Indian Cricket Team 69 Sixes Record: ৬৯ ছক্কার ধামাকা রেকর্ড Team India-র, প্রথমবার T20I-তে আগুন কৃতিত্ব

Indian Cricket Team: বিশ্বকাপের আগে জয় দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ় শেষ করল ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম টি-২০ ম্য়াচে নিউজিল্যান্ডকে তারা ৪৬ রানে হারিয়ে দিয়েছে।

Indian Cricket Team: বিশ্বকাপের আগে জয় দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ় শেষ করল ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম টি-২০ ম্য়াচে নিউজিল্যান্ডকে তারা ৪৬ রানে হারিয়ে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan Century (1)

শতরান করার পর উল্লাস বৈভব সূর্যবংশীর

India vs New Zealand: শেষ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড ৫ ম্য়াচের টি-২০ সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে। সিরিজের শেষ ম্য়াচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২৭১ রান করে। জবাবে কিউয়ি ব্রিগেড ২২৫ রানে অলআউট হয়ে যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৪৬ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। 

Advertisment

IND vs NZ 5th T20I Highlights: জয় দিয়েই 'খতম' টি-২০ সিরিজ, এবার আত্মবিশ্বাসী ভারত নামবে বিশ্বকাপে

এই ম্য়াচের নায়ক অবশ্যই ঈশান কিষান (Ishan Kishan)। তিনি মাত্র ৪২ বলে শতরান হাঁকান। অন্যদিকে, প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব তুলে দেওয়া হয় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। ৫ ম্য়াচে তিনি মোট ২৪২ রান করেন। এই গোটা সিরিজে একাধিক রেকর্ডের ফুলঝুরি দেখতে পাওয়া গিয়েছে। প্রথম ম্য়াচ থেকে একেবারে শেষ পর্যন্ত একাধিক রেকর্ড ভেঙেছে। গড়ে উঠেছে তার থেকেও বেশি। অন্তিম ম্য়াচে ভারতীয় ব্যাটাররা মোট ২৩ ছক্কা হাঁকিয়েছেন। এই সিরিজে ওভার বাউন্ডারির এক নয়া বিশ্বরেকর্ড গড়ে উঠেছে।

IND vs NZ 4th T20I Highlights: শেষ ভারতের যাবতীয় আশা, বিশাখাপত্তনমে রাজত্ব নিউজিল্যান্ডের

ভাঙল ইংল্যান্ডের রেকর্ড। ৫ ম্য়াচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় টিম ইন্ডিয়া ইতিমধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে। এই সিরিজে ভারতীয় ব্যাটাররা মোট ৬৯ ছক্কা হাঁকিয়েছেন। ইতিপূর্বে, এই রেকর্ডটি ইংল্যান্ডের দখলে ছিল। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিটিশ ক্রিকেটাররা মোট ৬৪ ছক্কা হাঁকিয়েছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৬৪ ছক্কা হাঁকিয়েছিল।

IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!

ঈশান কিষান ১০ এবং অধিনায়ক উড়িয়েছেন ৬ ছক্কা

পঞ্চম টি-২০ ম্য়াচে ভারতীয় ব্যাটাররা কার্যত তাণ্ডব চালিয়েছেন। ফলত, ২০ ওভার শেষে তারা মোট ২৭১ রান খাড়া করে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষান। তাঁর ব্যাট থেকে ১০৩ রানের একটি ধামাকাদার ইনিংস বেরিয়ে আসেন। তিনি একাই ১০ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৬৩ রান করেছেন। এরমধ্যে রয়েছে ৬ ছক্কা। হার্দিক পান্ডিয়া শেষবেলায় ৪ ছক্কার দৌলতে মোট ৪২ রান করেন। অভিষেক শর্মা দুটো এবং শিবম দুবে ২০ ওভারের শেষ বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। আর এভাবেই এক ইনিংসে ভারত মোট ২৩ ছক্কা হাঁকায়।

IND vs NZ 3rd T20 Weather Report: বৃষ্টিতে ডুববে ভারত বনাম নিউজিল্য়ান্ড তৃতীয় টি-২০ ম্য়াচ? জেনে নিন, ওয়েদারের লেটেস্ট আপডেট

২৩ ছক্কার দৌলতে নিজেদের রেকর্ডই স্পর্শ করল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে ভারতীয় ব্যাটাররা মোট ২৩ ছক্কা হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে তারা নিজেদেরই রেকর্ড স্পর্শ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটি ওয়ানডে ম্য়াচে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় টিম ইন্ডিয়া যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছে। ইতিপূর্বে, ভারত ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে মোট ২৩ ছক্কা হাঁকিয়েছিল।

Suryakumar Yadav Ishan Kishan Indian Cricket Team India vs New Zealand