/indian-express-bangla/media/media_files/2025/12/03/indian-cricket-team-40-2025-12-03-11-32-45.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তিন 'ধুরন্ধর'
Indian Cricket Team Fixture: আমরা সকলেই আপাতত নতুন বছরে পা রেখেছি। টিম ইন্ডিয়া এবার পুরনো ব্যর্থতা পিছনে ফেলে নতুন করে শুরু করে চায়। বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই মাসে টিম ইন্ডিয়া মোট ৮ ম্য়াচ খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইসিসি টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যে চূড়ান্ত মহড়া শুরু করে দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হবে আইসিসি টুর্নামেন্ট। আসুন তাহলে চোখ বুলিয়ে নেওয়া যাক, এই জানুয়ারি মাসে টিম ইন্ডিয়া কবে-কোন দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলতে নামবে।
IND vs NZ ODI Series: সেঞ্চুরি করেও খুলবে না কপাল? বাদের খাতায় ভারতের এই তারকা ক্রিকেটার!
১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
২০২৬ সালের শুরুতেই নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ২ দলের মধ্যে প্রথমে ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এরপর খেলা হবে আন্তর্জাতিক টি-২০ সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১১ জানুয়ারি আয়োজন করা হবে। এই ম্য়াচটি খেলা হবে বরোদায়। সিরিজের দ্বিতীয় ম্য়াচটি ১৪ জানুয়ারি রাজকোটে খেলা হবে। এরপর এই ওয়ানডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি ১৮ জানুয়ারি ইন্দোরে খেলা হবে। এই সিরিজের জন্য এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, শনিবার কিংবা রবিবারের মধ্যে বিসিসিআইয়ের সিলেকশন কমিটি স্কোয়াড ঘোষণা করবে। এই সিরিজে দেখতে পাওয়া যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তাঁদের থেকে বড় ইনিংস প্রত্যাশা করা হচ্ছে।
IND vs NZ Highlights Cricket Score, CT Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে জয়ী ভারত
দেখে নিন ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজের সূচি
এরপর শুরু হবে টি-২০ সিরিজের লড়াই। প্রথম ম্য়াচটি ২১ জানুয়ারি নাগপুরে আয়োজন করা হবে। সিরিজের দ্বিতীয় ম্য়াচ ২৩ জানুয়ারি খেলা হবে রায়পুরে। ২৫ জানুয়ারি হবে সিরিজের তৃতীয় ম্য়াচ। এই ম্য়াচটি গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে। চতুর্থ ম্য়াচটি ২৮ জানুয়ারি খেলা হবে। এই ম্য়াচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হচ্ছে। সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি আগামী ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে আয়োজন করা হবে। আর এই ম্য়াচের হাত ধরেই শেষ হবে জানুয়ারি মাস। সঙ্গে শেষ হবে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ।
ICC T20I World Cup 2026: উঠে গেল পর্দা, মিটল যাবতীয় জল্পনা! সামনে এল ভারতের বিশ্বকাপ জার্সি
ফেব্রুয়ারি মাসে টিম ইন্ডিয়া খেলবে টি-২০ বিশ্বকাপ, ৭ তারিখ প্রথম ম্য়াচ
এরপর ফেব্রুয়ারি মাসটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আগামী মার্চ মাস পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্য়াচটি আগামী ৭ ফেব্রুয়ারি খেলা হবে। প্রথম দিনই খেলতে নামবে টিম ইন্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বর্তমানে টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হল ভারতীয় ক্রিকেট দল। আশা করা হচ্ছে, আরও একবার তারা এই টুর্নামেন্ট জিতে ইতিহাস কায়েম করতে পারবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us