Sri Lanka Women vs India Women: ভারতে ভূমিকম্প, সুনামি শ্রীলঙ্কায়! টিম ইন্ডিয়া জিততেই 'বিস্ফোরক' বিশ্বজয়ী অধিনায়ক

India Women vs Sri Lanka Women: ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। প্রথম দুটো ম্যাচেই ভারতীয় মহিলা ক্রিকেট দল ধামাকা তার জয়লাভ করেছে।

India Women vs Sri Lanka Women: ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। প্রথম দুটো ম্যাচেই ভারতীয় মহিলা ক্রিকেট দল ধামাকা তার জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Harmanpreet Kaur

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর

IND W vs SL W: ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। প্রথম দুটো ম্যাচেই ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দল ধামাকা তার জয়লাভ করেছে। প্রথম ম্যাচে তারা ৮ উইকেটে জয়লাভ করলেও, দ্বিতীয় ম্যাচটা ৭ উইকেটে নিজেদের পকেটে পুরে নিয়েছে। যদিও বলের ব্যবধানে এগিয়ে রয়েছে দ্বিতীয় ম্যাচই। আর এই প্রথম দুটো ম্যাচ জিততে না জিততেই টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) উল্লাসে ফেটে পড়েছেন।

Advertisment

IND W vs SL W 2nd T20I Highlights: জ্বলে পুড়ে খাক লঙ্কা সাম্রাজ্য, দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

কী বললেন হরমনপ্রীত?

ম্যাচ শেষ হওয়ার পর তিনি জানালেন, ' আমাদের বোলাররা যেভাবে পারফরম্যান্স করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। ওরা নিজেরাই পরিস্থিতি অনুসারে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই ম্যাচে জয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। শেফালি তথা দলের বাকি ব্যাটারটা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। স্নেহ রানা কতটা কি করতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। দীপ্তিও বহুদিন ধরে নজরকাড়া পারফরম্যান্স করে যাচ্ছে।'

IND W vs SA W Final Highlights: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

এরপর তিনি যোগ করেন, 'তবে বৈষ্ণবীর পারফরম্যান্স দেখে আজ আমার খুব ভাল লেগেছে। গত ম্যাচে ওর বলে একটা উইকেটের সুযোগ আমরা মিস করেছিলাম। সে কারণে আজকের ম্যাচে ফিল্ডিং-এর উপর আরও বেশি করে জোর দিয়েছি। গত ম্যাচে যে ভুলগুলো আমরা করেছিলাম, আজ সেগুলোই একেবারে ঠিকঠাক হয়েছে। সবচেয়ে বড় কথা, এই দলের প্রত্যেকেই একটা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। সেকারণেই শেষ পর্যন্ত ম্যাচটা জিতে আমরা মাঠ ছাড়তে পেরেছি।'

IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা

একথাই বললেন শেফালি

অন্যদিকে, এই ম্যাচে ফেরার পুরস্কার তুলে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শেফালি বর্মার হাতে। মাত্র ৩৪ বলে তার ব্যাট থেকে ৬৯ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর গলাতেও শোনা গেল সাফল্যের হুঙ্কার।

IND W vs SA W Fianl Match, Rain Update: অশনি সংকেত দেখছে টিম ইন্ডিয়া! তীরে এসে ডুববে তরী?

বললেন, 'শুরুর দিকে বলটা ব্যাটে আসতে কিছুটা সমস্যা হচ্ছিল। আমি মাঠের চারদিকে শট খেলার চেষ্টা করেছি। কিভাবে মাটি কামড়ানো শট খেলতে হয়, সেটা আজ শিখলাম। ক্রিকেট থেকে প্রতিদিন কিছু না কিছু আমরা শিখে থাকি। তবে সব সময় পরিস্থিতি বিচার করে খেলা উচিত। তাহলেই নিজের পারফরম্যান্স উন্নত করা যায়।'

Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs SL W