/indian-express-bangla/media/media_files/2025/11/23/indian-cricket-team-35-2025-11-23-18-56-02.jpg)
ভারতীয় ওয়ানডে ক্রিকেট স্কোয়াডে ফিরলেন ঋষভ পন্থ
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আপাতত ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় তথা অন্তিম ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের পর টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে।
IND vs SA ODI Squad Announced: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত ওয়ানডে স্কোয়াড, কে হলেন অধিনায়ক?
গত শনিবারই (২২ নভেম্বর) স্পষ্ট হয়ে গিয়েছিল, টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক শুভমান গিল চোটের কারণে চলতি টেস্ট সিরিজের পাশাপাশি আগামী ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না। তাঁর কাঁধে এখনও চোট রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। অবশেষে গোটা ছবিটাই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। আসন্ন ওয়ানডে সিরিজে কেএল রাহুলের কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি অস্ট্রেলিয়ার পর টিম ইন্ডিয়ার ২ মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও এই সিরিজে খেলতে দেখা যাবে।
IND vs SA 2nd Test, 2nd Day Live Updates: শেষ হল দ্বিতীয় দিনের খেলা, কত রান করল ভারত?
পন্থ এবং জাদেজার কামব্যাক
এই স্কোয়াডে সবথেকে চমকে দেওয়ার মতো নাম হল ঋষভ পন্থের (Rishabh Pant)। ১ বছরের বেশি সময় তিনি ওয়ানডে স্কোয়াডের বাইরে ছিলেন। ঋষভ তাঁর শেষ ওডিআই ম্য়াচটি ২০২৪ সালের ৭ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন পর এই স্কোয়াডে কামব্যাক করেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রায় ৮ মাস পর তাঁকে আবারও ভারতের ODI স্কোয়াডে দেখা গেল। শেষবার জাদেজাকে গত মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ওয়ানডে জার্সিতে দেখা গিয়েছিল। এরপর গত অস্ট্রেলিয়া সফরে তাঁর নাম নির্বাচন করা হয়নি। এরপর অনেকেই বলতে শুরু করেছিলেন, ওয়ানডে ক্রিকেটে জাদেজার সামনে বোধহয় টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু, জাদেজার এই প্রত্যাবর্তন যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে।
IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
২ বছর পর ফিরলেন আরও ২ ক্রিকেটার
পন্থ এবং জাদেজা ছাড়াও এই স্কোয়াডে দীর্ঘদিন পর কামব্যাক করেছেন তিলক বর্মা এবং তরুণ ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। ২০২৩ সালে ডিসেম্বর মাসের পর ফের একবার তিলককে ওয়ানডে স্কোয়াডে দেখা গেল। পাশাপাশি রুতুরাজও প্রায় ২ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ২ ক্রিকেটার টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন।
IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ODI সিরিজের সূচি
- ৩০ নভেম্বর: প্রথম ODI, রাঁচি
- ৩ ডিসেম্বর: দ্বিতীয় ODI, রায়পুর
- ৬ ডিসেম্বর: তৃতীয় ODI, বিশাখাপত্তনম
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক + উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us