virat kohli: IND বনাম SA ODI সিরিজের আগে কোহলির 'আগুনে' অনুশীলন, রইল লম্বা শটের 'বিরাট' ঝলক

virat kohli: অনুশীলনে ছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়।

virat kohli: অনুশীলনে ছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs South Africa ODI, Virat Kohli record, Kohli 10000 bilateral ODI runs, Ranchi ODI match, Rohit Sharma practice, Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Team India training, Kohli net session, JSCA Stadium Ranchi

ম্বা শটের 'বিরাট' ঝলক

virat kohli: রাঁচিতে ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের আগে টিম ইন্ডিয়া জোরকদমে অনুশীলন চালাচ্ছে। প্রস্তুতির প্রথম দিনেই নজর কেড়েছেন বিরাট কোহলি। নেটে তিনি নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন, দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন এবং প্রতিটি বোলারের বিরুদ্ধে ব্যাটিং দক্ষতা ঝালিয়ে নিয়েছেন। কোহলির নেট সেশন দেখতে টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যদেরও ভিড় জমাতে দেখা যায়।

Advertisment

আরও পড়ুন-কোহলি ঝড়ের 'বিরাট' ঝলক দেখতে তৈরি ১৪০ কোটি দেশবাসী, বড় রেকর্ড গড়ার গোল্ডেল চান্স

অনুশীলনে ছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়। ওয়ানডে দলে কোহলি ও রোহিতের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে বিরাট কোহলির শুরুটা ছিল হতাশাজনক। প্রথম দুই ম্যাচে তিনি শূন্য রানে আউট হন। তবে তৃতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে অপরাজিত ৭৪ রান করে দলকে জয় এনে দেন। এ পর্যন্ত ৩০৫টি ওয়ানডে খেলে কোহলির রানসংখ্যা ১৪,২৫৫। পাশাপাশি রয়েছে বিশ্বরেকর্ড ৫১টি সেঞ্চুরি এবং ৭৫টি হাফ-সেঞ্চুরি।

আরও পড়ুন- টেস্ট সিরিজে ভরাডুবির দায় ঝেড়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, মর্কেলের বিরাট মন্তব্যে তোলপাড়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচেই তাই নজর থাকবে কোহলির ব্যাটে। টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে অসংখ্য রেকর্ড গড়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি আরও একটি মাইলফলক স্পর্শ করতে পারেন। ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে, যেখানে কোহলির কাছে রয়েছে বিরাট এক রেকর্ড গড়ার সুযোগ। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ইতিহাসে কোহলি ১৯৬ ইনিংসে ৯,৯৩৬ রান করেছেন। তিনি যদি প্রথম ম্যাচে ৬৪ রান করেন, তবে তিনি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১০,০০০ রান পূর্ণ করে বিশ্বের প্রথম ক্রিকেটার হয়ে উঠবেন। এই তালিকায় এমএস ধোনি দ্বিতীয় স্থানে রয়েছেন, ২০১ ইনিংসে ৭,৬৬৯ রান করে।

আরও পড়ুন-৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড 

Virat Kohli