/indian-express-bangla/media/media_files/2026/01/27/rajesh-bishnoi-2026-01-27-02-49-28.jpg)
ভারতীয় ক্রিকেটার রাজেশ বিষ্ণোই
Indian Cricket Team: কথায় বলে, যারা সত্যিকারের পরিশ্রম করে, তাদের কখনও পরাজয় হয়নি। এই প্রবাদ বাক্যটি যে কতখানি সত্যি, তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা রাজেশ বিষ্ণোই (Rajesh Bishnoi)। একেবারে নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন ক্রিকেট দুনিয়ার এই উদীয়মান তারকা। চাবড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ আজ রাজস্থান রনজি (Ranji Trophy 2025-26) দলের তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন।
আরও পড়ুন:
Indian Cricket Team: ডিমোশন হতে পারে রোহিত-বিরাটের, সেন্ট্রাল কনট্র্যাক্টে বড়সড় বদলের পথে BCCI
৩৬ বছর বয়সি রাজে আগেও রনজি দলের হয়ে খেলেছেন। কিন্তু, একজন পুলিশ কনস্টেবলের ছেলে হিসেবে তাঁর এই জয়যাত্রা একেবারে সহজ ছিল না। একেবারে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন রাজেশ বিষ্ণোই। তবে তিনি নিজের আসাধারণ প্রতিভার দৌলতে ক্রিকেট দুনিয়ায় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেন। আর সেকারণে আরও একবার তাঁকে রাজস্থান ক্রিকেট দলের জন্য নির্বাচণ করা হয়েছে।
আরও পড়ুন:
Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার
ডেবিউ ম্যাচেই নজরকাড়া পারফরম্য়ান্স
রাজেশ বিষ্ণোই আগেও রাজস্থান রনজি ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইতিমধ্যে তিনি একাধিক পুরস্কারও অর্জন করেছেন। তবে শুধুমাত্র রাজস্থানই নয়, অরুণাচল প্রদেশের হয়েও ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। অরুণাচল প্রদেশের হয়ে প্রথম ম্য়াচেই রাজেশ দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। জিতিয়েছিলেন দলকে। এই ম্যাচে তিনি মোট ৫ উইকেট শিকার করেন। আর ব্যাট করতে নেমেও হাঁকিয়েছিলেন শতরান।
আরও পড়ুন:
Top 5 Indian Cricketers Injured: টিম ইন্ডিয়া যেন 'মিনি হাসপাতাল', চোটে কাহিল এই ৫ তারকা ক্রিকেটার
অরুণাচল প্রদেশ ছাড়া মেঘালয় ক্রিকেট দলের হয়েও প্রতিনিধিত্ব করেছিলেন রাজেশ। চাকরির কথা বলতে গেলে বর্তমানে রাজেশ বিষ্ণোই রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আধিকারিক পদে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে তিনি অলরাউন্ডার বলে মানেন।
আরও পড়ুন:
রাজস্থান রনজি ক্রিকেট দলের জন্য ১৫ সদস্যের দল গঠন করা হয়েছে। এই দলকে নেতৃত্ব দেবেন মহীপাল লোমরোর। এছাড়া এই দলে রয়েছে মানব সুথার, আনমোল চেলানি, কুণাল সিং রাঠৌর, মহেন্দ্র মহলা, অশোক শর্মা, রাজেশ বিষ্ণোই, আমন সিং শেখওয়াত, অজয় কুকনা. জয়দীপ সিং, দীপক চৌধুরি, সলমান খান, রামনিবাস গোলারা, দীপক হুডা এবং অনিকেত চৌধুরি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us