India vs South Africa, T20 World Cup 2026: উড়ে গেল দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপের আগে আগুন মেজাজে টিম ইন্ডিয়া

India vs South Africa T20: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। কিন্তু, টুর্নামেন্টের মূল পর্ব শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া শেষবারের জন্য নিজেদের প্রস্তুতি যাচাই করে নিল।

India vs South Africa T20: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। কিন্তু, টুর্নামেন্টের মূল পর্ব শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া শেষবারের জন্য নিজেদের প্রস্তুতি যাচাই করে নিল।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (62)

বিশ্বকাপের আগেই বিজয় হুঙ্কার ভারতের

IND vs SA: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হতে চলেছে। কিন্তু, টুর্নামেন্টের মূল পর্ব শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) শেষবারের জন্য নিজেদের প্রস্তুতি যাচাই করে নিল। বুধবার (৪ ফেব্রুয়ারি) তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়ার্ম আপ ম্যাচ।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs AFG U19 Highlights: শতরান হাঁকিয়েই 'হুঙ্কার' জর্জের, ফাইনালের আগে শাসিয়ে রাখলেন ইংরেজদের

নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্ট অ্যাকাডেমিতে আয়োজিত এই ম্য়াচে ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করল। টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ২৪০ রান করেছিল। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই ম্য়াচে ২১০ রানেই আটকে যায়। আর সেইসঙ্গে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল ৩০ রানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলল। এই ম্য়াচে ভারত মোট ৯ বোলার ব্যবহার করেছে। কিন্তু, জসপ্রীত বুমরাহকে এক ওভারও বল করানো হয়নি।

মোট ৯ বোলার ব্যবহার করল টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল মোট ৯ বোলার ব্যবহার করল। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করলেন অভিষেক শর্মা। তিনি ৩ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এছাড়া আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup Controversy: অবশেষে নামল নিজেদের অওকাতে, জয় শাহের এক হুঙ্কারেই 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার একমাত্র চিন্তার কারণ হল শিবম দুবের বোলিং। তিনি ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। এছাড়া আর্শদীপ সিংয়ের ব্য়াপারে যদি কথা বলতে হয়, তাহলে বল হাতে তিনি আগুন পারফরম্যান্স করলেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এই ওয়ার্ম-আপ ম্য়াচে হর্ষিত রানা একটিই মাত্র ওভার বল করলেন।

আরও পড়ুন:

IND vs PAK Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট করলে কোটি-কোটি টাকার ক্ষতি! ফের পথে বসতে হবে পাকিস্তানকে?

ঈশান কিষান এবং তিলক বর্মার ধামাকা ব্যাটিং

ভারতীয় দল এই ওয়ার্ম-আপ ম্য়াচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ২০ ওভারে টিম ইন্ডিয়া ২৪০ রান করেছে। ঈশান কিষান এই ম্য়াচে ইনিংস ওপেন করার সুযোগ পেয়েছিলেন। রিটায়ার আউট হওয়ার আগে ২০ বলে তিনি ৫৩ রান করেন। এছাড়া তিন নম্বরে ব্যাট করতে নামেন তিলক বর্মা। তিনি এই ম্য়াচে ১৯ বলে ৪৫ রান করেন। অভিষেক শর্মা করলেন ১৮ বলে ২৪ রান।

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!

শেষের দিকে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। হার্দিকের ব্যাট থেকে ১০ বলে ৩০ রান বেরিয়ে আসে। মূল টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে।

Indian Cricket Team Suryakumar Yadav ICC T20I World Cup 2026 IND vs SA