Indian Football Team: 'সমালোচনা নয়, পাশে থাকুন...', ভারতীয় ফুটবল নিয়ে আজও আশাবাদী মেহতাব

Indian football Team: মঙ্গলবার (১৮ নভেম্বর) এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ম্যাচের ১১ মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন।

Indian football Team: মঙ্গলবার (১৮ নভেম্বর) এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ম্যাচের ১১ মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন।

author-image
Koushik Biswas
New Update
Mehtab Hossain (1)

ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ানোর অনুরোধ জানালেন মেহতাব হোসেন

Indian Football: ভারতীয় ফুটবল যে আপাতত এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কয়েকদিন আগেই কিংবদন্তী জার্মান ফুটবলার লোথার ম্যাথিউস কলকাতা এসেছিলেন। তিনি ভারতকে বিশ্বকাপের স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করে গিয়েছিলেন। বিশ্বকাপের কথা না হয় বাদ দিন, নিদেন বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধেও ১-০ হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পর খুব স্বাভাবিকভাবে ভারতীয় ফুটবল সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। জাতীয় দলের দৈন্যদশা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এতকিছুর মধ্যেও ভারতের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain) কিন্তু আশাবাদী যে এই দলটাই ঘুরে দাঁড়াতে পারবে। দরকার শুধুমাত্র একটু সঠিক পরিকল্পনার। আর সেকারণেই তিনি টিম ইন্ডিয়ার সমালোচনা করতে বারণ করলেন। বললেন, পাশে দাঁড়াতে।

Advertisment

Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে মেহতাব হোসেন বললেন, 'যদি সঠিক পরিকল্পনা করে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলেই ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব হবে। কোনও যুদ্ধে নামার আগে যদি সঠিক পরিকল্পনা না থাকে, তাহলে লড়াই সবসময়ই কঠিন হবে। ভারতীয় ফুটবল দল বর্তমানে হেরেই চলেছে। এই খারাপ সময়ে যদি আমরা না পাশে থাকি, সবাই যদি সমালোচনায় গর্জে উঠি, তাহলে কখনই ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারবে না।'

Advertisment

Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই!

বাংলাদেশের বিরুদ্ধে পরাস্ত ভারত

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার (১৮ নভেম্বর) এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ম্যাচের ১১ মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন। এরপর গোটা ম্য়াচজুড়ে আর কোনও দলই গোল করতে পারেনি। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকেও নীচে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। আর সেকারণেই নীল বাঘেদের সমর্থকরা এই পরাজয় আরও মেনে নিতে পারছেন না। যদিও এমন সংকটজনক পরিস্থিতিতেও মেহতাব একচিলতে আশার আলো দেখতে পাচ্ছেন।

Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল

সমালোচনা নয়, উন্নতি নিয়ে আলোচনা করা উচিত: মেহতাব

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রাক্তন মিডফিল্ডার বললেন, 'আপাতত ভারতীয় ফুটবলের সমালোচনা না করে কীভাবে উন্নতি সম্ভব, সেটা নিয়ে আওয়াজ তোলা উচিত। এমনিই ভারতীয় ফুটবলের অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে যদি সবাই মিলে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে খারাপ-খারাপ বলে চিৎকার করতে থাকি, তাহলে এই দলের ফুটবলাররা মানসিকভাবে আরও ভেঙে পড়বে। আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে। খেলতে নামার আগেই তারা হেরে যাবে। সুতরাং, আমি মনে করি যে এই সময়ে সবাই মিলে ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে আলোচনা করা উচিত।'

Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, এবার কীভাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারত?

কিন্তু, ভারতীয় ফুটবলের উন্নতি তো আর মুখের কথা নয়। কীভাবে সম্ভব? সেই উপায়ও বাতলে দিলেন মেহতাব। বললেন, 'দেশের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলটা আপাতত খুব ভাল পারফরম্য়ান্স করছে। হতে পারে, গত ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে। কিন্তু, ওদের খেলা যথেষ্টই নজর কেড়েছে। এই পরিস্থিতিতে ওদের আরও ভাল করে গ্রুম করা দরকার। কোথায় অসুবিধে রয়েছে, সেগুলো দেখা দরকার। ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে পারলেই ধীরে ধীরে ভারতীয় ফুটবলের সুসময় ফিরে আসবে। এটা একদিনে কখনই সম্ভব নয়। সময় লাগবে। কিন্তু, সামগ্রিক পরিকাঠামো উন্নত করতে না পারলে, ভারতীয় ফুটবল কখনই ঘুরে দাঁড়াতে পারবে না।'

Indian Football India vs Bangladesh Mehtab Hossain