India vs South Africa Test: প্রস্তুতি দেখেই মাথায় হাত! গম্ভীরের চিন্তা বাড়ালেন এই তারকা ক্রিকেটার

India vs South Africa Test 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

India vs South Africa Test 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
Jasprit Bumrah Injury

জসপ্রীত বুমরাহ এবং গৌতম গম্ভীর

Jasprit Bumrah: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে ইতিমধ্যে চিন্তার পারদ চড়তে শুরু করেছে। ইডেন টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের নেটে অনুশীলন করতে নেমেছিলেন বুমরাহ। তখনই দেখা যায় যে তিনি ১০০ শতাংশ ফিট নন। অনুশীলন চলাকালীন তাঁর ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। এটা দেখেই সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করে, বুমরাহ আদৌ কলকাতা টেস্টে খেলতে পারবেন কি না?

Advertisment

IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?

বুমরাহ কি ১০০ শতাংশ ফিট?

চলতি বছরের শুরুতে সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর তিনি মাঠে আবারও কামব্যাক করেন। কিন্তু, তাঁর ফিটনেস নিয়ে সকলের মনেই একটা দানা বাঁধতে শুরু করেছিল। কলকাতা টেস্ট শুরু হওয়ার আগেও সেই একই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বুমরাহ কি আদৌ ফিট? অনুশীলন চলাকালীন বুমরাহ শুরুটা বেশ ধীরেই করলেন। আধ-ঘণ্টা ধরে তিনি ওয়ার্ম আপ করেন। এরপর তিনি সংক্ষিপ্ত রান-আপ নেন এবং ড্রেসিং রুমে ফিরে যান। 

Advertisment

IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা?

বুমরাহের ডান হাঁটুতে একটা ব্যান্ডেজ বাঁধা ছিল। এটাই টিম ম্য়ানেজমেন্টের সবথেকে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে উঠছে। কারণ, প্রথম টেস্ট ম্য়াচ শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই। যদিও স্বস্তির খবর এটাই যে তিনি ব্যাটিং এবং বোলিং দুটোই অনুশীলন করলেন। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, প্রায় ১৫ মিনিট ধরে বুমরাহ স্টাম্প টার্গেট করে স্পট বোলিং করেন। কোচ গৌতম গম্ভীর এবং মর্নি মর্কেলের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি।

Eden Test Ticket, IND vs SA: ক্রমশ বাড়ছে ইডেন টেস্টের উত্তেজনা, টিকিটের জন্য হাহাকার দর্শকদের

বুমরাহের চোট অবশ্যই চিন্তার বিষয়

জসপ্রীত বুমরাহের ক্রিকেট কেরিয়ার যে যথেষ্টই চোট প্রভাবিত, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। চলতি বছর শুরুতে অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট চলাকালীন তাঁর কোমরে চোট লেগেছিল। সেকারণে দীর্ঘদিন তিনি ক্রিকেট মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও। এরপর ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি কামব্যাক করেন। এরপর ইংল্যান্ড সফরে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণে মাত্র ৩ টেস্ট ম্য়াচ খেলেন। এরপর তিনি টি-২০ এবং টেস্ট দুটো ফরম্য়াটেই কামব্যাক করেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

IND vs SA 1st Test, Live Streaming Info: দরকার নেই সোনি লিভের সাবস্ক্রিপশন, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-আফ্রিকা ইডেন টেস্ট

বুমরাহ না খেললে কে হতে পারেন বিকল্প?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ ছাড়াও ভারতীয় পেস ডিপার্টমেন্টে মহম্মদ সিরাজ এবং আকাশদীপ রয়েছেন। তাঁরা বিকল্প হিসেবে খেলতে পারেন। লাল বলের ক্রিকেটে সিরাজ ধারাবাহিকভাবে পারফরম্য়ান্স করে যাচ্ছেন। অন্যদিকে, ইডেন গার্ডেন্স আকাশদীপের ঘরের মাঠ। সম্প্রতি রনজি ট্রফিতে তিনি বাংলার হয়ে এই উইকেটে খেলেছিলেন তিনি। যদিও ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

Eden Gardens Indian Cricket Team Jasprit Bumrah India vs South Africa Test Match