India vs South Africa, Eden Test Match: প্রথম সেশনেই 'কুপোকাত' দক্ষিণ আফ্রিকা! আজই অলআউট প্রোটিয়া ব্রিগেড?

India vs South Africa Test 2025: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটি আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

India vs South Africa Test 2025: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটি আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (33)

উইকেট শিকারের পর কুলদীপ যাদবের উল্লাস

Indian Cricket Team: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটি আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত আপাতত ব্যুমেরাং হয়ে গিয়েছে। প্রথমদিন মধ্যাহ্নভোজের বিরতিতে প্রোটিয়া ব্রিগেড মাত্র ১০৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে।

Advertisment

IND vs SA Live Cricket Score, 1st Test: আগুন বোলিং ভারতের, প্রথম সেশনেই কুপোকাত দক্ষিণ আফ্রিকা

৪ স্পিনারে লড়াই শুভমানের

সবথেকে বড় ব্যাপার, ইডেন গার্ডেন্সের উইকেট ইতিমধ্যে সবাইকে চমকে দিয়েছে। গত ২ দিন ধরে বলা হচ্ছিল যে এই উইকেটে ঘাসের আভা রয়েছে। সেক্ষেত্রে বল কতখানি স্পিন করবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে ম্য়াচের দিন ছবিটা একেবারেই বদলে গেল। প্রথমদিন উইকেটে দেখতে পাওয়া গেল একাধিক ফাটল। আর সেকারণেই শুভমান গিল এই ম্য়াচে ৪ স্পিনার নিয়ে খেলতে নেমেছেন। দলে রয়েছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। এছাড়া রয়েছেন ২ পেসার -- মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ।

Advertisment

Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান

প্রথম সেশনে নড়বড়ে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

ইতিমধ্যে ইডেন টেস্টে প্রথম দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। দিনের প্রথম ঘণ্টায় রাজত্ব করেছে প্রোটিয়া ব্রিগেডের দুই ওপেনার - মার্করাম এবং রিকলটন। কিন্তু, তাঁদের ব্যাটিং খুব বেশি দীর্ঘায়িত হতে দিলেন না জসপ্রীত বুমরাহ। দুটো উইকেটই টিম ইন্ডিয়ার এই পেস তারকা তুলে নেন। সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিলেন ব্যাকফুটে। এই উইকেটে অসমান বাউন্স এবং গতি রয়েছে। সেকারণে ব্য়াট করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। বাভুমাও খুব বেশি রান করতে পারলেন না। কুলদীপের বলে আউট হয়ে যান। তারপর থেকে আফ্রিকান দুর্গ সামলাচ্ছেন মুল্ডার এবং ডি জ়োরজি।

KL Rahul Record in Bengali: আর ১৫ রান করলেই কেল্লাফতে! সৌরভের 'মহারেকর্ড' স্পর্শ করবেন কেএল রাহুল

আজই শেষ হবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং?

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, শুক্রবারই (১৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যাবে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে (আগেকার নাম টুইটার) উঠতে শুরু করেছে তর্কের ঝড়। তবে একটা কথা নিশ্চিত, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন পূর্বানুমান বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। বিশেষ করে যখন টোনি ডি জ়োরজি ব্যাট করছেন। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে শতরানও হাঁকিয়েছেন। ফলে প্রোটিয়া ব্রিগেড যে এত সহজে লড়াই ছেড়ে দেবে না, তা বলা যেতেই পারে।

Eden Gardens Indian Cricket Team India vs South Africa Test Match