/indian-express-bangla/media/media_files/2025/12/09/shubman-gill-and-gautam-gambhir-2025-12-09-20-36-40.jpg)
শুভমান গিল এবং গৌতম গম্ভীর
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছে। কিন্তু, তারা একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারছে না।টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। ২০ ওভার শেষে তারা ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। হার্দিক পান্ডিয়া একাই অপরাজিত ৫৯ রান করলেন। কিন্তু, বাকি ব্যাটাররা সেভাবে নজর কাড়তে পারলেন না। সেকারণে হতাশায় ডুবতে বসেছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। উঠছে সমালোচনার ঝড়ও। তবে সবথেকে বেশি কটাক্ষের মুখে পড়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। এই ম্য়াচে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। লুঙ্গি এনগিডি তাঁর উইকেট শিকার করেন।
কলকাতা টেস্টে খেলতে নেমে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে তিনি টেস্ট সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজও খেলতে পারেননি। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, এই সিরিজে হয়ত সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ওপেন করতে দেখা যাবে। কারণ, ওপেনিং স্লটে ইতিমধ্যে স্যামসন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু, টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করলেন শুভমান গিল। তবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ সামনে আসতেই সকলে চমকে যান। ওপেনিং স্লট তো দুরের কথা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশেও রাখা হয়নি স্যামসনকে। এরপর শুভমান যখন শুরুতেই আউট হয়ে যান, তখনই সমর্থকরা রাগে ফেটে পড়েন। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কাছে অনেকেই অনুরোধ করেছেন, শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জুকে যেন ওপেনিং স্লটে আনা হয়।
Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!
দেখে নিন কে কী বললেন:
- Ended Ishan's career to open in ODI
— ADITYA (@Wxtreme10) December 9, 2025
- Ended Jaiswal's career to open in T20
- Forced Virat retire from test to play at 4
- Ended Rohit's captaincy career
- Ended Sanju Samson opening carrer
Just to choke in every crucial match, Prince Shubman Gill for you pic.twitter.com/W7UeirJbMs
I hope they lose every single match so that we get rid of Gambhir, Agarkar & their parchi culture from India!!
— Rajiv (@Rajiv1841) December 9, 2025
3 openers in Samson, Jaiswal & Gaikwad has no place in Indian team coz parchi Shubman Gill has to play as he is favourite of Gautam Gambhir!! pic.twitter.com/knv7pO8or6
Sanju Samson is not consistent. Shubman Gill gives India the stability pic.twitter.com/6xdcCrIWeZ
— 𝗕𝗥𝗨𝗧𝗨 (@Brutu24) December 9, 2025
May i know how many matches Shubman Gill & Srurya Kumar Yadav failed compare to Sanju Samson from Asia Cup pic.twitter.com/YdaKzKsu0D
— 𝗕𝗥𝗨𝗧𝗨 (@Brutu24) December 9, 2025
Prince Shubman Gill is the symbol of whatever is wrong with Indian cricket setup. He is being forced on Indian cricket team BCCI.
— Incognito (@Incognito_qfs) December 9, 2025
Imagine having Samson, Jaiswal and Ruturaj as openers and this fraud still getting chances after chances to open. pic.twitter.com/pklSNZM2qC
গত সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানে তিনি বলেন, 'স্যামসন এমন একজন ব্যাটার যে টপ অর্ডারে খেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে ও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। তবে সঞ্জু আগে থেকেই শুভমান ওই জায়গায় খেলছে। সেকারণে গিলই ওপেনিং স্লটের বেশি দাবিদার। কিন্তু, তাও আমরা সঞ্জুকে যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।'
India vs South Africa 1st T20I LIVE match today: সিং ইজ কিং, আর্শদীপের বলে আউট ডি কক
সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'ভারতীয় ক্রিকেট দলের কম্বিনেশন নিয়ে আমরা আর খুব বেশি কাটা-ছেঁড়া করতে চাই না। আমরা কীভাবে ক্রিকেট খেলতে চাই, সেটার উপরই এবার থেকে যতটা বেশি সম্ভব ফোকাস করার চেষ্টা করব। এর পাশাপাশি, খুব বেশি পরিবর্তন হয়ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে না।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us