IND vs SA 3rd ODI, Weather Update: কনকনে শীতে কাঁপছে কলকাতা, বিশাখাপত্তনমে কতটা ঠাণ্ডায় খেলবে টিম ইন্ডিয়া?

IND vs SA 3rd ODI Weather: ইতিমধ্য়ে কনকনে শীতে কাঁপছে শহর কলকাতা। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে সন্ধ্যার পর কতটাই বা ঠাণ্ডা পড়বে? সমর্থকদের মুখে আপাতত প্রশ্ন একটাই।

IND vs SA 3rd ODI Weather: ইতিমধ্য়ে কনকনে শীতে কাঁপছে শহর কলকাতা। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে সন্ধ্যার পর কতটাই বা ঠাণ্ডা পড়বে? সমর্থকদের মুখে আপাতত প্রশ্ন একটাই।

author-image
Koushik Biswas
New Update
IND vs SA 3rd ODI Weather Update

দেখে নিন, তৃতীয় ওয়ানডে ম্য়াচের ওয়েদার আপডেট

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি আগামী শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে খেলা হবে। এই ম্য়াচে ওয়েদার (Weather Update) কেমন থাকবে, তা নিয়েই আপাতত সকলের কৌতূহল বাড়তে শুরু করেছে। সমর্থকদের মুখে আপাতত প্রশ্ন একটাই, ম্যাচ চলাকালীন রাতের দিকে কতটা ঠাণ্ডা পড়বে? কারণ ইতিমধ্য়ে কনকনে শীতে কাঁপছে শহর কলকাতা। এই পরিস্থিতিতে বিশাখাপত্তনমে সন্ধ্যার পর কতটাই বা ঠাণ্ডা পড়বে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালে এটাই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) কাছে শেষ ওয়ানডে ম্য়াচ।

Advertisment

Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা

কতটা ঠাণ্ডা পড়বে বিশাখাপত্তনমে?

তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচ চলাকালীন আবহাওয়া একেবারে মনোরম থাকবে। এই ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও আশঙ্কাই নেই। ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। যদিও ম্য়াচ চলাকালীন আকাশে কিছুটা হলেও মেঘ থাকবে। প্রথম দুটো ম্য়াচের মতো এখানেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে চাইবে। কারণ, শিশিরের প্রকোপ থেকে তারা বাঁচতে চাইবে।

IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন

এই উইকেট থেকে বোলাররা খুব বেশি ফায়দা তুলতে পারবেন না। বিশাখাপত্তনমে রানের বন্যা দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তারা যতটা সম্ভব বেশি স্কোর খাড়া করতে চাইবে। যদিও নতুন বলে কিছুটা হলেও উইকেট তুলে নেওয়ার সুযোগ আসতে পারে। এরপর উইকেট ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হয়ে যাবে। টিম ইন্ডিয়ার বোলিংয়ের উপর সকলের নজর থাকবে।

IND vs SA 2nd ODI, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি, ভেস্তে যাবে দ্বিতীয় ওয়ানডে? মাথায় বাজ ভারতীয় সমর্থকদের

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।

IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিৎজ়কে, টোনি ডি জ়োরজ়ি, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।

Rohit Sharma Virat Kohli weather update IND vs SA