেলেন এইডেন মার্করাম। টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরাহ। এই উইকেটের পরই আম্পায়ার চা-পানের বিরতি ঘোষণা করলেন। ২৬.৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ৮২ রান করেছে। ৩৮ রান করে ফিরে গেলেন এইডেন মার্করাম। রায়ান রিকলটন করলেন ৩৫ রান।
- Nov 22, 2025 10:52 IST
IND vs SA 2nd Test, Live Updates: প্রথম উইকেটের খোঁজে লড়াই জারি ভারতের
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটি টেস্টে ভারতীয় ক্রিকেট দলের শুরুটা বেশ খারাপই হয়েছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে বিনা উইকেটে ৫৮ রান করে ফেলেছে।
- Nov 22, 2025 10:50 IST
IND vs SA 2nd Test, Live Updates: দুর্দান্ত সূচনা দক্ষিণ আফ্রিকার
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক, তা ইতিমধ্যে প্রমাণিত। ১৫ ওভার শেষে বিনা উইকেটে তারা ৪৭ রান করেছে।
- Nov 22, 2025 09:34 IST
IND vs SA 2nd Test, Live Updates: ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২/০
IND vs SA 2nd Test, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচে ইতিমধ্যে ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রোটিয়া ব্রিগেড বিনা উইকেটে এখনও পর্যন্ত ১২ রান করেছে। উইকেটে রয়েছেন এইডেন মার্করাম (০) এবং রায়ান রিকলটন (৪)। প্রথম উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া।
- Nov 22, 2025 09:09 IST
IND vs SA 2nd Test, Live Updates: শুরু হল দক্ষিণ আফ্রিকার ইনিংস
IND vs SA 2nd Test, Live Updates: বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ইনিংস শুরু হয়ে গেল। দলের হয়ে ওপেন করতে নামলেন এইডেন মার্করাম এবং রায়ান রিকলটন। অন্যদিকে, ভারতের হয়ে প্রথম ওভার করতে প্রস্তুত জসপ্রীত বুমরাহ।
- Nov 22, 2025 08:52 IST
IND vs SA 2nd Test, Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
IND vs SA 2nd Test, Live Updates: এইডেন মার্করাম, রায়ান রিকলটন, বিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টোনি ডি জ়োরজি, কাইল ভেরেন (উইকেটকিপার), মার্কো জেনসেন, সেনুরন মুথুস্বামী, সাইমন হার্মার, কেশব মহারাজ।
- Nov 22, 2025 08:50 IST
IND vs SA 2nd Test, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND vs SA 2nd Test, Live Updates: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেটকিপার এবং অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
- Nov 22, 2025 08:38 IST
IND vs SA 2nd Test, Live Updates: টস আপডেট
IND vs SA 2nd Test, Live Updates: গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে টস জিতলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় ক্রিকেট দলে জোড়া পরিবর্তন করা হয়েছে। শুভমান গিল এবং অক্ষর প্যাটেলের পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন সাই সুদর্শন এবং নীতীশ কুমার রেড্ডি।
- Nov 22, 2025 08:34 IST
IND vs SA 2nd Test, Live Updates: শুভমান গিলের অভাব থাকবে টিম ইন্ডিয়ায়
IND vs SA 2nd Test, Live Updates: টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল চোটের কারণে গুয়াহাটি টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যে তাঁর অভাব টের পাবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।
- Nov 22, 2025 08:12 IST
IND vs SA 2nd Test, Live Updates: বদলা নিতে চাইবে ভারত
IND vs SA 2nd Test, Live Updates: কলকাতা টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল অবশ্যই প্রতিশোধ নিতে চাইবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us