কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য, 'বোমা' ফাটালেন এই 'তারকা', 'বিস্ফোরণে' কেঁপে উঠল ক্রিকেট বিশ্ব

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। কেন কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য করে বিতর্ক বাড়ালেন?

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। কেন কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য করে বিতর্ক বাড়ালেন?

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli (3)

কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য

"বিরাট কোহলির টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। যদি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতেই হত তাহলে ওয়ানডে থেকে অবসর নেওয়া উচিত ছিল বিরাটের"। এমনই মন্তব্যে তোলপাড় ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটর। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। 

Advertisment

আরও পড়ুন- শচীন থেকে বিরাট, এই ৫ ব্যাটারই কেড়েছেন প্রোটিয়াদের রাতের ঘুম!

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল কোহলির নেতৃত্বে যে শক্তি  আত্মবিশ্বাস উপভোগ করত তা মিস করছে। কোহলি না থাকায় ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরমেন্সের পরই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী।  "আদর্শভাবে, বিরাটের উচিত ছিল ওয়ানডে থেকে অবসর নেওয়া এবং টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া। টেস্ট ক্রিকেট আজও তাকে মিস করে। কেবল একজন খেলোয়াড় হিসেবেই নয়, বিরাট যে  শক্তি,ভালোবাসা এবং দক্ষতা ও বিশ্বাস দলে এনেছিল, যেখানে দল বিশ্বাস করত যে তারা যেকোনো  পরিস্থিতিতে জিততে পারে,"। এক্স-এ করা পোস্টে এমনই 'বিস্ফোরক' মন্তব্য করে তোলপাড় ফেললেন প্রাক্তন এই তারকা ক্রিকেটর। 

Advertisment

আরও পড়ুন- IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আউট বাভুমা, ফাঁড়া কাটল টিম ইন্ডিয়ার 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত কার্যত বিপর্যয়ের সম্মুখীন । প্রথম ইনিংসে ২৮৮ রানের বিশাল লিড নেওয়ার পরে দিন শেষে প্রোটিয়াসরা দ্বিতীয় ইনিংসে ২৬/০ স্কোর করে খেলার পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। রায়ান রিকেলটন (১৩*) এবং এডেন মার্করাম (১২*) অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

আরও পড়ুন- Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের? 

প্রোটিয়াসরা প্রথম ইনিংসে তোলে ৪৮৯ রান, জবাবে ভারত অলআউট হয় মাত্র ২০১ রানে। ফলে দুই দিন হাতে রেখে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়ায় ৩১৪ রান। সিরিজে দক্ষিণ আফ্রিকা আগেই ১-০-তে  এগিয়ে। কলকাতায় প্রথম টেস্টে তারা ভারতকে ৩০ রানে হারিয়েছিল।

আরও পড়ুন- Virender Sehwag Burdwan News: 'বর্ধমানে আসছি, দেখা হবে...', সেহওয়াগের আশ্বাসে উচ্ছ্বসিত সমর্থকরা 

Virat Kohli India South Africa india-vs-south-africa India vs South Africa Test Match