/indian-express-bangla/media/media_files/2025/12/27/borja-herrera-2025-12-27-11-54-09.jpg)
এফসি গোয়া ছাড়লেন বোরহা হেরেরা
Borja Herrera: এফসি গোয়া (FC Goa) ছাড়ার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা। এই ক্লাবের হয়ে তিনি প্রায় আড়াই বছর চুটিয়ে ফুটবল খেলেছেন। অবশেষে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি কার্যত বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এফসি গোয়া ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা এই স্প্যানিশ মিডফিল্ডার নিজের ইস্তফাপত্রে উল্লেখ করেছেন, ভারতীয় ফুটবলের (Indian Football) বর্তমান পরিস্থিতি আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এমনকী, তাঁর সংসার চালানোও বেশ কষ্টকর হয়ে উঠেছে। এরপর তিনি নাম না করেই ভারতীয় ফুটবলের 'কেষ্ট-বিষ্টু'দের তুলোধনা করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, ওই আধিকারিকদের জন্যই এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছে। এমনকী, ভারতীয় ফুটবলের এই সংকটজনক পরিস্থিতির জন্যও তাঁদেরই কাঠগড়ায় তুলেছেন। ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League (ISL)) কবে থেকে শুরু হবে, এখনও পর্যন্ত সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
Indian Football Crisis: চূড়ান্ত ডামাডোল ভারতীয় ফুটবলে, এবার চরম সিদ্ধান্ত নিলেন তারকা মিড-ফিল্ডার!
কী বললেন বোরহা?
ইনস্টাগ্রাম পোস্টে বোরহা লিখেছেন, 'এই ক্লাব ছেড়ে যাওয়ার আগে আমি প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থদের, যাঁরা সতীর্থ ফুটবলার হওয়ার থেকেও আমার বন্ধু ছিল। পাশাপাশি এই দলের সমর্থকদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। ওঁদের সম্মান এবং ভালবাসা ছাড়া কিছুই সম্ভব ছিল না।'
Indian Football Team: 'আমরা এটারই যোগ্য...', বিস্ফোরক ভারতের তারকা ফুটবলার!!
এরপর তিনি যোগ করেন, 'আজ আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে দল ছাড়ছি। গত ২ বছর দারুণ উপভোগ করেছি। বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি। শেষ কয়েকটা মাস তো এই দলটা আমার কাছে পরিবারের থেকেও অনেক বড় হয়ে উঠেছিল। যতই সমস্যা থাকুক না কেন, আমরা প্রতিদিন হাসিমুখে অনুশীলন করে গিয়েছি।'
Indian Football FIFA Ranking: ভারতীয় ফুটবলের কালো অধ্যায়, ফিফা ব়্যাঙ্কিংয়ে কতটা নীচে নামল জানেন?
বোরহার কথায়, 'আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি। আমরা অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তকে পাথেয় করে গোয়া ছাড়তে চলেছি। আজ তোমাদের ধন্যবাদ জানানো ছাড়া আমার কাছে বলার মতো আর কোনও ভাষা নেই। এই ভালবাসা আমি চিরকাল হৃদয়ের মণিকোঠায় গুছিয়ে রাখব।'
Indian Football Team: 'সমালোচনা নয়, পাশে থাকুন...', ভারতীয় ফুটবল নিয়ে আজও আশাবাদী মেহতাব
তুলোধনা ভারতীয় ফুটবল কর্তাদের
সবশেষে তিনি ভারতীয় ফুটবলকে বাঁচানোর কাতর আর্তি জানিয়েছেন। এই স্প্যানিশ মিডফিল্ডার বললেন, 'দয়া করে এই ধরনের অপদার্থতা বন্ধ করা হোক। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করুন। এটা অত্যন্ত লজ্জার একটা বিষয়।'
প্রসঙ্গত, গৌড়বাহিনীর হয়ে বোরহা ৫১ ম্যাচ খেলেছেন। এরমধ্যে নিজে ১৪ গোল করেছেন। আর ১০ গোলে অ্যাসিস্ট করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us