/indian-express-bangla/media/media_files/2026/02/07/indian-cricket-team-63-2026-02-07-23-27-55.jpg)
আমেরিকার বিরুদ্ধে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের (IND vs USA) বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া (India vs United States of America)। যদিও এই ম্য়াচে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিধ্বংসী হাফসেঞ্চুরি শেষপর্যন্ত ভারতকে সম্মানজনক স্কোরে নিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অবশ্য কামাল দেখালেন ভারতীয় বোলাররা। তবে সবথেকে বেশি নজর কাড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ২৯ রানে জয়লাভ করল।
আরও পড়ুন:
IND vs USA LIVE Score: শেষ বলে উইকেট সিরাজের, জয়োল্লাসে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার
সূর্য ছাড়া ব্যাট হাতে ব্যর্থ সকলেই
এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা গোল্ডেন ডাকে আউট হয়ে যান। এরপর ঈশান কিষানও খুব বেশি প্রভাবিত করতে পারলেন না। ১৬ বলে মাত্র ২০ রান করে তিনিও ফিরে গেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। এই ম্য়াচে তিলক ১৬ বলে ২৫ রান করলেন। তবে একটা দিক ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন:
তিনি ৪৯ বলে ৮৪ রান করেন। এরমধ্যে ১০ চার ছাড়াও ৪ ছক্কা রয়েছে। পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়া ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, সূর্য একাই আমেরিকার বিরুদ্ধে জ্বলে উঠলেন। ভারত এই ম্য়াচে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল। আমেরিকার হয়ে ভ্যান শাল্কভিক দুর্দান্ত বল করে হৃদয় জিতেছিলেন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।
আরও পড়ুন:
শেষপর্যন্ত হেরে গেল আমেরিকা
টার্গেট তাড়া করতে নেমে আমেরিকাও শুরুটা একেবারে ভাল করতে পারেনি। অ্যান্ড্রিউস গাউস ৯ বলে ৬ রান করেন। অন্যদিকে, সৈতেজা মুক্কমল্লা ৭ বলে করলেন মাত্র ২ রান। এছাড়া অধিনায়ক মনাঙ্ক প্যাটেল বিশেষ নজর কাড়তে পারলেন না। প্রথম বলেই আউট হয়ে তিনি ফিরে যান। তবে কিছুক্ষণ লড়াই চালালেন মিলিন্দ কুমার। কিন্তু, তিনিও ৩৪ বলে ৩৪ রান করে ফিরে যান। দুর্দান্ত একটা স্টাম্প আউট করলেন ঈশান কিষান। এছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩১ বলে ৩৭ রান করেন।
আরও পড়ুন:
Indian Cricket Team Latest News: বয়কট করেছে পাকিস্তান, তবুও মাঠে নামবে ভারত! কী বলছে ICC-র নিয়ম?
ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট নেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। আগামী ১২ ফেব্রুয়ারি আগামী ম্য়াচ খেলতে নামবে নামিবিয়ার বিরুদ্ধে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us