/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-2025-09-26-17-58-07.jpg)
ব্যাট হাতে রানের বন্যা অভিষেকের
IND vs SA 3rd T20I Highlights: পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেল। তৃতীয় ম্য়াচে ১১৮ রান তাড়া করতে নেমে তারা ৭ উইকেটে জয়লাভ করল। যদিও টিম ইন্ডিয়ার বোলাররাই এই জয়ের ভিত তৈরি করেন। এরপর পাওয়ার প্লে চলাকালীন রাজত্ব করলেন অভিষেক। ১৫ বলে ৩৮ রানের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দেবে শুভমানকে। যদিও ভবিষ্যতে তাঁকে আরও রান করতেই হবে। এদিন তিলকও নিজের খোলস ছেড়ে বেরোতে পারলেন না। কিন্তু, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হল, আবারও ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বার্টম্যান, নোর্খিয়া এবং বশ যথাসম্ভব ভাল বল করার চেষ্টা করলেন। কিন্তু, এত কম রান নিয়ে তাঁদের খুব বেশি কিছু করার ছিল না।
১১৭ রানে অলআউট আফ্রিকান ব্রিগেড
এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা যে রাজত্ব করল, তা বলা যেতেই পারে। শুরুতেই সুইংয়ে রিজ়া হেনড্রিকসকে পরাস্ত করলেন আর্শদীপ। একই পথে হাঁটলেন হর্ষিতও। সাত ওভারে মাত্র ৩০ রানে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুখরক্ষা করল মারক্রামের ফিফটি। তিনি ছাড়া ফেরেইরা (২০) এবং নোর্খিয়া (১২) দুই অঙ্কের রান করেছেন। হার্দিক নিজের কাজটা ভালভাবে করলেন। দুবে একটা উইকেট শিকার করলেও ২১ রান দিয়েছেন। বরুণ এককথায় অসাধারণ। শেষবেলায় জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ।
IND vs SA 1st T20I, Hardik Pandya: কটকে উঠল হার্দিক ঝড়, নিমেষে চুরমার রাহুলের এই স্পেশাল রেকর্ড!
ওয়েদার এবং পিচ আপডেট
ধর্মশালার হিমাচল প্রদেশ অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেটে যথেষ্টই বাউন্স দেখতে পাওয়া যায়। আর সেকারণেই ব্য়াটাররা হাত খুলে খেলতে পারবেন। আইপিএল টুর্নামেন্টেও এই উইকেটে বড় স্কোর দেখতে পাওয়া যায়। যদিও জোরে বোলাররা সামান্যই সুইং পাবেন। যদি তাঁরা সেই ফায়দা তুলতে পারেন, তাহলে নতুন বলে ব্যাটাররা কিছুটা হলেও সমস্যায় পড়বেন। দ্বিতীয় ইনিংসে এই উইকেটে কিছুটা টার্ন দেখতে পাওয়া যাবে।
খেলা চলাকালীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সন্ধ্যা ৭টা নাগাদ তাপমাত্রা আনুমানিক ১০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। আশা করা যায়, এই ঠান্ডায় বোলাররা এই ঠান্ডায় সুইং এবং সিম মুভমেন্ট পেতে পারেন।
কীভাবে ফ্রি'তে দেখবেন এই ম্য়াচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্য়াচটি সমর্থকরা টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, ডিজিট্যাল প্ল্যাটফর্মে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে জিও হটস্টারে। সেক্ষেত্রে আপনি জিও হটস্টারের (Jio Hotstar) অ্যাপ কিংবা ওয়েবসাইটে নজর রাখতে পারেন। তবে যদি ফ্রি'তে এই ম্য়াচ উপভোগ করতে চান, তাহলে আপনাকে টেলিভিশনে ডিডি স্পোর্টস (DD Sports) চালাতে হবে। ধর্মশালা স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। আর টস হবে ঠিক কাঁটায়-কাঁটায় সাড়ে ৬টায়।
- Dec 14, 2025 22:19 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার
India vs South Africa 3rd T20I, Live Blog: দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের সিরিজে তারা ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ভারতের হয়ে সর্বাধিক ৩৫ রান করলেন অভিষেক শর্মা।
- Dec 14, 2025 22:17 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: শুভমানের পর ব্যর্ছ সূর্যকুমার যাদবও
India vs South Africa 3rd T20I, Live Blog: সহ অধিনায়ক শুভমান গিলের পর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যর্থ হলেন। মাত্র ১২ রান করে তিনি লুঙ্গি এনগিডির শিকার হলেন। টিম ইন্ডিয়া জয়ের থেকে আপাতত ৯ রান দুরে রয়েছে।
- Dec 14, 2025 21:59 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ভারতের দ্বিতীয় উইকেটের পতন
India vs South Africa 3rd T20I, Live Blog: ধর্মশালায় ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল। শুভমান গিল শুরুটা একটু ধীরগতিতেই করেছিলেন। ২৮ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। এরপর মার্কো জেনসেন তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন।
- Dec 14, 2025 21:56 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া
India vs South Africa 3rd T20I, Live Blog: ১০ ওভারেই টিম ইন্ডিয়া জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল। ১১৮ রান তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। যদিও আপাতত তিলক বর্মা এবং শুভমান গিল ধীরগতিতে ব্যাট করেন।
- Dec 14, 2025 21:32 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ভারতের প্রথম উইকেটের পতন
India vs South Africa 3rd T20I, Live Blog: অভিষেক শর্মা ফিরতেই ভারতের প্রথম উইকেটের পতন হল। ৩৫ রান করে অভিষেক শেষপর্যন্ত করভিন বশের বলে আউট হলেন। আপাতত জয়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া।
- Dec 14, 2025 21:24 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ভারতের ধামাকাদার ব্যাটিং
India vs South Africa 3rd T20I, Live Blog: শুরুটা বেশ ভালই করল ভারতীয় ক্রিকেট দল। ৪,১ ওভারে তারা ৫৫ রান করে ফেলেছে। অভিষেক শর্মা এবং শুভমান গিল দুজনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন। আর সেকারণে টিম ইন্ডিয়া বেশ শক্ত ভিড়ে দাঁড়িয়ে রয়েছেন।
- Dec 14, 2025 21:07 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: শুরু হল ভারতের ব্যাটিং
India vs South Africa 3rd T20I, Live Blog: টিম ইন্ডিয়া এবার জয়ের জন্য ১১৮ রানের টার্গেট তাড়া করতে নেমেছে। প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকালেন অভিষেক শর্মা। সঙ্গে ব্যাট করতে নেমেছেন শুভমান গিল। আফ্রিকার হয়ে প্রথম ওভারে বল করছেন লুঙ্গি এনগিডি।
- Dec 14, 2025 20:51 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: অলআউট দক্ষিণ আফ্রিকা
India vs South Africa 3rd T20I, Live Blog: মাত্র ১১৭ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক ৬১ রান করলেন অধিনায়ক এইডেন মার্কক্রাম। টিম ইন্ডিয়ার হয়ে দুটো করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।
- Dec 14, 2025 20:49 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট মারক্রাম
India vs South Africa 3rd T20I, Live Blog: অর্ধশতরান করতে না করতেই আউট হয়ে গেলেন এইডেন মারক্রাম। আর্শদীপ সিং তাঁকে আউট করলেন। মারক্রামের ব্যাট থেকে ৪১ বলে ৬১ রান বেরিয়ে এসেছে।
- Dec 14, 2025 20:48 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: আফ্রিকার সপ্তম উইকেটের পতন, ফিরলেন মার্কো জেনসেন
India vs South Africa 3rd T20I, Live Blog: দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটের পতন হল। ফিরে গেলেন মার্কো জেনসেন। ক্লিন বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হল। ৭ বলে মাত্র ২ রান করেছেন তিনি। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮১/৭।
- Dec 14, 2025 20:46 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: অবস্থা খারাপ আফ্রিকান ব্যাটারদের
India vs South Africa 3rd T20I, Live Blog: মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। একটা দিক ধরে রেখেছেন অধিনায়ক এইডেন মারক্রাম। অন্যদিকে, আর কোনও আফ্রিকান ব্যাটার তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারছেন না। ডোনেভান ফরেরাকে ২০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন বরুণ চক্রবর্তী।
- Dec 14, 2025 20:17 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: এবার উইকেট শিকার করলেন শিবম দুবে
India vs South Africa 3rd T20I, Live Blog: তারকা অলরাউন্ডার শিবম দুবে ১১ ওভারে বল করতে আসেন। প্রথম বলেই তিনি করভিন বশের উইকেট শিকার করলেন। সেকারণে মাত্র ৪৫ রানেই আফ্রিকার অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায।
- Dec 14, 2025 20:05 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: অবস্থা খারাপ দক্ষিণ আফ্রিকার
India vs South Africa 3rd T20I, Live Blog: প্রথম ১০ ওভারে টিম ইন্ডিয়া দুর্দান্ত বোলিংয়ের দৌলতে নিজেদের ভিত শক্ত করে ফেলেছে। অন্যদিকে, ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থা খারাপ হয়ে গিয়েছে।
- Dec 14, 2025 20:03 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: শক্ত ভিতে দাঁড়িয়ে ভারত
India vs South Africa 3rd T20I, Live Blog: ধর্মশালা টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া মাত্র ৩০ রানে ৪ উইকেট শিকার করেছে। ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন হার্দিক পান্ডিয়া। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি শততম উইকেটও শিকার করলেন। ৯ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন ট্রিস্টান স্টাবস।
- Dec 14, 2025 19:37 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ধর্মশালায় আগুন ঝরাচ্ছেন হর্ষিত
India vs South Africa 3rd T20I, Live Blog: মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে আবার ২ উইকেট শিকার করেছেন হর্ষিত রানা। এই ম্য়াচের শুরু থেকেই আফ্রিকান ব্যাটাররা খারাপ ব্যাটিং করছেন। ২ রান করে ক্লিন বোল্ড হয়ে যান দিবল্ড ব্রেভিস।
- Dec 14, 2025 19:18 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: জঘন্য সূচনা দক্ষিণ আফ্রিকার
India vs South Africa 3rd T20I, Live Blog: তৃতীয় টি-১০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ব্যাটিংয়ের সূচনা বেশ খারাপই করল। ১ রানের মধ্যে তারা জোড়া উইকেট হারিয়েছে। আর্শদীপ সিংয়ের পর এবার হর্ষিত রানাও উইকেট শিকার করলেন।
- Dec 14, 2025 19:16 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
India vs South Africa 3rd T20I, Live Blog: প্রথম ওভারেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। আর্শদীপ সিংয়ের বলে দলের তারকা ওপেনার রীজা হেনড্রিকস প্যাভিলিয়নে ফিরে গেলেন। তিনি রানের খাতা খুলতে পারলেন না।
- Dec 14, 2025 19:06 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: শুরু হল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
India vs South Africa 3rd T20I, Live Blog: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ব্যাটিং শুরু হয়ে গেল। কুইন্টন ডি কক এবং রীজ়া হেনড্রিকস ওপেন করতে নেমেছেন। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ওভার বল করতে আসছেন আর্শদীপ সিং।
- Dec 14, 2025 18:53 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: প্রথম একাদশ থেকে কেন বাদ বুমরাহ-অক্ষর?
India vs South Africa 3rd T20I, Live Blog: টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে ২ পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত কারণে জসপ্রীত বুমরাহ এই ম্য়াচ খেলতে পারছেন না। অন্যদিকে, শরীর অসুস্থ থাকার কারণে অক্ষর প্যাটেলকেও প্রথম একাদশে রাখা হয়নি।
- Dec 14, 2025 18:46 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
India vs South Africa 3rd T20I, Live Blog: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
- Dec 14, 2025 18:42 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: টস জিতে ফিল্ডিং টিম ইন্ডিয়ার
India vs South Africa 3rd T20I, Live Blog: টিম ইন্ডিয়া টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের প্রথম একাদশেই একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। দুই দলের বোলিং ডিপার্টমেন্টে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে।
- Dec 14, 2025 17:37 IST
India vs South Africa 3rd T20I, Live Blog: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
India vs South Africa 3rd T20I, Live Blog: নমস্কার, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ তৃতীয় টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us