Indian Cricket Team: বিশ্বকাপ জিতল ভারতীয় ক্রিকেট দল, প্রশংসার বন্যা দেশজুড়ে

India Blind T20 World Cup 2025: ভারতের মহিলা ক্রিকেটাররা আরও একবার উজ্জ্বল করল দেশের নাম। ২০২৫ ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া।

India Blind T20 World Cup 2025: ভারতের মহিলা ক্রিকেটাররা আরও একবার উজ্জ্বল করল দেশের নাম। ২০২৫ ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
T20 Blind World Cup 2025

ফাইনাল ম্য়াচে জয়ের পর টিম ইন্ডিয়ার উল্লাস

T20 Blind World Cup 2025: ভারতের মহিলা ক্রিকেটাররা আরও একবার উজ্জ্বল করল দেশের নাম। ২০২৫ ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্য়াচে তারা নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে।

Advertisment

Indian Cricket Team: এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের

ফাইনাল ম্য়াচে ভারতের সামনে জয়ের জন্য ১১৫ রানের টার্গেট দিয়েছিল নেপাল ক্রিকেট দল। মাত্র ১২.১ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া হেসে-খেলে এই টার্গেট অর্জন করে ফেলে। উল্লেখ্য, গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতের দাপট ছিল একেবারে চোখে পড়ার মতো। এই বিশ্বকাপ টুর্নামেন্টে তারা একটাও ম্য়াচ হারেনি।

Advertisment

Indian Cricket Team: অস্ট্রেলিয়া সিরিজের পরই অবসর রোহিত-বিরাটের? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

বিশ্ব চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া

ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপের খেতাব জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক টিসি দীপিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই ম্য়াচে নেপালের ব্যাটাররা ভারতের সামনে সহজেই নতি স্বীকার করে। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মোট ১১৪ রান করেছিল।

Indian Cricket Team: মহম্মদ সামিকে নিয়ে বড় খবর, আদৌ করতে পারবেন টিম ইন্ডিয়ায় কামব্যাক?

জয়ের জন্য ১১৫ রানের টার্গেট তাড়া করতে নামে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে মারকুটে ব্যাটিং করলেন খুলা শারির। মাত্র ২৭ বলে ৪৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন টিম ইন্ডিয়া। এই ইনিংসে তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল।

সেমিফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে

ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয়। পাশাপাশি, টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের মেয়েরা পাকিস্তানকে ৮ উইকেটে দুরমুশ করেছিল। দৃষ্টিহীন টি-২০ বিশ্বকাপের প্রথম মরশুমে মোট ৬ দল অংশগ্রহণ করেছিল। এই তালিকায় নাম রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত এবং নেপালের। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। শুরুর দিকে বেশ কয়েকটা ম্য়াচ বেঙ্গালুরু এবং দিল্লিতে খেলা হয়। এরপর নকআউট ম্য়াচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। আপাতত সকলে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Indian Cricket Team T20 Blind World Cup 2025