২০২৬-এ অবসর এই তারকা প্লেয়ারের? ব্রেকিং আপডেটে তোলপাড় ক্রিকেটবিশ্ব

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল শেষ হওয়ার পর একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল শেষ হওয়ার পর একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian cricket retirement 2026, Indian cricketers retirement list, Jasprit Bumrah retirement, Bumrah T20 retirement, Mohammed Shami retirement, Shami international retirement, Suryakumar Yadav retirement, Suryakumar Yadav T20, T20 World Cup 2026 India, IPL 2026 retirement, senior Indian cricketers, Team India future, Indian cricket transition

২০২৬-এ অবসর এই কিংবদন্তী তারকা? ব্রেকিং আপডেটে তোলপাড় ক্রিকেটবিশ্ব

২০২৬ সালকে সামনে রেখে ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।  বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল শেষ হওয়ার পর একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালেই যেখানে ১০ জনের বেশি ভারতীয় ক্রিকেটার অবসর নিয়েছেন, সেখানে ২০২৬ সালে আরও বড় কিছু নামের অবসর ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisment

এই তালিকায় প্রথমেই উঠে আসছে ভারতীয় তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের নাম। বর্তমানে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বুমরাহ। তবে কাজের চাপ ও ফিটনেসের   কথা মাথায় রেখে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে। বিশেষজ্ঞদের মতে, লাল বল ও একদিনের ক্রিকেটে নিজেকে দীর্ঘদিন ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

আরও এক অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও জাতীয় দলে ফেরার সুযোগ এখনও পাননি। বর্তমানে তাঁর বয়স ৩৫ পেরিয়েছে এবং শারীরিক চ্যালেঞ্জের কারণে ২০২৬ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন বলে জল্পনা। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নেতৃত্বে পরিবর্তনের পর সূর্যকুমার যাদবকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। রোহিত শর্মার পর দায়িত্ব নিয়ে তিনি ২০২৫ সালের এশিয়া কাপে দলকে সাফল্য এনে দেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর নেতৃত্বেই মাঠে নামবে ভারত। তবে সূত্রের খবর, বয়স ও ফিটনেসের বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপের পর সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।

সব মিলিয়ে, ২০২৬ সাল ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তনের বছর হতে চলেছে। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের ফলে জাতীয় দলে নতুন মুখ ও নতুন নেতৃত্বের পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন ক্রিকেট মহল।

আরও পড়ুন- বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, ২০২৫ এই অবসরের ঘোষণা আর কোন তারকার?

আরও পড়ুন- পারফরম্যান্সের নামে 'লবডঙ্কা', দল ছাড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার!

আরও পড়ুন-PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান 

আরও পড়ুন-Real Madrid Win: দুরন্ত পারফরম্য়ান্স ভিনিশিয়াস জুনিয়রের, বিশ্বকাপের শেষ ১৬-য় রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন-Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

আরও পড়ুন-Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

cricket Team India