/indian-express-bangla/media/media_files/2025/12/25/vignesh-puthur-mumbai-indians-2025-12-25-08-59-48.jpg)
গত আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছিলেন ভিগনেশ পুথুর
Vijay Hazare Trophy: ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা গত ২৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল। প্রথম রাউন্ডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখতে পাওয়া যায়। মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। অন্যদিকে, দিল্লির হয়ে বিরাট কোহলি। প্রথম রাউন্ডে দুজনের ব্যাট থেকেই ঝকঝকে শতরান বেরিয়ে আসে।
অন্যদিকে, কেরালা বনাম ত্রিপুরা ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন স্পিন বোলার ভিগনেশ পুথুর (Vignesh Puthur) এক অনন্য বিশ্ব রেকর্ড কায়েম করলেন। ইতিপূর্বে, কোনও ক্রিকেটার এমন রেকর্ড গড়তে পারেননি।
বিশ্ব রেকর্ড গড়লেন ভিগনেশ পুথুর
এই ম্যাচে কেরালার হয়ে খেলতে নেমে ভিগনেশ পুথুর এক বিশ্ব রেকর্ড কায়েম করলেন। ব্যাট কিংবা বল হাতে নয়। ফিল্ডিং করতে নেমে ইতিহাস গড়লেন ভিগনেশ। একটি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ৬ ক্যাচ ধরলেন। উইকেট কিপার না হয়েও, এই রেকর্ড কায়েম করেছেন ভিগনেশ পুথুর।
Rohit Sharma Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! ব্যাট হাতে 'তাণ্ডব' সেঞ্চুরি রোহিতের
ইতিপূর্বে, লিস্ট এ ক্রিকেটে আর কোনও ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এখনও পর্যন্ত ২১ ক্রিকেটার একটি ম্যাচে সর্বাধিক ৫ ক্যাচ তালু বন্দি করেছিলেন। কিন্তু, ভিগনেশ পুথুর সবাইকে পিছনে ফেলে দেন। যদিও বল হাতে তিনি একেবারেই নজর কাড়তে পারেননি। ছয় ওভারে ২৮ রান খরচ করে তিনি মাত্র একটি উইকেট শিকার করেছেন। যদিও ফিল্ডিংয়ে দুরন্ত পারফরম্যান্স করলেন তিনি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের হয়ে খেলেছিলেন ভিগনেশ পুথুর। ৫ ম্যাচে তিনি মোট ৬ উইকেট শিকার করেছিলেন। যদিও ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই মুম্বই তাকে রিলিজ করে দেয়। আগামী মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। মাত্র ৩০ লাখ টাকায় রাজস্থান তাঁকে কিনে নিয়েছে। এখনও পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে ভিগনেশ পুথুর একটিমাত্র উইকেট শিকার করেছেন। পাশাপাশি ৯ ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।
Sakibul Gani Hundred: ব্যাটিং তো নয়, যেন সুপার সাইক্লোন! ইতিহাস লিখলেন ভারতের এই 'অনামী' ক্রিকেটার
জয়লাভ করেছে কেরালা
এই ম্যাচে কেরালা প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৪৮ রান করেছিল। কেরালার হয়ে রোহন কুন্নুমামল ৯৪ রান এবং বিষ্ণু বিনোদ ৬২ বলে ১০২ রানের ইনিংস খেলেন। টার্গেট তাড়া করতে নেমে ত্রিপুরা ৩৬.৫ ওভারে মাত্র ২০৩ রানে অলআউট হয়ে যায়। শেষ পর্যন্ত কেরালা এই ম্যাচটা ১৪৩ রানে জয়লাভ করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us