Indian Football Crisis: চূড়ান্ত ডামাডোল ভারতীয় ফুটবলে, এবার চরম সিদ্ধান্ত নিলেন তারকা মিড-ফিল্ডার!

Indian Football Crisis: ভারতীয় ফুটবলকে ক্রমশ ঘিরে ধরছে অনিশ্চয়তার কালো মেঘ। কবে ফের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা হবে, তা নিয়ে এখনও যথেষ্ট ডামাডোল অব্যাহত।

Indian Football Crisis: ভারতীয় ফুটবলকে ক্রমশ ঘিরে ধরছে অনিশ্চয়তার কালো মেঘ। কবে ফের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা হবে, তা নিয়ে এখনও যথেষ্ট ডামাডোল অব্যাহত।

author-image
Koushik Biswas
New Update
Borja Herrera FC Goa

এফসি গোয়ার হাত ছাড়লেন বোরহা হেরেরা

Indian Football: ভারতীয় ফুটবলকে ক্রমশ ঘিরে ধরছে অনিশ্চয়তার কালো মেঘ। কবে ফের ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League Updates) আয়োজন করা হবে, তা নিয়ে এখনও যথেষ্ট ডামাডোল অব্যাহত। দিন দুয়েক আগেই সিটি গ্রুপ মুম্বইয়ের হাত ছেড়ে দিয়েছে। এবার সেই একই পথে হাঁটলেন এফসি গোয়ার (FC Goa) তারকা মিড-ফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)। ইতিমধ্যে তিনি সতীর্থ ফুটবলারদের জানিয়ে দিয়েছেন, শুক্রবারের (২৬ ডিসেম্বর) পর থেকে এই ক্লাবের জার্সিতে আর তাঁকে দেখতে পাওয়া যাবে না।

Advertisment

ভারতীয় ফুটবলে নতুন সংকটের ইঙ্গিত, কাকে ভরসা ISL-এ? দেশ ছাড়লেন বিশ্বের শীর্ষ ক্লাব মালিক

একটি বিবৃতিতে বোরহা জানিয়েছেন, 'আমি যেভাবে চেয়েছিলাম, বিদায়টা হয়ত তেমন হল না। বর্তমানে গোটা পরিস্থিতি যেভাবে গভীর সংকটের দিকে এগিয়ে চলেছে, সেটা আমার এবং আমার পরিবারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই ব্যাপারে দলের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছি। কিন্তু, কোনওবারই সদুত্তর পাইনি।'

ISL 2025-26 Big Update: আদৌ হবে আইএসএল টুর্নামেন্ট? সামনে এল বিশাল আপডেট

বোরহার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এফসি গোয়াও!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এফসি গোয়ার হয়ে বোরহা হেরেরা মোট ৫১ ম্যাচ খেলেছেন। করেছেন ১৪ গোল। পাশাপাশি ১০ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন তিনি। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে একটি ইনস্টাগ্রাম পোস্ট করে হেরেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এফসি গোয়াও। এমনকী, তাঁকে এই ক্লাবের 'শক্তিশালী স্তম্ভ' বলেও উল্লেখ করা হয়েছে।

East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের!

দেখে নিন সেই ইনস্টা পোস্ট:

সঙ্গে ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'ধন্যবাদ, বোরহা। আইএসএল সেমি ফাইনালে বিদ্যুৎগতির ফ্রি-কিক হোক কিংবা সুপার কাপ ফাইনালে জোড়া গোল, এফসি গোয়ার সাফল্যে তোমার অবদান অনস্বীকার্য। এতদিন ধরে তুমি আমাদের একাধিক সুখস্মৃতি দিয়েছ। এই স্মৃতি আমাদের কাছে চিরন্তন হয়ে থাকবে।'

East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া

সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'এবার তুমি কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছ। আগামীদিনে তোমার অফুরান সাফল্য কামনা করছি। মনে রেখ, গৌড়বাহিনীর হৃদয়ে তুমি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।'

Indian Football FC Goa Indian Super League updates Borja Herrera