/indian-express-bangla/media/media_files/2026/01/09/k-lalremruata-2026-01-09-12-14-24.jpg)
খেলা চলাকালীন মারা গেলেন কে লালরেমরুয়াতা
Cricketer Death: মিজ়োরামের প্রাক্তন রনজি ক্রিকেটার কে লালরেমরুয়াতা (K Lalremruata) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জানা গিয়েছে, স্থানীয় একটি টুর্নামেন্ট চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরবর্তীকালে জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার পরলোক গমন করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর ম্যাচের বাকি অংশ অন্য জায়গায় শিফট করা হয়। অন্যদিকে, মিজ়োরাম ক্রিকেট সমর্থকরা আপাতত গভীর শোকে ডুব দিয়েছেন।
আরও পড়ুন:
England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া
খেলা চলাকালীনই মারা গেলেন কে লালরেমরুয়াতা
খালিদ মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রেডার্স সিসি এবং চনপুই ILMOV-র মধ্যে একটি ম্য়াচ আয়োজন করা হয়েছিল। আইজলে আয়োজিত এই ম্য়াচে ভেঙ্গনুয়াই রেডার্স সিসি-র হয়ে খেলতে নেমেছিলেন লালরেমরুয়াতা। ম্য়াচ চলাকালীন আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। মেডিক্যাল ইমারজেন্সির কারণে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু, চিকিৎসকরা হাজার চেষ্টা করলেও শেষপর্যন্ত ওই ক্রিকেটারের জ্ঞান ফেরেনি। ৩৮ বছর বয়সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার
মিজ়োরামের হয়ে খেলেছেন লালরেমরুয়াতা
১৯৮৭ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন লালরেমরুয়াতা। ২০১৮ সালে তিনি মিজ়োরামের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। নিজের রাজ্যের হয়ে তিনি ২ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি মোট ১৭ রান করেন। এর পাশাপাশি মিজ়োরামের হয়ে তিনি ৭ টি-২০ ম্য়াচেও অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি ৮৭ রান করেন। লালরেমরুয়াতা সর্বাধিক অপরাজিত ৪৪ রান করেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেট মাঠের বাইরেও লালরেমরুয়াতার যথেষ্ট সুনাম ছিল। সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য ছিলেন তিনি। আর সেকারণে তাঁর মৃত্যুর পর টুর্নামেন্টের ম্য়াচগুলো শিফট করে দেওয়া হয়।
আরও পড়ুন:
Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে
মিজ়োরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিবৃতি
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ মিজ়োরামের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়েছে। সেখানে লালরেমরুয়াতার আকস্মিক প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন অ্যাসোসিয়েশন কর্তারা। এই শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, রাজ্য ক্রিকেটের উন্নতিতে লালরেমরুয়াতার অবদান অনস্বীকার্য। ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ঈশ্বর যেন তাঁদের শক্তি দেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us