India Wins Kabaddi World Cup 2025: কাবাডিতে বিশ্বজয় ভারতের, বাংলাদেশের মাটিতে 'হুঙ্কার' ছাড়ল টিম ইন্ডিয়া

India wins Kabaddi World Cup 2025: কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা। বাংলাদেশের ঢাকায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। চাইনিজ তাইপেই দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৫-২৮ স্কোরে জয়লাভ করে।

India wins Kabaddi World Cup 2025: কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা। বাংলাদেশের ঢাকায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। চাইনিজ তাইপেই দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৫-২৮ স্কোরে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
India Wins Kabaddi World Cup 2025

টানা দ্বিতীয়বার কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা

India Women Kabaddi Team: সম্প্রতি জোড়া বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (Women Kabaddi World Cup 2025)। রবিবার (২৩ নভেম্বর) দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আর এবার কাবাডি বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা। বাংলাদেশের ঢাকায় ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। চাইনিজ তাইপেই দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৫-২৮ স্কোরে জয়লাভ করে। 

Advertisment

Kabaddi Player Death: মাত্র ২২ বছরেই সব শেষ, কুকুরের কামড়ে ছটপট করতে করতে মৃত্যু জনপ্রিয় তারকার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই নিয়ে টানা দ্বিতীয়বার মহিলাদের কাবাডি বিশ্বকাপ জিতল ভারত। গ্রুপ পর্বের চারটে ম্য়াচেই তারা জয়লাভ করে। এরপর সেমিফাইনাল পর্বে ইরানকে ৩৩-২১ ব্যবধানে হারিয়ে দেয়। সেইসঙ্গে কনফার্ম হয়ে যায় খেতাবি লড়াইয়ের টিকিটও। উল্লেখ্য, এই টুর্নামেন্টে চাইনিজ তাইপেইও একটাও ম্য়াচ না হেরে ফাইনালে পা রেখেছিল। সেমিফাইনাল ম্য়াচে তারা বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে পরাস্ত করে। 

Advertisment

Pro Kabaddi Final 2019: মহারণের আগে জেনে নিন এবার নজর কাড়লেন কারা

যাইহোক, ফাইনাল ম্য়াচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শুরুর দিকে তো চাইনিজ তাইপেই টিম ইন্ডিয়ার ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু, ভারতের শৃঙ্খলাবদ্ধ ট্যাকল এবং সঠিক সময়ে পালটা আক্রমণই এই ম্য়াচের মোড় ঘুরিয়ে দেয়। সবথেকে বড় কথা, শেষপর্যন্ত টিম ইন্ডিয়া এই ম্য়াচটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে।

VIVO Pro Kabaddi League 2018: প্রো কাবাডি লিগ- কে কোন দলে চোখ বুলিয়ে নিন

প্রসঙ্গত, ২০২৫ মহিলা বিশ্বকাপে মোট ১১ দেশ অংশগ্রহণ করেছিল। এই খেলাটি আন্তর্জাতিকভাবে কতখানি বিকশিত হচ্ছে, তা এই একটা বিষয় থেকেই প্রমাণিত হয়ে যায়।

গত ৩০ দিনে ৩ বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা

ভারতের মেয়েরা আপাতত বিশ্বের দরবারে গোটা দেশের নাম উজ্জ্বল করছে। গত ৩০ দিনের মধ্যে তারা ৩ বিশ্বকাপের খেতাব জয় করেছে। সবার আগে গত ২ নভেম্বর আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া হারায় দক্ষিণ আফ্রিকাকে। এরপর ব্লাইন্ড মহিলা টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে ভারত। ফাইনালে তারা নেপালকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। এই ম্য়াচটি শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হয়েছিল। এই প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। আর এবার দেশের মহিলা কবাডি দলও বিশ্বকাপ জয় করল। 

India Women Kabaddi Team Women Kabaddi World Cup 2025