IND vs SA 2nd Test, 3rd Day Highlights: লজ্জার ব্যাটিং ভারতের, ফের হোয়াইটওয়াশের দেরগোড়ায় টিম ইন্ডিয়া?

India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ হল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। আপাতত চালকের আসনে বসে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ হল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। আপাতত চালকের আসনে বসে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Marco Jansen

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মার্কো জেনসেন

India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ (IND vs SA) আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তৃতীয় দিনের খেলা। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা আগেই বন্ধ করে দিতে হয় খেলা। গত ২ দিনও প্রায় একইসময়ে খেলা বন্ধ করতে হয়েছিল। যাইহোক, তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা যে জয়ের দিকে পা বাড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।

Advertisment

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

জঘন্য ব্যাটিং ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া একেবারে জঘন্য ব্যাটিং করল। একটা সময় টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৯৫ রান করে ফেলেছিল। কিন্তু, সেখান থেকে ২০১ রানে তারা অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করতে পারলেন যশস্বী জয়সওয়াল। দলের হয়েও তিনি সর্বাধিক ৫৮ রান করেছেন। শেষের দিকে কিছুটা হলেও লড়াই চালিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর (৪৮) এবং কুলদীপ যাদব (১৯)। কিন্তু, সেটা ভারতের লিড নেওয়ার জন্য একেবারে পর্যাপ্ত ছিল না। 

Advertisment

IND vs SA 2nd Test Pitch Controversy: 'উইকেট তো নয়, যেন গড়গড়ে রাস্তা...', গুয়াহাটি পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে

টিম ইন্ডিয়ার কোমর একাই ভাঙলেন জেনসেন

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৮৮ রানের লিড নিয়েছিল। প্রোটিয়া ব্রিগেডের হয়ে ৬ উইকেট শিকার করলেন মার্কো জেনসেন। এই ম্য়াচ শেষ হলে তাঁর হাতেই যে সেরার পুরস্কার তুলে দেওয়া হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। মাত্র কয়েকটা রানের জন্য প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি মিস করেছিলেন। এবার বল হাতেও ঝরালেন আগুন। টিম ইন্ডিয়ার ভাগ্য ভাল যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা শেষপর্যন্ত ফলো-অন করানোর সিদ্ধান্ত নেননি। তাহলে আর লজ্জার শেষ থাকত না।

These 5 Indian Cricketers Dropped: আর কি মিলবে না সুযোগ! একেবারে বাদের খাতায় এই ৪ ক্রিকেটার?

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা আপাতত ৩১৪ রানের লিড নিয়েছে। যদি না খুব বড় কোনও অঘটন ঘটে, তাহলে কমপক্ষে ৫০০ রানের লিড তারা নিতে চাইবে। আর চতুর্থ ইনিংসে ভারতের পক্ষে সেই রানটা তাড়া করা কার্যত অসম্ভব! আপাতত যদি এই ম্য়াচটা টিম ইন্ডিয়া কোনওক্রমে ড্র করতে পারে, তাহলে হয়ত কিছুটা হলেও গম্ভীরের মুখরক্ষা হবে।

  • Nov 24, 2025 16:16 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: তৃতীয় দিনই জয়ের দিকে পা বাড়াল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৮ রান করেছে। আফ্রিকার কাছে আপাতত ২৮৮ রানের লিড ছিল। ফলে সেটা বেড়ে আপাতত ৩১৪ রান হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়।



  • Nov 24, 2025 16:10 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ধামাকাদার শুরুয়াত দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ২৮৮ রানের লিড থাকার পরও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ব্যাট করতে নামল। আপাতত তারা হাত খুলে ব্যাটিং করছে। ৫ ওভার শেষে বিনা উইকেটে তারা ২২ রান করে ফেলেছে।



  • Nov 24, 2025 15:20 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ফলো-অন করালেন না টেম্বা বাভুমা

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড পেয়েছে। তবে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টিম ইন্ডিয়াকে ফলো-অন করালেন না। এবার আরও একবার ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা।



  • Nov 24, 2025 15:16 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ২০১ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে মাত্র ২০১ রানেই গুটিয়ে গেল। আপাতত দক্ষিণ আফ্রিকা ২৮৮ রানে এগিয়ে রয়েছে। এই ইনিংসে মোট ৬ উইকেট শিকার করেছেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে ফলো-অন করানো হবে কি না, সেই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা গ্রহণ করবেন।



  • Nov 24, 2025 15:08 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: আউট হয়ে গেলেন কুলদীপ

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়ার নবম উইকেটের পতন হল। আউট হয়ে গেলেন কুলদীপ যাদব। ১৯৪ রানেই টিম ইন্ডিয়ার নবম উইকেটের পতন হল। ফলো-অন বাঁচানোর জন্য ভারতকে এখনও ৯৬ রান করতে হবে।



  • Nov 24, 2025 15:07 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: হাফসেঞ্চুরি মিস করলেন ওয়াশিংটন সুন্দর

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়ার তারকা ওয়াশিংটন সুন্দর ৪৮ রান করে আউট হয়ে গেলেন। তাঁর উইকেট শিকার করলেন সাইমন হার্মার। আর সেইসঙ্গে ১৯৪ রানে টিম ইন্ডিয়ার অষ্টম উইকেটের পতন হল। ফলো-অন বাঁচানোর জন্য ভারতকে এখনও ৯৬ রান করতে হবে।



  • Nov 24, 2025 14:34 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: শুরু হল তৃতীয় সেশন

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের অন্তিম সেশন শুরু হল। কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের উপর ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভরসা রাখছেন।



  • Nov 24, 2025 13:42 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: লড়াই চালাচ্ছেন ওয়াশিংটন-কুলদীপ

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অবস্থা আপাতত বেশ শোচনীয় হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের সমাপ্তি পর্যন্ত টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। ফলো-অন বাঁচানোর জন্য এখনও ১১৬ রান দরকার। পাশাপাশি প্রথম ইনিংসে তারা ৩১৫ রানে পিছিয়ে রয়েছে। আপাতত ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব।



  • Nov 24, 2025 12:58 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ফলো-অনের দোরগোড়ায় টিম ইন্ডিয়া

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্টে ভারতীয় ক্রিকেট দলের অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়েছে। মাত্র ১৪৫ রানে ৭ উইকেট তারা হারিয়ে ফেলেছে। এখনও ফলো-অন বাঁচানোর জন্য কমপক্ষে ১৪৫ রান করতে হবে। এই পরিস্থিতি কাজটা যে বেশ কঠিন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।



  • Nov 24, 2025 12:01 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র জাদেজা

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: এবার ফিরলেন রবীন্দ্র জাদেজা। আবারও সেই মার্কো জেনসেনের আগুন বাউন্সার। বলটা প্রথমে তাঁর কাঁধে লাগে। আম্পায়ার আউট দিতে চাননি। এরপর টেম্বা বাভুমা রিভিউয়ের সিদ্ধান্ত নেন। সেখানে দেখা যায়, বলটা তাঁর কাঁধে লাগার পর ব্যাটের কানায় লাগে। কর্ডনে দাঁড়িয়ে ছিলেন সাইমন হারমার। তাঁর হাতে সোজা ক্যাচ চলে যায়। ৬ রান করে ফিরতে হল জাদেজাকে।



  • Nov 24, 2025 11:52 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: অনবদ্য ক্যাচ মার্করামের, ফিরে গেলেন নীতিশ রেড্ডি

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: চোখ ধাঁধানো ক্যাচ বলতে যা বোঝায়, সেটাই ধরলেন এইডেন মার্করাম। আর সেইসঙ্গে ফিরে যেতে হল নীতিশ কুমার রেড্ডিকে। মার্কো জেনসেনের বলে বাউন্সটা নিয়ন্ত্রণ করতে পারলেন না নীতীশ কুমার রেড্ডি। বলটাকে তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন। বলটা তাঁর ব্যাটের কানা লেগে দ্বিতীয় এবং তৃতীয় স্লিপ অঞ্চলের মধ্যে যায়। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ছিলেন এইডেন মার্করাম। তিনি ডানদিকে ২ পা দৌড়ে যান। অবশেষে নিজের শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে এক হাতে ক্যাচটা লুফে নেন। এই দৃশ্য দেখে উলটো দিকে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজার মাথায় হাত উঠে যায়। ১৮ বলে ১০ রান করে ফিরে গেলেন নীতীশ কুমার রেড্ডি।

    দেখে নিন ভিডিও:



  • Nov 24, 2025 11:32 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: আউট হলেন ঋষভ পন্থ

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: দায়িত্বজ্ঞানহীন শট খেলে আবারও আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। একেবারে ভুল সময়ে মার্কো জেনসেনকে স্টেপ আউট করতে যান তিনি। বল তাঁর ব্যাটের কানা লেগে উইকেটকিপারের হাতে চলে যায়। ৭ রানে ফিরলেন ঋষভ।



  • Nov 24, 2025 11:29 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: শুরু দ্বিতীয় সেশনের খেলা

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু হল। অধিনায়ক ঋষভ পন্থকে এবার দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। আপাতত ফলো-অন বাঁচানোই ভারতের লক্ষ্য।



  • Nov 24, 2025 11:16 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: রানের খাতা খুলতেই পারলেন না ধ্রুব জুরেল

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একটা সময় ১ উইকেট হারিয়ে ভারত ৯৫ রান করেছিল। সেখান থেকে ১০২ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলল। ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধ্রুব জুরেল। কিন্তু, রানের খাতাই খুলতে পারলেন না তিনি।



  • Nov 24, 2025 11:13 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ১০০ রান টপকে গেল ভারত

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছে। অধিনায়ক ঋষভ পন্থ ছক্কা হাঁকিয়ে নিজের খাতা খুললেন। 



  • Nov 24, 2025 11:12 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: রান পেলেন না সাই সুদর্শন

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়া শুরুটা ভাল করলেও, আপাতত ইনিংস একেবারে টলমলিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। মাত্র ১৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। সাইমন হার্মার তাঁর উইকেট শিকার করেন। সেকারণে টিম ইন্ডিয়া ৯৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল।



  • Nov 24, 2025 10:45 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ফিরে গেলেন যশস্বীও

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটের পতন হল। ফিরে গেলেন যশস্বী জয়সওয়াল। যশস্বী ৫৮ রান করে সাইমন হার্মারের বলে আউট হয়ে যান। টিম ইন্ডিয়া ৯৬ রানে ২ উইকেট হারাল।



  • Nov 24, 2025 10:44 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: হাফসেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল আপাতত দায়িত্ব নিয়ে ব্যাট করছেন। দুর্দান্ত অর্ধশতরান হাঁকালেন তিনি। একটা দিন অন্তত ধরে রেখেছেন।



  • Nov 24, 2025 10:29 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: আউট হয়ে গেলেন কেএল রাহুল

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে প্রথম ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ওপেনিং ব্যাটার কেএল রাহুল মাত্র ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। কেশব মহারাজ তাঁর উইকেট শিকার করেছেন। ৬৫ রানে ভারতের প্রথম উইকেটের পতন হল। ৪২ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল।



  • Nov 24, 2025 09:58 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: ৫০ রান টপকাল টিম ইন্ডিয়া

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ৫০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। আপাতত ৩৬ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল করেছেন ১৪ রান।



  • Nov 24, 2025 09:46 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: দেখেশুনে শুরু করল টিম ইন্ডিয়া

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দল বেশ দেখেশুনে শুরু করেছে। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৩৫ রান করেছে। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দায়িত্ব নিয়ে ব্যাট করছেন।



  • Nov 24, 2025 09:08 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: অধিনায়ক পন্থকে নিতে হবে গুরুদায়িত্ব

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: কলকাতা টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। বর্তমানে গুয়াহাটি টেস্ট ম্য়াচে ঋষভ পন্থ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিংয়ে আরও গভীরতা আনার চেষ্টা করবেন।



  • Nov 24, 2025 09:06 IST

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: শুরু হল তৃতীয় দিনের খেলা

    IND vs SA 2nd Test Day 3 Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেল। ব্যাট করতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। মার্কো জেনসেন নিজের ওভার পূরণ করছেন।



India vs South Africa Test Match IND vs SA