Indian Cricket Team: সুপার এইটে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? জেনে নিন এখনই

Indian Cricket Team Super Eight schedule: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা একই গ্রুপে রয়েছে। প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে।

Indian Cricket Team Super Eight schedule: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা একই গ্রুপে রয়েছে। প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Indian Cricket Team

দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এখনও পর্যন্ত যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। গ্রুপ এ'তে ভারতীয় ক্রিকেট দলের দাপট অব্যাহত। এখনও পর্যন্ত প্রত্য়েকটা ম্য়াচেই তারা জয়লাভ করেছে। তিনটের মধ্যে ৩ ম্য়াচেই জয়লাভ করে টিম ইন্ডিয়া ইতিমধ্যে সুপার এইট পর্বে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। গ্রুপ পর্বে আর একটি ম্য়াচ তাদের বাকি রয়েছে। যদিও সুপার এইট পর্বে কবে-কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে ভারত, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গ্রুপ এইটের খেলা। টিম ইন্ডিয়া গ্রুপ-১ রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

India vs Netherlands: ভারতকে নিয়ে নেই মাথাব্যথা, 'মনের কথা' জানালেন ডাচ অধিনায়ক

টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্বে টিম ইন্ডিয়ার শিডিউল:

২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা একই গ্রুপে রয়েছে। প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে। ২২ ফেব্রুয়ারি প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। অহমেদাবাদে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করবে। এরপর ২৬ ফেব্রুয়ারি এবং ১ মার্চও টিম ইন্ডিয়ার খেলা রয়েছে। দেখে নিন, টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি:

Advertisment
  • ২২ ফেব্রুয়ারি : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, অহমেদাবাদ
  • ২৬ ফেব্রুয়ারি : ভারত বনাম জিম্বাবোয়ে, চেন্নাই
  • ১ মার্চ : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

আরও পড়ুন:

IND vs PAK T20 World Cup Next Match: চলতি বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কী বলছে সমীকরণ?

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ভারত

২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার একটি ম্য়াচ বাকি রয়েছে। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। নেদারল্যান্ডসের কাছে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে টিম ইন্ডিয়া এই ম্য়াচটাকে সুপার এইটের মহড়া হিসেবেই দেখতে চায়। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন ক্রিকেটারকে নাকি এই ম্য়াচে বিশ্রাম দেওয়া হতে পারে। সুপার এইট পর্বের আগে টিম ইন্ডিয়ার কাছে অন্য খেলোয়াড়দের পরীক্ষা করার একটা সুযোগ রয়েছে।

আরও পড়ুন:

IND vs PAK T20 Highlights: খেল খতম পাকিস্তানের, কত রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া?

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

ICC T20I World Cup 2026 Indian Cricket Team