Indian Cricket Team: ডিমোশন হতে পারে রোহিত-বিরাটের, সেন্ট্রাল কনট্র্যাক্টে বড়সড় বদলের পথে BCCI

Indian Cricket Team News: সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার সেন্ট্রাল কনট্র্যাক্ট নিয়ে একটা বড়সড় খবর সামনে এনেছে।

Indian Cricket Team News: সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার সেন্ট্রাল কনট্র্যাক্ট নিয়ে একটা বড়সড় খবর সামনে এনেছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gil with Raohit Sharma and Virat Kohli

শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি

Indian Cricket Team: সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (India vs New Zealand)। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার সেন্ট্রাল কনট্র্যাক্ট নিয়ে একটা বড়সড় খবর সামনে এনেছে। সংবাদসংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, এবারের এই সেন্ট্রাল কনট্র্যাক্টে টিম ইন্ডিয়ার ২ ব্যাটিং মহারথী রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ডিমোশন হতে পারে। নতুন সেন্ট্রাল কনট্র্যাক্টে তাঁদের A+ ক্যাটগরি থেকে সোজা B ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ভারতের এই ২ ব্যাটার আপাতত ওয়ানডে ক্রিকেটেই ফোকাস করেছেন।

Advertisment

আরও পড়ুন:

Rohit Sharma ODI Performance: ১৪ বছরে নিকৃষ্টতম ওয়ানডে পারফরম্যান্স, আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত?

কেন ডিমোশন হবে রোহিত-বিরাটের?

বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে আগুন ফর্মে রয়েছেন, তা দেখে সমর্থকদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে বিসিসিআই (BCCI) কেন এই ২ ক্রিকেটারের ডিমোশন করছে? আপাতত রোহিত এবং বিরাট শুধুমাত্র একটি ফরম্যাটেই খেলছেন। গতবার যখন সেন্ট্রাল কনট্র্যাক্ট ঘোষণা করা হয়েছিল, সেইসময় দুজনে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলতেন। আর সেকারণেই তাঁদের A+ ক্যাটেগরিতে রাখা হয়েছিল।

আরও পড়ুন:

Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক?

দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত-বিরাট

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজ হেরে গেলেও, এই ২ সিরিজেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছিলেন। অন্যদিকে, কিউয়ি দলের বিরুদ্ধে গর্জে উঠেছিল বিরাটের ব্যাট। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলি আপাতত শীর্ষস্থানে রয়েছেন, আর রোহিত ৩ নম্বরে।

আরও পড়ুন:

Shubman Gill Press Conference: ঘরের মাঠে লজ্জার হার, কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল?

প্রোমোশন হতে পারে শুভমান গিলের

ভারতীয় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) আবার এই সেন্ট্রাল কনট্র্যাক্টে প্রোমোশন হতে পারে। আপাতত তিনি গ্রেড এ-তে রয়েছেন। আশা করা হচ্ছে, তাঁকে A+ ক্যাটেগরিতে নিয়ে আসা হতে পারে। গত বছর টিম ইন্ডিয়ার হয়ে তিনটে ফরম্য়াটেই খেলেছেন শুভমান গিল। যদিও আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা পাননি। পাশাপাশি এই সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বাদও পড়তে পারে। এই পরিস্থিতিতে কেমন হচ্ছে নতুন বছরের চুক্তি, সেদিকেই সকলের নজর থাকবে।

Virat Kohli BCCI Rohit Sharma Indian Cricket Team Shubman Gill India vs New Zealand