/indian-express-bangla/media/media_files/2025/11/23/mohammed-siraj-4-2025-11-23-14-34-15.jpg)
ভারতকে সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু হচ্ছে। এই ম্য়াচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করেছে। আর সেইসঙ্গে বসে পড়েছে চালকের আসনে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিন কত তাড়াতাড়ি ভারতীয় ক্রিকেট দল বাকি ৪ উইকেট শিকার করতে পারে, সেটাই আপাতত দেখার।
স্পেশাল রেকর্ড টেম্বা বাভুমার
গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ইতিমধ্যে ব্যাট করার সময় একটি রেকর্ড কায়েম করেন তিনি। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১,০০০ রান পূরণ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নবম অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন বাভুমা।
- Nov 23, 2025 16:23 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শেষ হল দ্বিতীয় দিনের খেলা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনও রাজত্ব করল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ৪৮৯ রান করেছে। এরমধ্যে শতরান করলেন সেনুরন মুথুস্বামী। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। জবাবে অল্প আলোর কারণে দ্বিতীয় দিনের খেলা দ্রুত শেষ করে দিতে হয়। টিম ইন্ডিয়া আপাতত বিনা উইকেটে ৯ রান করেছে।
- Nov 23, 2025 15:52 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্টে শুরু হল ভারতের ব্যাটিং। টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে এলেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভার করছেন মার্কো জেনসেন।
- Nov 23, 2025 15:29 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ৪৮৯ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে শেষপর্যন্ত ৪৮৯ রান করল। টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। এখনও ৪০ মিনিট খেলা বাকি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে ভারত।
- Nov 23, 2025 14:59 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গো ব্যাক সাইমন
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ইনিংসের ১৪৪তম ওভারে সাইমন হার্মারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন জসপ্রীত বুমরাহ। মাত্র ৫ রান করে ক্লিন বোল্ড হয়ে গেলেন হার্মার।
- Nov 23, 2025 14:32 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: বড় উইকেট পেলেন সিরাজ
IND vs SA 2nd Test Day 2 Live Updates: তৃতীয় সেশন শুরু হতে না হতেই সুনেরন মুথুস্বামীকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন হল। আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ৪৩১ রান করেছে।
- Nov 23, 2025 14:06 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শুরু হল তৃতীয় সেশনের খেলা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্টে দ্বিতীয় দিন তৃতীয় সেশনের খেলা শুরু হল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এবার যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং শুরু করছে। যত তাড়াতাড়ি সম্ভব তারা বড় রান করতে চায়।
- Nov 23, 2025 14:03 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ক্রমশ কঠিন হচ্ছে ভারতের প্রত্যাবর্তনের রাস্তা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আপাতত দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে এই ম্য়াচের লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছে। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের সামনে প্রত্যাবর্তনের রাস্তা বেশ কঠিন বলেই মনে হচ্ছে। এবার ভারতীয় ব্যাটারদের যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করতে হবে।
- Nov 23, 2025 14:01 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: জোড়া সেশনেই রাজত্ব দক্ষিণ আফ্রিকার
IND vs SA 2nd Test Day 2 Live Updates: আপাতত চালকের আসনে বসে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন লাঞ্চ ব্রেক ঘোষণা করা হল। তবে প্রথম দুটো সেশনে প্রোটিয়া ব্যাটাররা রীতিমতো রাজত্ব করলেন। ১৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ৪২৮ রান করে ফেলেছে। সেনুরন মুথুস্বামী ১০৭ রান এবং মার্কো জেনসেন ৫১ রানে ব্যাট করছেন।
- Nov 23, 2025 13:16 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: অর্ধশতরান মার্কো জেনসেনের
IND vs SA 2nd Test Day 2 Live Updates: পেস বোলিং অলরাউন্ডার মার্কো জেনসেনও দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। আপাতত দুজনেই উইকেটে একেবারে সেট হয়ে গিয়েছেন। আর সেকারণে টিম ইন্ডিয়া যথেষ্ট ব্য়াকফুটে চলে গিয়েছে।
- Nov 23, 2025 13:14 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: সেঞ্চুরি হাঁকালেন মুথুস্বামী
IND vs SA 2nd Test Day 2 Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার সেনুরন মুথুস্বামী দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ধামাকাদার শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৪১৮ রান করে ফেলেছে। এখনও ব্যাট করছেন মুথুস্বামী।
- Nov 23, 2025 13:12 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ৪০০ রান টপকাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: প্রথম ইনিংসে ৪০০ রানের চৌকাঠ স্পর্শ করল দক্ষিণ আফ্রিকা। মার্কো জেনসেন হাফসেঞ্চুরি এবং সেনুরন মুথুস্বামী শতরানের দিকে এগোচ্ছেন। এই রানের পাহাড় দেখে টেনশনে পড়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ।
- Nov 23, 2025 12:46 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ৩৫০ রান টপকাল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৫০ রানের চৌকাঠ স্পর্শ করল। সেনুরন মুথুস্বামী একের পর এক দুর্দান্ত শট খেলছেন। ভারতীয় বোলাররা ইতিমধ্যে ল্যাজেগোবরে হয়ে গিয়েছে।
- Nov 23, 2025 12:08 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: অবশেষে সাফল্য টিম ইন্ডিয়ার
IND vs SA 2nd Test Day 2 Live Updates: অবশেষে সপ্তম উইকেট শিকার করল ভারতীয় ক্রিকেট দল। কাইল ভেরেনকে ৪৫ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রবীন্দ্র জাদেজা। ৩৩৪ রানে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারাল।
- Nov 23, 2025 12:06 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: লাগাম দক্ষিণ আফ্রিকার হাতে
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের লাগাম আপাতত দক্ষিণ আফ্রিকার হাতে সম্পূর্ণভাবে চলে এসেছে। প্রোটিয়া ব্রিগেড আপাতত ৬ উইকেট হারিয়ে ৩৩২ রান করে। এই ম্য়াচে আফ্রিকান বাহিনী অনেকটাই সামনের দিকে এগিয়ে গিয়েছে। ভারতীয় বোলাররা দিনের প্রথম উইকেটের খোঁজে রয়েছেন।
- Nov 23, 2025 11:45 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শুরু হল দ্বিতীয় সেশনের খেলা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু হল। দক্ষিণ আফ্রিকা আপাতত ৪০০ রানের লক্ষ্যে এগোতে শুরু করেছে। টিম ইন্ডিয়া আরও একবার জসপ্রীত বুমরাহের হাতে বল তুলে দিয়েছে।
- Nov 23, 2025 11:30 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: প্রথম সেশনে ব্যর্থ টিম ইন্ডিয়া
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দক্ষিণ আফ্রিকার দাপট অব্যাহত রইল। আপাতত তারা ৬ উইকেট হারিয়ে ৩১৬ রান করে ফেলেছে। সেনুরন মুথুস্বামী এবং কাইল ভেরেন দুজনেই ব্যাট হাতে ভাল পারফরম্য়ান্স করছেন।
- Nov 23, 2025 11:00 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: হাফসেঞ্চুরি সেনুরন মুথুস্বামীর
IND vs SA 2nd Test Day 2 Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার সেনুরন মুথুস্বামী দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করলেন। মুথুস্বামীর ব্যাটিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকা আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে।
- Nov 23, 2025 10:59 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ৩০০ রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথম ইনিংসে ৩০০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। সপ্তম উইকেটে বড় রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ভারতীয় বোলারদের আপাতত বেশ অসহায় লাগছে।
- Nov 23, 2025 10:57 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: ১০০ ওভারের খেল খতম
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ১০০ ওভারের বেশি খেলে ফেলল। ৬ উইকেট হারিয়ে তারা ১০০ ওভারে ২৮৯ রান করেছে।
- Nov 23, 2025 10:21 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শুরুটা ভালই করল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল শুরুটা বেশ ভালই করল। যদি তুলনামূলকভাবে রান ধীরগতিতেই হচ্ছে। তবে প্রথম এক ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা একটাও উইকেট হারায়নি। জসপ্রীত বুমরাহ যথেষ্ট ভাল বোলিং করছেন।
- Nov 23, 2025 10:17 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: লাগাম টানতে শুরু করেছে ভারত
IND vs SA 2nd Test Day 2 Live Updates: দ্বিতীয় দিনের শুরু থেকেই টিম ইন্ডিয়ার বোলাররা দক্ষিণ আফ্রিকার উপর চাপ বাড়াতে শুরু করেছে। ৫১ বলের পার্টনারশিপে মুথুস্বামী এবং ভেরেন মাত্র ১৩ রান করতে পেরেছেন। এই চাপ ভারতীয় ক্রিকেট দলকে সাফল্য এনে দিতে পারে।
- Nov 23, 2025 09:06 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: শুরু হল দ্বিতীয় দিনের খেলা
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা আপাতত ৩০০ রান টপকানোর কথা ভাবছে। যদিও টিম ইন্ডিয়ার দরকার মাত্র ৪ উইকেট।
- Nov 23, 2025 09:04 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: অসাধ্য সাধন করতে হবে অধিনায়ক ঋষভকে
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন অধিনায়ক ঋষভ পন্থের উপর সকলের নজর থাকবে। বোলারদের তিনি কীভাবে ব্যবহার করে দক্ষিণ আফ্রিকাকে ৩০০ রানের মধ্যে আটকানো সম্ভব, সেটাই চেষ্টা করবেন তিনি।
- Nov 23, 2025 09:02 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: আগুন ঝরাতে হবে জসপ্রীত বুমরাহকে
IND vs SA 2nd Test Day 2 Live Updates: টিম ইন্ডিয়ার সুপারস্টার পেস বোলার জসপ্রীত বুমরাহ প্রথম দিন ১ উইকেট শিকার করলেও, দুর্দান্ত বল করেছেন তিনি। এবার দ্বিতীয় দিন তাঁকে উইকেটের সংখ্যা বাড়াতে হবে। গত টেস্ট ম্য়াচে বুমরাহ ৬ উইকেট নিয়েছিলেন।
- Nov 23, 2025 08:59 IST
IND vs SA 2nd Test Day 2 Live Updates: প্রথম দিন নজর কেড়েছিলেন কুলদীপ যাদব
IND vs SA 2nd Test Day 2 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের প্রথম দিন ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। যদিও কুলদীপ যাদব ৩ উইকেট শিকার করেন। আজও কুলদীপ যদি এমনই পারফরম্য়ান্স করতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার বাকি ৪ উইকেটও শীঘ্রই পড়ে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us