Indian Football Crisis: 'এটাই শেষ চেষ্টা...', ভারতীয় ফুটবল বাঁচাতে 'চরম পদক্ষেপ' সুনীল ছেত্রীদের

Indian football crisis: ভারতীয় ফুটবল আপাতত চরম সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে। এই বিপদের আঁচ করে একটি স্পেশাল ভিডিও শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিংগানরা।

Indian football crisis: ভারতীয় ফুটবল আপাতত চরম সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে। এই বিপদের আঁচ করে একটি স্পেশাল ভিডিও শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিংগানরা।

author-image
Koushik Biswas
New Update
Sunil Chhetri

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী

Indian Football: ভারতীয় ফুটবল আপাতত চরম সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে। এই বিপদের আঁচ করে একটি স্পেশাল ভিডিও শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং সন্দেশ ঝিংগানরা। এই ভিডিওর মাধ্যমে তাঁরা FIFA-র কাছে কাতর আবেদন করেছেন, ভারতীয় ফুটবলকে যেন যে কোনও মূল্যে বাঁচানো হয়। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে কি না, সেটাই আপাতত দেখার।

Advertisment

Indian Football Controversy: 'অপদার্থতা বন্ধ করুন, লজ্জার বিষয়...', ভারতীয় ফুটবলকে তুলোধনা তারকা মিডফিল্ডারের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার অর্থাৎ ২ জানুয়ারি একটি ভিডিও মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এই তিন ফুটবলার ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ খেলা বেশ কয়েকজন তারকা এই আবেদনে গলা মিলিয়েছেন। সকলেই একবাক্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ব্যর্থতা তুলে ধরেছেন। প্রত্যেকেই স্বীকার করেছেন, এই কঠিন পরিস্থিতিতেও যদি ফিফা হস্তক্ষেপ না করে, তাহলে ভারতীয় ফুটবল চিরকালের জন্য় ব্যর্থতার অতলে ডুবে যাবে। আর সেকারণেই তাঁরা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বাঁচাতে এই ভিডিওকে হাতিয়ার করেছেন।

Indian Football Crisis: চূড়ান্ত ডামাডোল ভারতীয় ফুটবলে, এবার চরম সিদ্ধান্ত নিলেন তারকা মিড-ফিল্ডার!

ভারতীয় ফুটবল তারকারা তৈরি করেছেন ভিডিও

ভারতীয় ফুটবল দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বললেন, 'আমরা সকলেই আতঙ্কে রয়েছি। আমরা সবাই হতাশ।' তিনি আরও যোগ করেন, 'জানুয়ারি মাস শুরু হয়ে গেল। আমাদের উচিত ছিল ISL-এর মতো একটা বড় প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা। কিন্তু, তার পরিবর্তে আমরা আতঙ্কিত এবং হতাশ হয়ে এমন কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, যা আজ কারোর কাছেই অজানা নয়।' সন্দেশ ঝিংগান বললেন, 'আমরা আতঙ্ক এবং হতাশায় ডুবে রয়েছি। ভারতীয় ফুটবল এবার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে।'

Indian Football Team: 'আমরা এটারই যোগ্য...', বিস্ফোরক ভারতের তারকা ফুটবলার!!

দেখে নিন ভিডিও:

অন্যদিকে সুনীল ছেত্রী বললেন, 'খেলোয়াড়, স্টাফ, মালিক এবং সমর্থকরা সকলেই ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে একটা স্পষ্ট ধারণা পেতে চাইছে।' এই ভিডিওয় লালিয়ানজুয়ালা ছাংতে, অমরিন্দর সিং, রাহুল ভেকে, প্রীতম কোটাল, সুরেশ ওয়াংঝামের পাশাপাশি হুগো বুমোসের মতো বিদেশি ফুটবলারদেরও দেখতে পাওয়া গিয়েছে। তাঁর সকলেই বললেন, 'এটাই আমাদের শেষ প্রচেষ্টা। আমরা FIFA-র কাছে আবেদন করতে চাই, ভারতীয় ফুটবলকে যেন বাঁচানো হয়। এরজন্য যা দরকার, সেটাই যেন করে। আমরা খেলতে চাই।'

Indian Football FIFA Ranking: ভারতীয় ফুটবলের কালো অধ্যায়, ফিফা ব়্যাঙ্কিংয়ে কতটা নীচে নামল জানেন?

কেন এমন সংকটে পড়েছে ভারতীয় ফুটবল

এখনও পর্যন্ত শুরু হয়নি ইন্ডিয়ান সুপার লিগ। আর সেকারণে খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং কেরিয়ার বিপদের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আপাতত তাঁরা কোনও স্যালারি পাচ্ছেন না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও পর্যন্ত কোনও নতুন কমার্শিয়াল পার্টনার পায়নি। এমনকী, পার্টনার হওয়ার জন্য কেউ বিড পর্যন্ত জমা দেয়নি। সেকারণে এই লিগের ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়েছে।

Sunil Chhetri Indian Football AIFF FIFA