/indian-express-bangla/media/media_files/2025/11/25/jadeja-4-2025-11-25-15-00-35.jpg)
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে খেলা হচ্ছে। গোটা ম্য়াচ জুড়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের দাপট দেখতে পাওয়া যাচ্ছে। টিম ইন্ডিয়ার উপর আপাতত হোয়াইটওয়াশের কালো মেঘ জমতে শুরু করেছে।
এই টেস্ট ম্য়াচে চতুর্থ দিনের খেলা শেষ হল। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে আপাতত ২৭ রান করেছে। হাতে বাকি আর একটা দিন। প্রোটিয়া ব্রিগেডকে জিততে হলে আর মাত্র ৮ উইকেট শিকার করতে হবে। আর ভারতের জয়ের জন্য কত রান দরকার? সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। ড্র করতে পারাই আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ।
Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?
টি ব্রেক
গুয়াহাটি টেস্ট ম্য়াচে চতুর্থ দিন টি-ব্রেক গ্রহণ করা হল। আপাতত দক্ষিণ আফ্রিকা ৩৯৫ রানে এগিয়ে রয়েছে। রিকলটন এবং মার্করাম শুরুটা ভাল করলেন। তাঁদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। জাদেজা এবং ওয়াশিংটন যথেষ্ট নজরকাড়া বল করলেন। এরমধ্যে জাদেজা তো জোড়া ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওয়াশিংটন সুন্দর এই উইকেট থেকে টার্ন এবং বাউন্স পাচ্ছেন। এই সেশনে ভারত মোট ৩২ ওভার বল করেছে। এবার কুলদীপকে কীভাবে অধিনায়ক পন্থ কাজে লাগান, সেটাই আপাতত দেখতে হবে।
Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা
লাঞ্চ ব্রেক
দক্ষিণ আফ্রিকা আপাতত ব্যাট করছে। বলা ভাল, ব্যাট করেই চলেছে। আশা করা হয়েছিল, মধ্যাহ্নভোজের বিরতিতে তারা হয়ত ডিক্লেয়ার করে দেবে। কিন্তু, সেটা করেনি। এবার প্রশ্ন হল আর কতক্ষণ ধরে তারা ব্যাট করবে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি মিস করার পর দ্বিতীয় ইনিংসে তা পূরণ করলেন ট্রিস্টান স্টাবস। ডি জোরজি যথেষ্ট ভাল ব্যাট করছিলেন। সুইপ এবং রিভার্স সুইপে অনেকগুলো রান করলেন তিনি। কিন্তু, ৪৯ রানে তাঁকে ফিরে যেতে হয়েছে। তারপর থেকে দায়িত্ব সামলাচ্ছেন মুল্ডার। এই ইনিংসে ভারত ইতিমধ্যে ৬ বোলার ব্যবহার করেছে। কিন্তু, নীতীশ রেড্ডিকে ব্যবহার করা হয়নি। লাঞ্চের পরও কি ভারতকে বল করতে হবে? আপাতত সেটাই দেখার।
ইনিংস ডিক্লেয়ার দক্ষিণ আফ্রিকার
অবশেষে ইনিংস ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। এবার চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার দরকার ১০ উইকেট। তাহলেই টিম ইন্ডিয়াকে তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারবে। সাম্প্রতিককালে এটাই বোধহয় লাল বলের ক্রিকেটে প্রোটিয়া ব্রিগেডের কাছে সবথেকে বড় সাফল্য হতে চলেছে। এই ম্যাচে যদি ঈশ্বরের কৃপায় ড্র হয়ে যায়, তাহলে ভারতের কাছে সেটাই স্বান্ত্বনা পুরস্কার হবে। অন্তত, ক্লিন সুইপের লজ্জা থেকে তারা রক্ষা পাবে। আর যাঁরা ভাবছেন ভারত চতুর্থ ইনিংসে ৫৪৯ রান করে ম্য়াচটা জিততে পারবে, তাঁদের জন্য অবশ্যই শুভেচ্ছা রইল।
- Nov 25, 2025 16:14 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: চতুর্থ দিনেও দাপট দক্ষিণ আফ্রিকার
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্টে টিম ইন্ডিয়ার পরাজয় কার্যত নিশ্চিত বলে ধরা যেতেই পারে। চতুর্থ ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের সামনে ৫৪৯ রানেট টার্গেট দেওয়া হয়েছে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। দলের ২ ওপেনিং ব্যাটারই ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। এই পরিস্থিতিতে শেষদিন ভারতকে জিততে হলে ৫২২ রান করতে হবে। যেটা অসম্ভব!
- Nov 25, 2025 15:52 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আউট কেএল আউট
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: এবার ফিরলেন কেএল রাহুল। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল। ৬ রান করে তিনি সাইমন হার্মারের বলে আউট হয়ে গেলেন। ৫৪৯ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ফেলল।
- Nov 25, 2025 15:49 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: শুরুতেই ফিরলেন জয়সওয়াল
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচের চতুর্থ ইনিংসে প্রথম উইকেট পড়ল টিম ইন্ডিয়ার। যশস্বী জয়সওয়াল মাত্র ১৩ রান করে আউট হয়ে গেলেন। মার্কো জেনসেন তাঁর উইকেট শিকার করেন। ভারতের উপর চাপ বাড়তে শুরু করল।
- Nov 25, 2025 15:10 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ৫৪৯ রান তাড়া করতে নামল ভারত
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্টের চতুর্থ ইনিংসে টিম ইন্ডিয়া এবার ৫৪৯ রান তাড়া করতে নামল। যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের উপর এই ম্যাচ বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
- Nov 25, 2025 14:58 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ভারতের সামনে ৫৪৯ রানের টার্গেট
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ট্রিস্টান স্টাবস ৯৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান। আর সেইসঙ্গে ২৬০ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। সেকারণে গুয়াহাটি টেস্ট জিততে হলে চতুর্থ ইনিংসে ভারতকে ৫৪৯ রান করতে হবে। রবীন্দ্র জাদেজা ৪ উইকেট শিকার করেছেন।
- Nov 25, 2025 13:41 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকার ৫০৮ রানের লিড
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্যাচে চতুর্থ দিন দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ২২০ রান করেছে। আর সেইসঙ্গে লিডও ৫০৮ রানের হয়ে গেল। চতুর্থ ইনিংসে ভারতে ব্যাট করতে হবে। এই পরিস্থিতিতে ম্য়াচ জেতার সম্ভাবনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
- Nov 25, 2025 13:17 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ট্রিস্টান স্টাবসের দুর্দান্ত হাফসেঞ্চুরি
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবস দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। একটা সময় দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করেছিল। সেই সময় দলের হাল ধরেন স্টাবস এবং ধামাকাদার ইনিংস খেলেন। ৬৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করলেন।
- Nov 25, 2025 12:49 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন হল। ফিরে গেলেন টোনি ডি জোরজি। রবীন্দ্র জাদেজার বলে জোরজি ৪৯ রানে আউট হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকা ১৭৮ রানে ৪ উইকেট হারাল।
- Nov 25, 2025 12:45 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ১৫০ রান টপকে গেল আফ্রিকা
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ১৫০ রান টপকে গেল। আর সেইসঙ্গে লিড ৪৪২ রান হয়ে গেল। টিম ইন্ডিয়ার বোলাররা উইকেট শিকারের জন্য লড়াই করছে। ক্রমশ চাপ বাড়ছে ভারতের উপর।
- Nov 25, 2025 12:07 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আরও একটি ৫০+ রানের পার্টনারশিপ
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আরও একটি ৫০+ রানের পার্টনারশিপ গড়ে ফেলল। টোনি ডি জোরজি এবং ট্রিস্টান স্টাবস আপাতত আফ্রিকান ইনিংসের হাল ধরেছেন। দুই ক্রিকেটারই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন।
- Nov 25, 2025 12:04 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ৪০০ রানের লিড নিল দক্ষিণ আফ্রিকা
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের লিড এবার ৪০০ অতিক্রম করে গেল। সেকারণে টিম ইন্ডিয়ার সমস্যা আপাতত বেড়েই চলেছে। আফ্রিকা আপাতত দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করছে। আশা করা যায়, ৫০০ রানের লিড নিয়ে তারা এই ইনিংস ডিক্লেয়ার করবে।
- Nov 25, 2025 11:13 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: চতুর্থ দিন চা পানের বিরতি
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে চতুর্থ দিন টি-ব্রেক গ্রহণ করা হল। আপাতত দক্ষিণ আফ্রিকা ৩৯৫ রানে এগিয়ে রয়েছে। রিকলটন এবং মার্করাম শুরুটা ভাল করলেন। তাঁদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। জাদেজা এবং ওয়াশিংটন যথেষ্ট নজরকাড়া বল করলেন। এরমধ্যে জাদেজা তো জোড়া ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওয়াশিংটন সুন্দর এই উইকেট থেকে টার্ন এবং বাউন্স পাচ্ছেন। এই সেশনে ভারত মোট ৩২ ওভার বল করেছে। এবার কুলদীপকে কীভাবে অধিনায়ক পন্থ কাজে লাগান, সেটাই আপাতত দেখতে হবে।
- Nov 25, 2025 10:20 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আউট এইডেন মার্করাম
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা। এবার তিনি এইডেন মার্করামকে ক্লিন বোল্ড করে দিলেন। ২৯ রানে ফিরতে হল প্রোটিয়া ওপেনারকে। ৩৬৩ রানে আপাতত এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
- Nov 25, 2025 09:47 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্য পেল টিম ইন্ডিয়া। দিনের শুরুতেই ফিরে গেলেন রায়ান রিকলটন। ৩৫ রান করেন রায়ান। জাদেজার বলে তিনি মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিলেন। দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৯/১।
- Nov 25, 2025 09:36 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: ক্রমশ চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার উপর
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্টে প্রথম তিনটে দিনই ভারতের পারফরম্য়ান্স যথেষ্ট হতাশাজনক ছিল। এই পরিস্থিতিতে চতুর্থ দিন টিম ইন্ডিয়া নিজেদের পারফরম্যান্স আরও ভাল করার চেষ্টা করবে। আজ যদি দক্ষিণ আফ্রিকা দ্রুত ১০০ রান করে ফেলতে পারে, তাহলে টিম ইন্ডিয়ার বিপদ আরও বাড়বে।
- Nov 25, 2025 09:24 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: চাপে থাকবেন ঋষভ পন্থ
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঋষভ পন্থ প্রথম ইনিংসে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে পন্থ যথেষ্টই চাপে থাকবেন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তাঁকে ভাল পারফরম্য়ান্স করতে হবে।
- Nov 25, 2025 09:08 IST
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: শুরু চতুর্থ দিনের খেলা
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে আজ চতুর্থ দিনের খেলা শুরু হল। আজ দক্ষিণ আফ্রিকা যতটা তাড়াতাড়ি সম্ভব ১৫০ থেকে ২০০ রান করে ইনিংস ডিক্লেয়ার করার কথা চিন্তাভাবনা করবে। অন্যদিকে, টিম ইন্ডিয়া যতটা তাড়াতাড়ি সম্ভব আফ্রিকান ইনিংস খতম করার চেষ্টা চালাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us