IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে

India vs South Africa: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। দুটো দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ জিতেছে। শনিবাসরীয় ম্য়াচেই সিরিজের ফয়সালা হবে।

India vs South Africa: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। দুটো দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ জিতেছে। শনিবাসরীয় ম্য়াচেই সিরিজের ফয়সালা হবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Yashasvi Jaiswal (6)

ভারতের জয়ের নেপথ্যে অন্যতম কারিগর যশস্বী জয়সওয়াল

IND vs SA Highlights, 3rd ODI: গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচ শুকরি কনরাড বলেছিলেন, ভারতকে তাঁরা পায়ের নিচে রাখতে চান। তিনি হয়ত ভুলে গিয়েছিলেন, টিম ইন্ডিয়ায় এমন ২ ব্য়াটার রয়েছেন, যাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। নাম রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আপাতত তাঁরা শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলছেন। দুই দলের মধ্যে একদিনের ক্রিকেট সিরিজ শেষ হওয়ার পর হয়ত তিনি নিজের ভুলটা হাড়ে হাড়ে টের পাবেন। শুধুমাত্র বিরাট এবং রোহিত দলে ফিরতেই, জয়ের সরণীতে ফিরল ভারতীয় ক্রিকেট দলও। তৃতীয় ওয়ানডে ম্য়াচ ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করার পাশাপাশি এই সিরিজও টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নিল।

Advertisment

Yashasvi Jaiswal Hundred: চাপের মুখে আগুন সেঞ্চুরি, চওড়া ব্যাটে সমালোচকদের জবাব দিলেন যশস্বী

তবে এই জয়টা ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের কাছে খুবই স্পেশাল। কারণ এই ম্য়াচেই তিনি ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরান করেছেন। আর সেকারণে বিরাটের ব্যাট থেকে উইনিং শট বেরোতে না বেরোতেই কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। শেষপর্যন্ত ২ ব্যাটারই হাসিমুখে মাঠ ছাড়তে উদ্যত হন। তবে জয়ের আতিশয্যে প্রসিদ্ধ কৃষ্ণার সাফল্যটা ভুলে গেলে চলবে না। মিডল ওভারে তিনি পরপর ব্রিৎজ়কে এবং মারক্রামকে আউট না করলে, এই ম্য়াচের মোড় অন্যদিকে ঘুরতে পারত। এমনকী, দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন ব্যাটার কুইন্টন ডি কককেও তিনিই আউট করেন। সঙ্গে শেষবেলায় ৪ উইকেট শিকার করে কুলদীপ যাদব প্রোটিয়াদের কোমর ভেঙে দেন।

রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল শুরুটা বেশ ধীরগতিতে করেছিলেন। কিন্তু ম্য়াচ যত সামনের দিকে এগোতে থাকে, ততই তাঁরা গিয়ার চেঞ্জ করতে শুরু করেন। এই ম্য়াচে শিশির অবশ্যই একটা বড় ফ্যাক্টর হয়েছে। ৭৫ রান করে রোহিত ফিরে গেলেও, নিজের ব্যাটিং চালিয়ে যান যশস্বী। শেষপর্যন্ত তিনি ১১৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, ৬৫ রানে নট আউট থাকেন 'চেজ় মাস্টার' কোহলি। অবশেষে ৬১ বল বাকি থাকতে টিম ইন্ডিয়া এই ম্য়াচে জয়লাভ করল।

শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র ২৭০ রানে তারা অলআউট হয়ে গেল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক চারটি করে উইকেট শিকার করলেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকার এই ইনিংসে মোটামুটি ২ ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম মাঠে দাপুটে ব্যাটিং করলেন কুইন্টন ডি কক। বাভুমাও ভাল খেলছিলেন। কিন্তু, জাদেজার বলে তিনি আউট হয়ে যান। কুইন্টন একদিকে শতরান করলেও, অপর প্রান্ত থেকে নিয়মিত ব্যবধানে দক্ষিণ আফ্রিকার উইকেট পড়তে শুরু করে। পাঁচ নম্বরে পাঠানো হয়েছিল মারক্রামকে। আর ওপেন করার জন্য় রিকলটন। কিন্তু, কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না।

IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক!

প্রসিদ্ধ কৃষ্ণার দ্বিতীয় স্পেলের পরই গোটা ইনিংসের রং বদলাতে শুরু করে। ২৯ ওভারে তিনি ব্রিৎজ়কে এবং মারক্রামকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ৩৩ ওভারে ডি ককের উইকেটও তিনিই শিকার করেন। আর এটাই প্রোটিয়া ইনিংসের গতি স্লো করে দেয়। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকাকে প্রত্যেকটা রানের জন্য কার্যত লড়াই করতে হচ্ছিল। শেষবেলায় জ্বলে ওঠেন কুলদীপ। তাঁর কয়েকটা ভুল DRS-এর দাবি এই ম্য়াচে খোরাক হয়েছে। হাসি-ঠাট্টায় মেতে ওঠেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সবমিলিয়ে ভারতীয় বোলিং যে লেটার মার্কস পেয়েছে, তা বলা যেতেই পারে।

IND vs SA Toss News: কুসংস্কার না অন্ধবিশ্বাস, কোন গুপ্তমন্ত্রে টস ভাগ্য ফেরাল টিম ইন্ডিয়া?

ইতিপূর্বে এই ম্য়াচে ফাঁড়া কেটেছিল ভারতীয় ক্রিকেট দলের। টানা ২০ ওয়ানডে ম্য়াচ পর ফের টস জিতল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়ার টস ভাগ্য যে কবে বদলাবে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারছিলেন না। ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) গত ২০ ওয়ানডে ম্য়াচে টস জিততে পারেনি। ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল শেষবার টস জিতেছিল। এরপর থেকে টিম ইন্ডিয়ায় তিনবার অধিনায়ক বদল হয়ে গিয়েছে। কিন্ত, টস ভাগ্য বদলায়নি। অবশেষে হল ভাগ্য বদল।

IND vs SA 3rd ODI, Playing 11: প্রথম ২ ম্য়াচেই ব্যর্থ, রানের খাতায় লবডঙ্কা! বাদ পড়ছেন এই ভারতীয় ক্রিকেটার?

টসে এই হারের কারণে টিম ইন্ডিয়াকে বেশ কয়েকবার লোকসানও স্বীকার করতে হয়েছে। সম্প্রতি, রায়পুরে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে এমন দৃশ্যই দেখতে পাওয়া গেল। শিশিরের কারণে টিম ইন্ডিয়া ৩৫০-র বেশি রান তুলেও শেষপর্যন্ত নিজেদের দূর্গ বাঁচাতে পারল না। ভাইজ্যাগে অবশ্য তেমন কোনও বিপদ রাহুল (KL Rahul) ব্রিগেডের জন্য অপেক্ষা করছে না। কারণ, দ্বিতীয় ইনিংসে ব্য়াট করবে টিম ইন্ডিয়া।

IND vs SA 3rd ODI, Weather Update: কনকনে শীতে কাঁপছে কলকাতা, বিশাখাপত্তনমে কতটা ঠাণ্ডায় খেলবে টিম ইন্ডিয়া?

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।

IND vs SA 3rd ODI, Live Streaming: লাগবে না ১ টাকাও, একেবারে ফ্রি'তে দেখুন তৃতীয় ওয়ানডে! জানুন সহজ উপায়

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ:

রায়ান রিকলটন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিৎজ়কে, এইডেন মারক্রাম, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনেইল বার্টম্যান।

দেখতে থাকুন এই ম্য়াচের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস:

  • Dec 06, 2025 21:21 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল

    IND vs SA 3rd ODI, Live Updates: আজকের ব্যাটিংটা আমি যথেষ্ট উপভোগ করেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। কীভাবে ব্যাট করতে হবে তা নিয়ে খেলা চলাকালীন রোহিতের সঙ্গে অনেক কথা বলেছি। ইনিংসের গতি কীভাবে বাড়াতে হবে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। শুরুটা হয়ত খুব একটা ভাল করতে পারিনি। কীভাবে এই ইনিংসে ভারসাম্য আনতে পারব, সেই চিন্তাটাই আমার মাথায় ঘুরছিল। কখনও আমাকে আক্রমণাত্মক হতে হয়েছে। কখনও বা আবার সিঙ্গল নিয়েই কাজ চালিয়েছিল। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কোথায়-কীভাবে শট খেলা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করেছি। এরপর বিরাট ভাই যখন খেলতে নামল, তারপর তো শুধুমাত্র রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছিল। বিরাটই আমাকে লক্ষ্য স্থির করতে সাহায্য করেছে। 



  • Dec 06, 2025 20:49 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ম্য়াচের পাশাপাশি সিরিজ়ও ভারতের পকেটে

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করল। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের পর বিরাট কোহলির ব্যাট থেকেও রানের বন্যা দেখতে পাওয়া গেল। আর সেকারণেই টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ জয় করল।



  • Dec 06, 2025 20:47 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: টানা চতুর্খ হাফসেঞ্চুরি কোহলির

    IND vs SA 3rd ODI, Live Updates: চলতি সিরিজে টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি টানা তিনবার ৫০+ রান করলেন। ইতিপূর্বে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্য়াচেও তিনি অর্ধশতরান করেছিলেন। কোহলির ব্যাটে এই মুহূর্তে রানের সুনামি দেখা যাচ্ছে। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তিনি।



  • Dec 06, 2025 20:31 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ধামাকাদার শতরান যশস্বী জয়সওয়ালের

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল দুর্দান্ত শতরান করলেন। ওয়ানডে কেরিয়ারের চতুর্থ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল।



  • Dec 06, 2025 20:29 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ২০০ রান করল ভারত

    IND vs SA 3rd ODI, Live Updates: তৃতীয় ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া হেসেখেলে ২০০ রান পূরণ করে ফেলল। বিরাট কোহলিকেও বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। শতরানের দোরগোড়ায় যশস্বী জয়সওয়াল।



  • Dec 06, 2025 19:47 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম ধাক্কা

    IND vs SA 3rd ODI, Live Updates: তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। দলের ওপেনার রোহিত শর্মা ৭৫ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে যান। আর সেকারণেই এবার মাঠে নামলেন বিরাট কোহলি।



  • Dec 06, 2025 19:35 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: রোহিতের পর হাফসেঞ্চুরি যশস্বীরও

    IND vs SA 3rd ODI, Live Updates: রোহিত শর্মার পর এবার টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও ঝকঝকে হাফসেঞ্চুরি হাঁকালেন। ওয়ানডে ফরম্যাটে এটাই যশস্বীর প্রথম হাফসেঞ্চুরি। যদিও এই ফরম্য়াটে তিনি চতুর্থ ম্য়াচই খেলতে নেমেছেন।



  • Dec 06, 2025 19:26 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: রোহিতের ব্যাট থেকে আরও একটি ধামাকাদার হাফসেঞ্চুরি

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়া ইন্ডিয়া ইতিমধ্য়ে ১০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলেছে। আর সেইসঙ্গে ওপেনার রোহিত শর্মার ঝুলিতে আরও একটি হাফসেঞ্চুরি চলে এসেছে। ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে।



  • Dec 06, 2025 18:54 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ২০ হাজার রান করলেন রোহিত শর্মা

    IND vs SA 3rd ODI, Live Updates: আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচের আগে রোহিত শর্মার (Rohit Sharma) ২৭ রান দরকার ছিল। শেষপর্যন্ত পূরণ করে ফেলবেন। শচীন, দ্রাবিড় এবং বিরাটের (Virat Kohli) পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে রোহিত এই তালিকায় নাম লেখালেন।



  • Dec 06, 2025 18:49 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: দাপুটে ব্যাটিং রোহিত-যশস্বীর

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়া ১২ ওভারে ৫৮ রান করে ফেলেছে। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল যথেষ্ট ভাল ব্যাটিং করছেন। এই পার্টনাশিপের কারণে দক্ষিণ আফ্রিকা আপাতত যথেষ্ট ব্যাকফুটে রয়েছে।



  • Dec 06, 2025 18:47 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: বেশ ভাল সূচনা করল ভারত

    IND vs SA 3rd ODI, Live Updates: শুরুটা বেশ ভাল করল ভারতীয় ক্রিকেট দল। ৭ ওভারে টিম ইন্ডিয়া ৩১ রান করে ফেলেছে। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল আপাতত দেখেশুনে ব্যাট করছেন।



  • Dec 06, 2025 18:28 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: শুরু হল টিম ইন্ডিয়ার ব্যাটিং

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরু হয়ে গেল। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার ওপেনিং জুটি মাঠে নেমেছেছে। জয়ের জন্য সামনে ২৭১ রানের টার্গেট রয়েছে। ৬ ওভার শেষে ভারত বিনা উইকেটে ২৯ রান করেছে।



  • Dec 06, 2025 17:21 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ২৭০ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 3rd ODI, Live Updates: মাত্র ২৭০ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। শেষ উইকেটটা শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই রানটা ভারত কীভাবে তাড়া করে সেটাই আপাতত দেখার।



  • Dec 06, 2025 17:18 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কুলদীপের সামনে নতিস্বীকার দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কুলদীপ যাদবের সামনে কার্যত নতিস্বীকার করল। কুলদীপ যাদব এই ম্য়াচে ৪ উইকেট শিকার করলেন। ২৫৮ রানে নবম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১০ বলে ১ রান করে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি।



  • Dec 06, 2025 17:16 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন

    IND vs SA 3rd ODI, Live Updates: করভিন বশ আউট হতেই দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেটের পতন হল। আর সেইসঙ্গে কুলদীপ যাদবের ঝুলিতে এল তৃতীয় উইকেট। ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা।



  • Dec 06, 2025 16:34 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কুলদীপের ভেলকিতে কুপোকাত আফ্রিকা

    IND vs SA 3rd ODI, Live Updates: কুলদীপের ভেলকিতে কুপোকাত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৩৯ ওভারে তিনি প্রথমে দিবল্ড ব্রেভিস এবং তারপর মার্কো জেনসেনের উইকেট শিকার করলেন। দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪১/৭ (৩৯ ওভার)।



  • Dec 06, 2025 16:00 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকানোর পর ফিরলেন কুইন্টন ডি কক

    IND vs SA 3rd ODI, Live Updates: শতরান করার পর ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কুইন্টন ডি কক। আর ঠিক সেইসময়ই এই প্রোটিয়া ওপেনারকে ক্লিন বোল্ড করে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই ম্যাচে তিনি তৃতীয় উইকেট শিকার করলেন।



  • Dec 06, 2025 15:44 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার কুইন্টন ডি কক আপাতত দুর্দান্ত ব্য়াটিং করছেন। তাঁর ব্যাট থেকে একটি ধামাকাদার শতরান বেরিয়ে এল। এবার দক্ষিণ আফ্রিকার সামনে কামব্য়াক করার সুযোগ রয়েছে।



  • Dec 06, 2025 15:42 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: একই ওভারে জোড়া উইকেট নিলে প্রসিদ্ধ

    IND vs SA 3rd ODI, Live Updates: ২৯ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে প্রথমে LBW হলেন ম্যাথু ব্রিৎজ়কে। ২৪ রান করে তিনি ২৪ রান করে ফিরে যান। এই ওভারেই এইডেন মারক্রাম ১ রানে আউট করে দিলেন।



  • Dec 06, 2025 15:31 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন

    IND vs SA 3rd ODI, Live Updates: তৃতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। এবার ফিরলেন ম্য়াথিউ ব্রিৎজ়কে। প্রসিদ্ধ কৃষ্ণা তাঁকে LBW করে দেন। ২৪ রান করে ফিরলেন ব্রিৎজ়কে।



  • Dec 06, 2025 15:09 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার ঝুলিতে দ্বিতীয় উইকেট

    IND vs SA 3rd ODI, Live Updates: টেম্বা বাভুমার উইকেট শিকার করলেন রবীন্দ্র জাদেজা। কুইন্টন ডি ককের সঙ্গে বাভুমার শতরানের পার্টনারশিপ ভেঙে গেল।  দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৬/২ (২১.৪ ওভার)।



  • Dec 06, 2025 15:01 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: গতি বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার ইনিংস

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট জলদি হারালেও কুইন্টন ডি কক এবং টেম্বা বাভুমা জুটি হাল ধরেছে। দক্ষিণ আফ্রিকার স্কোর ইতিমধ্যে ১০০ টপকে গিয়েছে। এবার তারা রানের গতি বাড়াতে চাইছে। দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫/১ (২০ ওভার)।



  • Dec 06, 2025 14:59 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক

    IND vs SA 3rd ODI, Live Updates: ভারতের বিরুদ্ধে কুইন্টন ডি ককের রেকর্ড বেশ ভাল। এবার ভারতীয় বোলারদের তিনি কার্যত দিশেহারা করে দিলেন। ৪২ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৮/১ (১৫ ওভার)।



  • Dec 06, 2025 14:57 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: পালটা হামলা দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 3rd ODI, Live Updates: কুইন্টন ডি কক এবং টেম্বা বাভুমা এবার পালটা আক্রমণ করতে শুরু করেছেন। মাঠের চারিদিকে চার-ছক্কা হাঁকাচ্ছেন। তাঁদের মধ্যে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে উঠেছ। দক্ষিণ আফ্রিকার স্কোর : ৫৪/১ (১০.৩ ওভার)



  • Dec 06, 2025 13:39 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND vs SA 3rd ODI, Live Updates: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ওভারের পঞ্চম বলেই রায়ান রিকলটনকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আর্শদীপ সিং। রানের খাতাও খুলতে পারলেন না রিকলটন। প্রথম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১-১।



  • Dec 06, 2025 13:31 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ব্যাটিং শুরু দক্ষিণ আফ্রিকার

    IND vs SA 3rd ODI, Live Updates: ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে নামলেন কুইন্টন ডি কক এবং রায়ান রিকলটন। বল হাতে প্রস্তুত আর্শদীপ সিং।



  • Dec 06, 2025 13:24 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

    IND vs SA 3rd ODI, Live Updates: রায়ান রিকলটন, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিৎজ়কে, এইডেন মারক্রাম, দিবল্ড ব্রেভিস, মার্কো জেনসেন, করভিন বশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনেইল বার্টম্যান।



  • Dec 06, 2025 13:21 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    IND vs SA 3rd ODI, Live Updates: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (অধিনায়ক + উইকেটকিপার), তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। 



  • Dec 06, 2025 13:11 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: অবশেষে কাটল টস অভিশাপ

    IND vs SA 3rd ODI, Live Updates: ওয়ানডে ক্রিকেটে অবশেষে কাটল টিম ইন্ডিয়ার টস অভিশাপ। বিশাখাপত্তনমে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেটে টানা ২০ ম্য়াচ পর টিম ইন্ডিয়া টস জিতল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে শেষবার টস জিতেছিল ভারত।



  • Dec 06, 2025 12:55 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: শতরানের হ্যাটট্রিক করতে পারবেন বিরাট কোহলি?

    IND vs SA 3rd ODI, Live Updates: বিরাট কোহলি গত ২ ম্য়াচেই শতরান করেছেন। যদি বিশাখাপত্তনমেও তিনি সেঞ্চুরি হাঁকাতে পারেন, তাহলে তিনি ওয়ানডে কেরিয়ারে দ্বিতীয়বার শতরানের হ্যাটট্রিক গড়তে পারবেন। এখনও পর্যন্ত বাবর আজম ২ বার এই রেকর্ড কায়েম করেছেন। যদিও সঙ্গকারা টানা ৪ ম্যাচে শতরান হাঁকিয়েছেন।



  • Dec 06, 2025 12:01 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কাটা যেতে পারে জয়সওয়ালের নাম?

    IND vs SA 3rd ODI, Live Updates: তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম একাদশ বদলাতে পারে। যশস্বী জয়সওয়ালকে ওয়ানডে ক্রিকেটে সুযোগ দেওয়া হলেও, তা এখনও পর্যন্ত কাজে লাগাতে পারেননি। সেকারণে সিরিজের শেষ ম্য়াচে তিনি রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন। সেক্ষেত্রে তাঁর জায়গায় ওপেন করতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। রুতুরাজ এমনিতে ওপেনই করেন। কিন্তু, এই সিরিজে তিনি ৪ নম্বরে ব্যাট করতে নামছেন। গত ম্য়াচে তো আবার শতরানও করেছেন। সেকারণে, ওপেনার হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে চার নম্বরে তিলক বর্মাকে সুযোগ দেওয়া হতে পারে। কিংবা সুযোগ পেতে পারেন ঋষভ পন্থও।



  • Dec 06, 2025 12:00 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: দেখে নিন প্রস্তুতির ভিডিও



  • Dec 06, 2025 11:59 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কেমন হবে ভাইজ্যাগের উইকেট?

    IND vs SA 3rd ODI, Live Updates: এই উইকেট থেকে বোলাররা খুব বেশি ফায়দা তুলতে পারবেন না। বিশাখাপত্তনমে রানের বন্যা দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তারা যতটা সম্ভব বেশি স্কোর খাড়া করতে চাইবে। যদিও নতুন বলে কিছুটা হলেও উইকেট তুলে নেওয়ার সুযোগ আসতে পারে। এরপর উইকেট ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হয়ে যাবে। টিম ইন্ডিয়ার বোলিংয়ের উপর সকলের নজর থাকবে।



  • Dec 06, 2025 11:58 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কী বলছে ওয়েদার আপডেট?

    IND vs SA 3rd ODI, Live Updates: তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচ চলাকালীন আবহাওয়া একেবারে মনোরম থাকবে। এই ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও আশঙ্কাই নেই। ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। যদিও ম্য়াচ চলাকালীন আকাশে কিছুটা হলেও মেঘ থাকবে। প্রথম দুটো ম্য়াচের মতো এখানেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে চাইবে। কারণ, শিশিরের প্রকোপ থেকে তারা বাঁচতে চাইবে।



  • Dec 06, 2025 11:57 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: কখন শুরু হবে ম্য়াচ?

    IND vs SA 3rd ODI, Live Updates: গত দুটো ম্য়াচের মতোই বেলা দেড়টা থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচও। আধঘণ্টা আগে অর্থাৎ বেলা ১টায় এই ম্য়াচের টস অনুষ্ঠিত হবে।



  • Dec 06, 2025 11:56 IST

    IND vs SA 3rd ODI, Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচ

    IND vs SA 3rd ODI, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচের লাইভ আপডেটসে চোখ রাখুন। 



KL Rahul Indian Cricket Team IND vs SA