টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত রাঁচিতে ছয়টি ওয়ানডে খেলেছে, আগামীকালের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ?

ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই এই ভেন্যুতে ছয়টি একদিনের ম্যাচ হয়েছে, ফলে নজর রয়েছে পিচের দিকে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই এই ভেন্যুতে ছয়টি একদিনের ম্যাচ হয়েছে, ফলে নজর রয়েছে পিচের দিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs South Africa 1st ODI, Ranchi pitch report, JSCA Stadium ODI stats, Team India record Ranchi, IND vs SA ODI 2025, KL Rahul captain, Rishabh Pant return, Kohli Rohit performance, Ranchi ODI weather, Toss prediction Ranchi ODI, India South Africa cricket series

টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত রাঁচিতে ছয়টি ওয়ানডে খেলেছে, আগামীকালের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ?

ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই এই ভেন্যুতে ছয়টি একদিনের ম্যাচ হয়েছে, ফলে নজর রয়েছে পিচের দিকে। ২০২৫ সালে এটিই ভারতের শেষ ওয়ানডে সিরিজ, পরবর্তী একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে ২০২৬ সালে ইংল্যান্ড সফরে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই নজর থাকবে বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফরম্যান্সে।

Advertisment

IND বনাম SA ODI সিরিজের আগে কোহলির 'আগুনে' অনুশীলন, রইল লম্বা শটের 'বিরাট' ঝলক

রাঁচির পিচে সবসময় ব্যাট ও বলের লড়াই দেখা যায়। এই মাঠে খেলা ছয়টি ওয়ানডের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে তাড়া করতে নামা দল, দু’টি প্রথমে ব্যাট করা দল এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুরুতে নতুন বলে কিছুটা ফায়দা মিললেও, ম্যাচ যত এগোবে, স্পিনাররা ততই দাপট দেখাতে পারবেন। প্রথম ইনিংসের গড় স্কোর ২৬০-২৬৫ রান। প্রথমে ব্যাট করা দল যদি ৩০০ রান অতিক্রম করতে পারে, তাহলে ম্যাচে উত্তেজনা বাড়বে।

Advertisment

টসও এই ম্যাচে বড় ভূমিকা পালন করতে পারে। দুপুর ১টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ায় শিশিরের প্রভাব মাথায় রেখেই টসে জেতা দল বলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। রাঁচিতে খেলা ছয়টি ম্যাচের মধ্যে টস জিতে ম্যাচ জেতার ইতিহাস রয়েছে দুটিতে। টস হারা দলের জয়ের পরিসংখ্যান তিন। ফলে এই ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন।

কোহলি ঝড়ের 'বিরাট' ঝলক দেখতে তৈরি ১৪০ কোটি দেশবাসী, বড় রেকর্ড গড়ার গোল্ডেল চান্স

টেস্ট সিরিজ শেষ করে এখন সীমিত ওভারের লড়াইয়ে নামছে দুই দল। টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকছেন কেএল রাহুল, শুভমান গিলের অনুপস্থিতিতে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ঋষভ পন্থ, ফলে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, সেটা নিয়েও আগ্রহ চরমে।

রাঁচিতে টিম ইন্ডিয়ার রেকর্ড বেশ মিশ্র। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেছিল ভারত, যেখানে তারা বড় জয় পায়। এরপর মোট ছয়টি ম্যাচে তিনটি জিতেছে এবং দুটিতে হেরেছে। উল্লেখযোগ্যভাবে, জয়ের তিনটিতেই ভারত লক্ষ্য তাড়া করে জিতেছে। দুটি পরাজয়ের একটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে, অন্যটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

টেস্ট সিরিজে ভরাডুবির দায় ঝেড়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, মর্কেলের বিরাট মন্তব্যে তোলপাড়

২০২২ সালে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ২৭৮ রান তোলে। জবাবে ৩ উইকেট হাতে রেখেই ৪৫.৫ ওভারে লক্ষ্য তাড়া করে জিতে যায় ভারত। শ্রেয়স আইয়ার সেদিন অপরাজিত ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এবারও সেই রেকর্ড ধরে রাখতে চাইবে ভারতীয় দল।

৪৬৬ রান, ৪৪ ছক্কা, ৩৬ চার - বৈভবের আগুনে ব্যাটিংয়ে তৈরি 'জ্বলন্ত' রেকর্ড 

India South Africa South Africa Cricket Team india-vs-south-africa