IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া

India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াচটি পঞ্চম দিনে পা রাখল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। আপাতত চালকের আসনে বসে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

India vs South Africa: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্য়াচটি পঞ্চম দিনে পা রাখল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। আপাতত চালকের আসনে বসে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant and Temba Bavuma

দুই দলের ২ অধিনায়ক, ঋষভ পন্থ এবং টেম্বা বাভুমা

India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে খেলা হচ্ছিল। এই ম্য়াচে ৪০৮ রানে পরাস্ত হল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে, ২৫ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জয় করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই জয় অবশ্যই তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Advertisment

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

অন্যদিকে, এই হারের পর ভারতীয় ক্রিকেট দলকে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে। জবাব দিতে হবে দল নির্বাচন নিয়ে। ইতিমধ্যে আবার অনেকে বলতে শুরু করেছে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার এই অস্থিকঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। দ্বিতীয় ইনিংসে তারা ১৪০ রানে হেরে গেল। ভারতীয় ক্রিকেটের কাছে এটা যে সত্যিই একটা কালো দিন, তা আর বলার অপেক্ষা রাখে না।

India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা

শেষ হল প্রথম সেশনের খেলা

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১টা। শেষ হল পঞ্চম দিনের প্রথম সেশন। দিনের প্রথম সেশনে মোট ৩১ ওভার খেলা হল। তিনটে উইকেট শিকার করেছে দক্ষিণ আফ্রিকা। আর চলতি সিরিজে টিম ইন্ডিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে দক্ষিণ আফ্রিকার দরকার আর ৫ উইকেট। ভারতকে এখনও দুটো সেশন ব্যাট হাতে লড়াই করতে হবে। গত আধঘণ্টা অবশ্য টিম ইন্ডিয়া খুব একটা খারাপ ব্যাটিং করেনি।

IND vs SA 2nd Test, 4th Day Match Report: অস্ট্রেলিয়ার এই রেকর্ড ভাঙল আফ্রিকা, ৩১ বছর পর প্রশ্নের মুখে ভারত!

তবে টিম ইন্ডিয়ার সামনে যে এখনও অনেকটা লড়াই বাকি, তা বলা যেতেই পারে। সাই সুদর্শন আপাতত টিম ইন্ডিয়ার মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। ১৩৮ বল খেলে তিনি করেছেন মাত্র ১৪ রান। একের পর একটা ডেলিভারি তিনি ব্লক করে যাচ্ছেন। এটাই কি টেস্ট ম্য়াচ ড্র করার সবথেকে ভাল পন্থা? তা নিয়ে একটা বিতর্ক হতেই পারে। একটা দিক সুদর্শন ধরে রাখলেও, অপর প্রান্তে ব্যাটারদের আনাগোনা লেগেই রয়েছে। একই ওভারে ফিরে যান কুলদীপ এবং জুরেল। উইকেটের টার্ন এবং বাউন্স সামলাতে পারলেন না ঋষভও। প্রথম সেশনে তিনটে উইকেটই হারমার শিকার করলেন। এই সিরিজে তিনি এখনও পর্যন্ত ১৫ উইকেট শিকার করেছেন। বোলিং গড় মাত্র ৯.২০। 

Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?

লজ্জার হার টিম ইন্ডিয়ার

গুয়াহাটি টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ৪০৮ রানে হেরে গেল। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই টিম ইন্ডিয়ার সবথেকে বড় ব্যবধানে পরাজয়। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০১ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে তারা অলআউট হয়ে গেলে। আফ্রিকান বোলারদের সামনে টিম ইন্ডিয়া কার্যত নতিস্বীকার করে নিল। ৫৬ বছর পর ঘরের মাঠে টিম ইন্ডিয়া ৭ ম্যাচের মধ্যে পাঁচটায় হেরে গেল।

  • Nov 26, 2025 12:45 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: ৪০৮ রানে পরাস্ত ভারত

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ৪০৮ রানে হেরে গেল। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই টিম ইন্ডিয়ার সবথেকে বড় ব্যবধানে পরাজয়। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০১ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে তারা অলআউট হয়ে গেলে। আফ্রিকান বোলারদের সামনে টিম ইন্ডিয়া কার্যত নতিস্বীকার করে নিল।



  • Nov 26, 2025 12:29 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: আউট হয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: এবার আউট হয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। হারমারের বলে তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলেন। কাইল ভেরেন তাঁর ক্যাচটি সংগ্রহ করেন। রানের খাতাও খুলতে পারলেন না।



  • Nov 26, 2025 12:27 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: হাফসেঞ্চুরি করলেন জাদেজা

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করলেন। একটা দিক আপাতত তিনি ধরে রেখেছেন। ৫৩ রানে ব্যাট করছেন।



  • Nov 26, 2025 12:17 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: ভারতের সপ্তম উইকেটের পতন

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেট শিকার করলেন সাইমন হারমার। এবার আউট করলেন ওয়াশিংটন সুন্দরকে। মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সুন্দর। ৪৪ বলে ১৬ রান করলেন তিনি। ভারত ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করেছে।



  • Nov 26, 2025 11:34 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: আউট হয়ে গেলেন সাই সুদর্শন

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: দ্বিতীয় সেশন শুরু হতে না হতেই টিম ইন্ডিয়া ষষ্ঠ ধাক্কা খেল। ৩ নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়া ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল।



  • Nov 26, 2025 11:32 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: শুরু হল দ্বিতীয় সেশনের খেলা

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পঞ্চম দিনের অন্তিম সেশন শুরু হওয়ার আগে আর ৫ উইকেট দুরে রয়েছে। ভারতীয় সমর্থকরা রবীন্দ্র জাদেজা এবং সাই সুদর্শনের থেকে অনেকটা আশা রয়েছে। দুজনকেই দেখেশুনে খেলতে হবে।



  • Nov 26, 2025 11:13 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: শেষ দিনের প্রথম সেশনে দাপট দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: গুয়াহাটি টেস্টে আপাতত শেষ দিনের খেলা চলছে। দিনের প্রথম সেশনে দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। ভারত ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। রবীন্দ্র জাদেজা এবং সাই সুদর্শন আপাতত ব্যাট করছেন। এই জুটিই ভারতীয় ক্রিকেট সমর্থকদের শেষ আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে।



  • Nov 26, 2025 10:09 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: প্যাভিলিয়নে ফিরে গেলেন ঋষভ

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: অধিনায়কোচিত ইনিংস খেলতে পারলেন না ঋষভ পন্থ। মাত্র ১৩ রানে তিনি আউট হয়ে গেলেন। তাঁকেও প্যাভিলয়নে ফেরত পাঠালেন সেই সাইমন হারমার। বলটা পন্থের গ্লাভসে লেগে স্লিপে চলে যায়। সেখানে কোনও ভুল করলেন না মার্করাম। এবার ব্যাট করতে নামলেন রবীন্দ্র জাদেজা।



  • Nov 26, 2025 09:38 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: ভারতের চতুর্থ উইকেটের পতন

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: একই ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন ধ্রুব জুরেল। মারক্রামের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। মাত্র ২ রান করে ফিরতে হল জুরেলকে। ৪২ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।



  • Nov 26, 2025 09:37 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: আউট কুলদীপ

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: পঞ্চম দিন ভারতের প্রথম উইকেটের পতন হল। কুলদীপ যাদবকে ক্লিন বোল্ড করে দিলেন সাইমন হার্মার। ৫ রান করে ফিরলেন কুলদীপ। ৪০ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।



  • Nov 26, 2025 09:12 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: শুরু হল শেষ দিনের খেলা

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: গুয়াহাটি টেস্ট ম্য়াচে শেষ দিনের খেলা শুরু হয়ে গেল। দিনের প্রথম বলেই বাই থেকে রান এসেছে। আপাতত ব্যাট করছেন সাই সুদর্শন এবং কুলদীপ যাদব। টিম ইন্ডিয়ার আশা, প্রথম ঘণ্টায় যেন কোনও উইকেট না পড়ে।



  • Nov 26, 2025 09:10 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: সুদর্শনের কাঁধে বড় দায়িত্ব

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: টেস্ট ডেবিউয়ের পর থেকে ৩ নম্বরে ব্যাট করতে নেমে একেবারে নজর কাড়তে পারেননি সাই সুদর্শন। এই পরিস্থিতি আজ তাঁর সামনে নিজের যোগ্যতা প্রমাণ করার সুবর্ণ সুযোগ রয়েছে।



  • Nov 26, 2025 09:09 IST

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: শেষ দিন সম্মান বাঁচানোর লড়াই

    IND vs SA 2nd Test, 5th Day Live Updates: গুয়াহাটি টেস্টে টিম ইন্ডিয়ার সামনে হোয়াইটওয়াশের বিপদ দাঁড়িয়ে রয়েছে। গোটা দিন ব্যাট করে টিম ইন্ডিয়া এই ম্য়াচটা ড্র করার চেষ্টা করবে।



India vs South Africa Test Match IND vs SA