Indian Cricket Controversy: 'দোষ শুধু একা ভারতেরই...' কেন আচমকা তির ছুঁড়লেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার?

Indian Cricket Controversy: মাত্র ২ দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে মেলবোর্ন টেস্ট ম্য়াচ। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত চতুর্থ টেস্ট ম্য়াচের উইকেট নিয়ে সমালোচনা শুরু করেছে। ইতিমধ্য়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ভারতের প্রসঙ্গ টেনে আনলেন।

Indian Cricket Controversy: মাত্র ২ দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে মেলবোর্ন টেস্ট ম্য়াচ। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত চতুর্থ টেস্ট ম্য়াচের উইকেট নিয়ে সমালোচনা শুরু করেছে। ইতিমধ্য়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ভারতের প্রসঙ্গ টেনে আনলেন।

author-image
Koushik Biswas
New Update
Kevin Pietersen

মেলবোর্ন উইকেটের তুলোধনা করলেন কেভিন পিটারসন

Kevin Pietersen Statement: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (Melbourne Cricket Ground) নাম ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা হয়েছে গিয়েছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) চতুর্থ অ্যাশেজ টেস্ট ম্য়াচটি (Ashes Series 2025-26) মাত্র ২ দিনের মধ্যেই শেষ হয়ে গেল। মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করেছে। তবে ম্য়াচের চার ইনিংসে কোনও দলই ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে বলের বিচারে এটাই সংক্ষিপ্ততম ম্য়াচ হিসেবে দাখিল হয়ে গেল। মাত্র ৮৫২ বলেই শেষ হয়ে গেল একটি গোটা টেস্ট ম্য়াচ।

Advertisment

England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা

আর সেকারণেই চতুর্থ অ্যাশেজ টেস্ট আপাতত সমালোচনায় জর্জরিত। এই ম্য়াচ দেখার জন্য ৯৪,১৯৯ দর্শক হাজির হয়েছিলেন। কিন্তু, মাত্র ২ দিনের মধ্যেই তাঁদের যাবতীয় আশায় জল ঢেলে দেওয়া হয়। মেলবোর্ন স্টেডিয়ামে উইকেট নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ডের প্রখ্যাত ক্রিকেটার কেভিন পিটারসন আবার ভারতের প্রসঙ্গ টেনে বলেছেন, খারাপ উইকেটের জন্য অস্ট্রেলিয়ারও সমালোচনা করা উচিত।

England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!

'যদি ভারতে এমনটা হত...'

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন চতুর্থ অ্যাশেজ টেস্টের প্রথম দিনই একটি টুইট করেছিলেন। আসলে এই ম্য়াচের প্রথম দিনই ২০ উইকেটের পতন হয়েছিল। দ্বিতীয় দিন ইংল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করলেও, ১৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এই ম্য়াচটি মাত্র ১৪২ ওভারের মধ্যেই শেষ হয়ে যায়।

Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া

কেভিন পিটারসন বললেন, 'যখন কোনও টেস্ট ম্য়াচে প্রথম দিনই একের পর এক উইকেট পড়তে থাকে, তখন ভারতকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। কিন্তু, দোষ কী একা ভারতেরই? আমি আশা করব, ওই একই সমালোচনা যেন অস্ট্রেলিয়াকে নিয়েও করা হয়। এটাই একেবারে ঠিক হবে।'

England Cricket Team: জয়ের আনন্দেও 'ভয়ের কাঁটা'! সত্যিই বিপদ বাড়ল ইংল্যান্ডের?

গোটা ম্য়াচে নেই একটাও হাফসেঞ্চুরি

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, মেলবোর্ন টেস্টে ৪ ইনিংসের মধ্যে একটাতেও কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেননি। এই ম্য়াচে সর্বাধিক স্কোর হল ৪৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে করেছেন ট্রাভিস হেড। এছাড়া গোটা ম্য়াচে হ্যারি ব্রুক এবং জেকব বেথেল ৪০ রানের চৌকাঠ স্পর্শ করেছেন।

Melbourne Cricket Ground Kevin Pietersen Ashes Series 2025-26 Australia vs England