/indian-express-bangla/media/media_files/2025/12/03/indian-cricket-team-39-2025-12-03-10-53-05.jpg)
প্রথম ওয়ানডে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উল্লাস
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশাখাপত্তনমে তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচই সিরিজের নির্ণায়ক হতে চলেছে। রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে ভারত (Indian Cricket Team) জয়লাভ করেছিল। অন্যদিকে, রায়পুরে আয়োজিত দ্বিতীয় ম্য়াচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। সেকারণে অন্তিম ম্য়াচে যে লড়াই জমে উঠবে, তা বলা যেতেই পারে।
ভারত ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল। ফলে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ়ও হাতছাড়া করতে চাইবে না টিম ইন্ডিয়া। সেকারণে ভারত এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করবে। দরকার হলে দলের প্রথম একাদশ বদলও করতে পারে।
বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়াল
তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম একাদশ বদলাতে পারে। যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ওয়ানডে ক্রিকেটে সুযোগ দেওয়া হলেও, তা এখনও পর্যন্ত কাজে লাগাতে পারেননি। সেকারণে সিরিজের শেষ ম্য়াচে তিনি রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন। সেক্ষেত্রে তাঁর জায়গায় ওপেন করতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। রুতুরাজ এমনিতে ওপেনই করেন। কিন্তু, এই সিরিজে তিনি ৪ নম্বরে ব্যাট করতে নামছেন। গত ম্য়াচে তো আবার শতরানও করেছেন। সেকারণে, ওপেনার হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে চার নম্বরে তিলক বর্মাকে সুযোগ দেওয়া হতে পারে। কিংবা সুযোগ পেতে পারেন ঋষভ পন্থও।
Virat Kohli ODI Century: ইতিহাসের দোরগোড়ায় বিরাট, সুযোগ কিং থেকে কিংবদন্তী হওয়ার!
এই সিরিজে ওয়াশিংটন সুন্দরও বিশেষ নজর কাড়তে পারেননি। তিনি ব্যাট হাতে বিশেষ করে সবাইকে হতাশ করেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে পারেন।
বোলিং ডিপার্টমেন্টেও করা হবে পরিবর্তন?
গত ২ ম্য়াচেই ভারতীয় বোলাররা যথেষ্ট খারাপ পারফরম্য়ান্স করেছেন। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৫০ রান ডিফেন্ড করতে নেমে প্রায় হারতেই বসেছিল। দ্বিতীয় ম্য়াচে তো টিম ইন্ডিয়া ৩৫৮ রান করেও চার উইকেটে হেরে যায়। যদিও ভারতীয় ক্রিকেট দলের হাতে বিকল্প খুবই কম রয়েছে। এই পরিস্থিতিতে বোলিং ডিপার্টমেন্টে হয়ত কোনও বদল না'ও দেখা যেতে পারে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
কেএল রাহুল (অধিনায়ক), রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us